কোনএক লেখায় উনি বলেছিলেন মৃত্যুর পর আমি যেখানে যাব সেখানে একটা লাইব্রেরি থাকতে হবে।
আমি জানিনা ডঃ হুমায়ন আহাম্মেদ আপনি এখন যেখানে আছেন সেখানে কোন লাইব্রেরী আছে কি না? তবে সৃষ্টিকর্তা যদি আমাদের ডাক শোনেন তবে আপনার ইচ্ছা যেন পূর্ণ হয়। আপনি জানেননা আপনার কত উপন্যাস পরে আমার চোখে জল এসেছে, কত উপন্যাস পড়ে আমি রোমাঞ্চিত হয়েছি। সেই বইটার কথা মনে পড়ে? " মিসির আলীর অমনিবাস" যার প্রতিটি গল্পে আমি মিসির আলিকে স্বপ্নে দেখতাম। তারপর সেই প্রথম দিককার বই? নন্দিত নরকে বা এই সব দিনরাত্রি? আপনার লেখা মাথার কাছে না থাকলে
ঘুম আসত না। পরীক্ষার পড়ার সমসময় ও আপনার বই থাকত পপড়ার বইয়ের পেছনে। পাছে মা রাগ করে।
ডঃ হুমায়ন আহমেদ আপনার শঙ্খনীল কারাগার পড়ে চোখ জলে ভিজে উঠেছিল। আর এই যে সেদিন বেরুলো জোস্না ও জননীর গল্প বা রাবণের দেশে আমি এবং আমরা।
এসব আপনার অমর সৃষ্টি। আমি বিশ্বাস করিনা আপনি নেই। আপনি আছেন এবং থাকবেন। আপনার হিমুরা আপনার জন্য রাস্তায় নামবে , আল্লাহ্র কাছে দোয়া চাইবে।
আপনার নুহাশ পল্লী আপনার অপেক্ষায়। প্রচুর বৃষ্টিতে আপনি একা নৌকাতে চড়ে
পুকুরে বেড়াবেন । প্রতি ঈদে রাত ৭.৫০ মিনিটে চ্যানেল
আইতে আপানার নাটক দেখার জন্য বসে থাকি । শেষে একটা কথা
আমি আপনাকে আমার হৃদয়ে রাখব।
আলোচিত ব্লগ
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।
আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।