সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:৫৪
এ সন্ধ্যাটা মরণের......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
একটা ধারালো ছুরি অথবা অগুণতি ঘুমের ঔষধ যে কোন একটার আশ্রয় নেবার বড় সাধ জাগে পাগলা হাওয়ার বিকেলে। নিদেনপক্ষে কোন হাইরাইজ বিল্ডিং এর ছাদের কার্নিশ দিয়ে নামিয়ে দেয়া যেত ক্রমচলমান বিষণ্নতার সিকি আধুলি তাহলেও মন শান্ত হতো। এ কান্নাকে রুথের বড় অপছন্দ। মধ্য তিরিশে এই শত মানুষের মাঝে একা হয়ে যাওয়া, কোন প্রিয় মানুষ ফোন রিসিভ না করা, দিনের পর দিন ওকে উপেক্ষা করে সময় না দেয়া রুথকে অপ্রকৃতষ্থ করে তোলে। ইচ্ছে করে ভীষণ ধার কোন কিছু দিয়ে একটানে সব শেষ করে দিতে। আবেগের থরথর এ কম্পন অপর পক্ষে বিরক্তির পারদ বাড়াতেই সাহায্য করে। এত বছরেও রুথ কর্পোরেট হলো না, কর্পোরেট মানে সবকিছুতে বাণিজ্য, ঘরে একজন তো বাইরে একজন, কর্পোরেট মানে তুমি ধারাবহিকভাবে মারা যাচ্ছো সেই ছবিকে সিরিয়ালের মতো ধারণ করে "মৃত্যুকে লাইভ" টেলিকাস্ট করা কিংবা স্থির চিত্র বানানো। রুথ কেনাটাই পারেনি। ঘরে বাইরে সর্বত্র শুধু নিজের ফিটনেসহীনতা তার দু'চোখে দৌড়ানো স্বপ্নের সামনে টেনে দিয়েছে ঘন কালো পর্দা। রুথকে "সে" বলেছিলো "আই'ল কল ইউ লেটার"; সেই লেটার আর আসেনি। রুথ অপেক্ষা করেছে। এখনো রুথ অপেক্ষা করছে ধারালো ছুরি হাতে - ভাবছে সে ফোনে রুথকে বারণ করবে এমন বিধ্বংসী না হতে। অথচ গহীন মনে রুথ জানে "রুথের থাকা না থাকাতে তার কিছু যায় আসে না"। তবু সাদামাটা রুথ "ভালোবাসার" সম্ভাবনা নিয়ে চোখের জলে নিজেকে ভাসিয়ে বোকা মানুষের দলে নিজেকে ভিড়িয়ে মৃতবত সামনে চলে অসম্ভব "ভারী" বেঁচে থাকাকে সঙ্গী করে।
১৮টি মন্তব্য ১৭টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।