অঝড়ে বৃষ্টি, আঁধারে ঘুটঘুটে এই শহরের পথ গুলো
ভিজে ভিজে অস্থির হয়ে উঠেছে,
হঠাৎ দূর থেকে একটি গাড়ির হেডলাইট এর আলো-
ছিটকে এসে চোখে পড়ছে
বৃষ্টির শব্দে হর্ণ মিশে আসছে দূর থেকে,
সেকেন্ডেই এক পাশ দিয়ে চলে যায় সেই গাড়িটি,
ভেজা শান্ত এই দেহ আরো ভিজে যায়
তার উৎক্ষিপ্ত দ্রুতির ছোঁবলে, পথের বিচ্ছিন্ন এক ঝাপটা পানিতে,
হটাৎ, শুনি কে যেন বলছে, এই সরে যা! সরে যা এই পথ থেকে!
আমি এ পথ ছাড়বো না না, আমি এই পথেই হাটবো!! কে তুই?
আমি পথেই লুটাবো আমার রাত্রি,
বৃষ্টির শব্দে কথাগুলো সুর করে বেজে উঠে কানে যেন তখন
বৃষ্টি ছিল নির্লিপ্ত,
কেন যেন, কেবল ই মনে পড়ে চলেছে, আসেপাসের বিল্ডিঙ গুলো- আজ যেন, ভেঙ্গে ভেঙ্গে ঝড়ে পড়ছে,
প্রকৃতি আমার চারিপাশে পাঁক খাচ্ছে
আমি কেবলই আমার ভেতরে-
এক শূন্যতা অনুভব করতে শুরু করি,
এই মুহুর্তে, আমার মন যা বলে চলেছে-
তা আমারই শূণ্যতায় প্রতিধ্বনিত হয়ে আমারই কাছে
ফিরে আসছে বারেবার,
বৃষ্টির জল আর চোখের জল, এখন এক হয়ে হারিয়ে যাচ্ছে,
ভেতরে এক অনাবৃত কষ্ট দাও দাও করে জলছে,
তখন, চোখ বন্ধ করে একবার তাকাই আকাশের দিকে
আকাশ বলে- থেমে যাচ্ছ কেন?
আমি চিৎকার করে বলি- নাহ, আমি থামছি না..কেন এ মিথ্যে বলেছ!
কিন্তু, মুহুর্তেই আমি বদলে যাই,
আমি লুটিয়ে পড়ি পথের পাড়ে,
আবার উঠে দাঁড়াবার বৃথা চেষ্ঠা করি,
খুজে পাই নতুন করে-
এক বিকার গ্রস্ত মানুঘের সন্ধান, এই আমাতেই;
পথের চারপাশে, এ নোঙরা আবর্হনা গুলো যেন-
আজ শুধুই বলে দিচ্ছে, আমারই হাতে যেন তাদের সৃষ্টি, যেন আমারই পাপ এরা......
হঠাৎ-ই সব কিছু অন্ধকারে হারিয়ে যায়,
দৃষ্টি আমার শূন্য হয়ে পড়ে, ছিটকে পড়ি আমি আলোর ভুবন থেকে,
আমি, আমার এ দেহের অস্তিত্ব খুজে কেবলই অনুভবে,
অনুড়িত, কেবলই মনে হচ্ছে প্রতিটি ক্ষনে আমি হারিয়ে যাচ্ছি, আঁধারে, শূন্যতায়, হায় আজ সাঁতার ভুলে হিয়েছি!
এভাবেই আমি হারিয়ে ফেলি আমার শেষ অনুভূঁতি খানি....
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৯ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



