আমি শিখি জীবন থেকে, সময় আমার শিক্ষক... এটাই আমার জীবনের বাস্তবতা... এমন কী যা মানুষ বই পড়ে শিখে আমি সেটাও পারি না... আমি আমার মত করে আমার জীবনের সাথে জড়িত প্রতিটা মুহুর্ত থেকে শিখি... হেরে যেয়েও থেমে যাই নি... কেঁদেছি কিন্তু হাল ছাড়িনি... ঠিক যেমন নিজের জীবন থেকে হারিয়েছি অনেক কিছু আবার পেয়েছিও বটে অনেক কিছু... আজকে একটা প্রসংগ নিয়ে লিখবো আমার জীবনের দর্শনের আলোকে, খুব-ই সাদামাটা এবং সাধাসিধা।ধরে নিন, আমার মনে হয় কোন এক স্টেশনে বসে আছি একা একা দীর্ঘকাল ধরে... নির্দিষ্ট কিছু সময় পর পর একেকটি ট্রেইন সেই স্টেশনে এসে থামে আর আমার নিঃসংগতা কিছুক্ষনের জন্য হারিয়ে যায়... কিন্তু সময় হলেই যেন ট্রেন টি ছাড়তে এক মুহুর্তও দেরি করে না... কিছু অপরিচিত মুখের পরিচিতি আর স্মৃতির পট সৃষ্টি করে দিয়ে ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আবার শুন্যতা ঘিরে আসে চারিপাশ থেকে, ওদের সাথি হয় স্মৃতিগুলো, তারা শুন্যতার মাত্রা বাড়িয়ে আমাকে আরো গভীরে ভাবিয়ে তোলে... তবে যখন রাত হয়, তখন স্টেশনটি এক ভয়াবহ রূপ ধারন করে... সকাল হবার স্বপ্নে অস্থির হয়ে থাকি... নিঃসংগতা যেন রাতে আরো বজ্র কন্ঠে কথা বলে... রাতে খুব কম ট্রেন আসে স্টেশনটিতে... রাতের ট্রেনের যাত্রীগুলোও যেন অনেক ভয়াবহতা বহন করে... স্মৃতি জুড়ে লিখা হয় আরো কিছু দুঃস্বপ্ন...আসলে, জীবনটাকে জীবনের মত রাখা চাই, রেইল স্টেশনে পড়ে থাকতে চাই না, জীবনের মুল্য অনুভুতি তখনি আমাদের আনন্দ দেয় যখন আমরা জীবন থেকে জটিলতা দূর করতে পারি... রাতকে তো ভয় পাবার কিছু নেই, রাতের তারা গুলো তো আমাকে সংগ দিয়ে যাচ্ছে... আমি তো রাতে একা হয়ে যাই না... আমাকে শুধু গ্রহন করতে হবে তাদের সেই সংগতা...
আলোচিত ব্লগ
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন
মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।