একটা শাড়ী কেনার কথা ছিল
ছোট বোনটার জন্য ,
হলোনা এবারের ঈদে
বাড়ি যেতে পারবনা তো , বেতনও পাইনি
অফিসের বস বলেছে ফান্ডে টাকা নেই ,
আমার পকেটও খালি।
নীল শাড়ী কেনার কোথা বলেছিল বউটা
হালকা কাজ করা
কত দাম হবে ?
এই বড়োজোর হাজার খানেক ?
তাই বা পাই কোথায় বলুন?
অফিস যে বেতন দেয়নি ।
ইচ্ছে আর অনিচ্ছের পেশীশক্তিতে কেই বা জেতে?
ইচ্ছেটাকে চাপা দিয়েছি তাই , সবাইকে বলেছি
কাজের চাপ অনেক তাই
এবার আর আসবনা,
পরের বার শাড়ী কিনে আনব ঠিক ।
ছোট বোনটার মুখ ভাসছিল বারবার,
তবু ভালো আমার একটা অফিস আছে
সময় কেটে যাবে বেশ ,
কিন্তু পরের বার
মিথ্যের ফুলঝুরি বিশ্বাস করবেনা কেউ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


