জন্ম – ১৩ নভেম্বর ১৯৪৮( নেত্রকোনা জেলার কেন্দুয়া
উপজেলার কুতুবপুরে)
মৃত্যু- ১৯ জুলাই ২০১২ ( নিউইয়র্ক , যুক্তরাস্ষ্ট )
আজ ১৩ নভেম্বর ২০১২ । বাংলা সাহিত্যর উজ্জ্বল নক্ষত্র হুমায়ূন আহমেদ এর ৬৪ তম জন্মদিন । এ দেশের মানুষের কাছে তিনি একজন শুধুমাত্র সাহিত্যিক ছিলেন না বরং তিনি ছিলেন নাটক ও চলচিত্রের অন্যতম সফল নির্মাতা। তার হাতে সোনা ফলতো । তিনি যে কাজই হাত দেন না কেন সফলতা এক প্রকার নিশ্চিত ছিল । তিনি প্রথম বাংলা সাহিত্যকে নতুন ধারা উপহার দেন । মধ্যবিত্তের কাহিনীগুলোকে সহজ আর সাবলীলভাবে এগিয়ে নিয়ে যান । এছাড়া অসামান্য রচনাশৈলী , রসবোধ যা পাঠককে ধরে রাখে এসবে ছিল তার অসামান্য দক্ষতা । বলা যায় কথাসাহিত্যিক শরৎচন্দের পর তারুন্নে সাড়া জাগানো কোন লেখকের জন্ম হয়নি । তবে ওই একটা কথা ‘ জন্মিলে মরিতে হবে , অমর সে কোথা কবে ‘ । সেই ধারাতেই তিনি গত ১৯ জুলাই আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন। আমাদের মাঝে তাকে আর কখনোই পাবো না । তার সরলতা ভরা মুখ আমরা আর কখনো দেখবো না । স্পষ্ট কথা বলা একজন মানুষকে হারিয়েছি । কিন্তু তিনি বেঁচে আছেন আমাদের মাঝে তার সৃষ্টির সাথে সকলের মণি হয়ে ।
নাম – হুমায়ূন আহমেদ
বাবা- ফয়জুর রহমান আহমেদ( তিনি পেশায় পুলিশ ছিলেন এবং ১৯৭১ সালে এসডিপিও থাকা অবস্থায় শহীদ হন)
মা- আয়েশা ফয়েজ
ভাই –বোন- মুহাম্মদ জাফর ইকবাল , আহসান হাবিব , সুফিয়া ,শিখু ও মণি
স্ত্রী(প্রথম) – গুলতেকিন আহমেদ ( ১৯৭৩ )
স্ত্রী(দ্বিতীয়)- মেহের আফরোজ শাওন ( ২০০৫)
সন্তান – নোভা আহমেদ , শিলা আহমেদ , বিপাশা আহমেদ , নুহাশ হুমায়ূন , নিষাদ , নিনিত ।
পড়াশুনা – তিনি বগুড়া জিলা স্কুল থেকে ম্যাট্রিক , ঢাকা কলেজ থেকে বিজ্ঞানে ইন্টারমিডিয়েট , এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএসসি এবং এম এসসি পাস করেন । এরপর আমেরিকার নর্থ ডাকোটা স্টেট ইউনিভারসিটি থেকে পলিমার রসায়নে পিএইচডি সম্পূর্ণ করেন।
কর্মজীবন – তিনি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু করেন । এবং পরে অধ্যাপনা ছেড়ে লেখালেখি , নাটক নির্মাণ, চলচিত্র নির্মাণে আত্মনিয়োগ করেন ।
প্রথম প্রকাশিত উপন্যাস – নন্দিত নরকে ( ১৯৭৩)
প্রথম লিখিত গ্রন্থ - শঙ্খনীল কারাগার
ছোট গল্প - আনন্দ বেদনার কাব্য , নিশিকাব্য
চলচিত্র নির্মাণ - আগুনের পরশমণি ( ১৯৯৫) , শ্রাবণ মেঘের দিন ( ২০০০) , চন্দ্রকথা( ২০০৩), শ্যামল ছায়া, আমার আছে জল , নয় নম্বর বিপদ সংকেত , দুই দুয়ারী , ঘেঁটু পুত্র কমলা ( মৃত্যুর পর)
এছাড়া তার লিখিত উপন্যাস নিয়ে দূরত্ব , নন্দিত নরকে , নিরন্তর , দারুচিনি দ্বীপ ইত্যাদি চলচিত্র নির্মিত হয় ।
তার সৃষ্টি জনপ্রিয় চরিত্র – মিসির আলী ( লজিক ভিত্তিক) , হিমু ( অ্যান্টি লজিক ) , এছাড়া তার অনেক গ্রন্থেই রুপা চরিত্র পাওয়া যায়।
অন্তিম শয়ান – ২৪ জুলাই ২০১২ প্রিয় নুহাশ পল্লীর লিচু তলায়।
প্রচারিত নাটকসমূহ ঃ এইসব দিনরাত্রি , বহুব্রীহি , কোথাও কেউ নেই , অয়োময়, নক্ষত্রের রাত , আজ রবিবার , জস্নার ফুল , উড়ে যায় বকপক্ষি , জিন্দা কবর , রুমালি , ওপেন্টি বায়স্কোপ , তারা তিনজন , তারা তিনজন টি মাস্টার , এনায়েত আলীর ছাগল , সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড , তুরুপের তাস , সবাই গেছে বনে , শওকত সাহেবের গাড়ী কেনা , রুপার ঘণ্টা , পুস্পকথা , রুপকথা , এই বর্ষায়, এই বৈশাখে ,কালা কইতর , খোয়াব নগর , কনে দেখা , আমরা তিনজন , ভুত বিলাস , বুয়া বিলাস , বৃষ্টি বিলাস , আজিজ সাহেবের পাপ , বাদল দিনের প্রথম কদম ফুল , তৃষ্ণা , রুপালি , মন্ত্রী মহোদয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম, ইবলিশ , বন কুমারি , চাঁদের আলোয় কয়েকজন যুবক , একদিন হঠাত , নিতু তোমাকে ভালবাসি , মফিজ মিয়ার চরিত্র , গনি সাহেবের শেষ কিছুদিন , চেরাগের দৈত্য , ছেলে দেখা , পাপ , জুতা বাবা , মাটি বাবা , এবং আইনস্টাইন , গৃহসুখ প্রাইভেট লিমিটেড , আমি হিমু হতে চাই , জাদুর বাক্স , আংটি , বাদল দিনের গান , চোর , হামিদ মিয়ার ইজ্জত , ভুত বিলাস , নাট্যকার হামিদ সাহেবের একদিন, গুনিন , যমুনার জল দেখতে কালো ।
শেষ লিখিত নাটক – গুঁড়া মরিচ পার্টি ।
প্রকাশিত গ্রন্থ - নন্দিত নরকে , লীলাবতী , কবি , শঙ্খনীল কারাগার , দূরে কোথায়, সৌরভ , নী , ফেরা , স্রাবণ মেঘের দিন, বহুব্রীহি , এই সব দিনরাত্রি , কোথাও কেউ নেই , আগুনের পরশমণি , দারুচিনি দ্বীপ , নক্ষত্রের রাত , গৌরীপুর জংশন , মেঘ বলেছে যাব যাব , জস্না ও জননীর গল্প রাবণের দেশে আমি এবং আমরা , মধ্যাহ্ন , হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম , চাঁদের আলোয় কয়েকজন যুবক , মিসির আলীর অমনিবাস , জনম জনম , দুই দুয়ারী , নৃপতি , এবং হিমু , নিশীথিনী , সাজঘর , কুহক , অপেক্ষা , তেঁতুল বনে জস্না , আজ চিত্রার বিয়ে , হলুদ হিমু কালো রাব , ভয় , আকাশ জোড়া মেঘ , হিমু এবং কয়েকটি ঝি ঝি পোকা , পোকা , মে ফ্লাওয়ার , এলেবেলে ১ , এলেবেলে ২ , ইরিনা, ১৯৭১ , রুপালী দ্বীপ , মেঘের ছায়া, ময়ূরাক্ষী , অনীশ, ভৌতিক অমনিবাস , অনিল বাগচির একদিন, হিমু রিমান্ডে , তোমাদের এই নগরে , সে আসে ধীরে , এই শুভ্র এই , হিমুর দ্বিতীয় প্রহর , হিমু মামা , হিমুর মধ্য দুপুর , চলে যায় বসন্তের দিন , আমি এবং আমরা , ত্রন্দ্রা বিলাস , আমিই মিসির আলী , বাঘ বন্দি মিসির আলী , কহেন কবি কালিদাস , হরতন ইস্কাপন , মিসির আলীর চশমা , মিসির আলী আপনি কোথায়? , মিসির আলী আনসল্ভড, যখন নামিবে আঁধার , বসন্ত বিদায়।
শেষ অপ্রকাশিত গ্রন্থ – দেয়াল ( পত্রিকা বাদে)
জাপানে প্রকাশিত গ্রন্থ – বনের রাজা ( শিশুতোষ গ্রন্থ)
আত্মজীবনী মুলক গ্রন্থ – ফাউন্তেন পেন , কাঠ পেন্সিল , বলপয়েন্ট , রং পেন্সিল , নিউইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ ।
যেসব লেখা থেকে চিত্র নাট্য করা হয় – শঙ্খনীল কারাগার, প্রিয়তমেসু , দারুচিনি দ্বীপ ।
পুরস্কার / সম্মাননা / স্বীকৃতি – ১৯৭৩ সালে লেখক শিবির পুরষ্কার
১৯৯৪ সালে একুশে পদক
১৯৮১ সালে বাংলা একাডেমী পুরষ্কার
১৯৯০ সালে হুমায়ূন কাদির সৃতি পুরষ্কার
১৯৮৭ সালে মাইকেল মধুসূদন দত্ত পুরষ্কার
১৯৮৮ সালে বাচসাস পুরষ্কার
১৯৯৩ ও ১৯৯৪ সালে জাতীয় চলচিত্র পুরষ্কার
জয়নুল আবেদিন স্বর্ণপদক
অতিশ দীপঙ্কর স্বর্ণপদক
# জাপানে হুমায়ূন আহমেদকে নিয়ে ১৫ মিনিটের প্রচারিত ডকুমেন্টারি ‘ who is who in Asia’ প্রচারিত হয় ।
# আমার ভুল থাকতে পারে । ক্ষমা করবেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


