somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষণ্নতার পেয়ালায় এক চুমুক.......

১৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জমানাটা মোবাইলের বা ই-মেইলের না হলে পাতা পাতা চিঠি লিখা হতো, দশ বছর আগে হলে নিদেনপক্ষে আর্চিসের বা হলমার্কের কার্ডের লেনদেন হতো। আহা, সময়টা কি তখন ভালো ছিল? এই যে মেঘের চুল আঁচড়ে গাঢ় অন্ধকারের চিরুনি উঠছে নামছে, সেগুলো কেমন শব্দে শব্দে বাঁধা পড়তো! চিনে মাটির কাপে ধরে রাখা বিষণ্ণতাকে ছুঁতে সে একবার আসতো। এলোমেলো চুলে ঝুঁটি ঝাঁকিয়ে নির্ঘাত বলতো - এবার বিরহের দিন শেষ।
স্বপ্নেরা শেষ কানাগলিতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে.....জীবনানন্দ নিউরণে অণুরণন তুলে যায়, জমাট সরের মতো গহন মন খারাপ ক্রনিক ডিপ্রেশনের অশুভ হাতছানি দিতেই থাকে। সত্য হয়ে উঠে শুধু ১৩৩৩ অথবা প্রেম, জীবনানন্দের শব্দগুচ্ছ -

জীবন হয়েছে এক প্রার্থনার গানের মতন
তুমি আছ ব'লে প্রেম,- গানের ছন্দের মতো মন
আলো আর অন্ধকারে দুলে ওঠে তুমি আছ ব'লে!
.................
একদিন-একরাত করেছি প্রেমের সাথে খেলা!
একরাত-একদিন করেছি মৃত্যুর অবহেলা।
একদিন-একরাত; তারপর প্রেম গেছে চ'লে,-
সবাই চলিয়া যায়,-সকলের যেতে হয় ব'লে
তাহারো ফুরালো রাত!- তাড়াতাড়ি পড়ে গেল বেলা
প্রেমেরও যে! একরাত আর একদিন সাঙ্গ হলে
পশ্চিমের মেঘে আলো একদিন হয়েছে সোনেলা!
আকাশে পুবের মেঘে রামধনু গিয়েছিল জ্ব'লে
একদিন;-রয় না কিছুই তবু,-সব শেষ হয়,-
সময়ের আগে তাই কেটে গেল প্রেমের সময়!

নিজের কাঁধে নিজে ভর দিয়ে চলতে ক্লান্তি আসে আজকাল। ইচ্ছে করে এভাবে বলি-

নক্ষত্রের তলে
ব'সে আছি,-সমুদ্রের জলে
দেহ ধুয়ে নিয়া
তুমি কি আসিবে কাছে প্রিয়া!

বলা হয় না কিছুই। প্রতিদিনের দৌড়ক্লান্ত মনন ভাষার টুঁটি চেপে ধরে। বাঁ হাতের চেটোতে চোখ মুছে আমরা আবার ঝুলিয়ে নেই মেকি হাসি.....জলের কি ক্ষমতা কেড়ে নেয় আমাদের কৃত্রিম সুখের বিক্রম??
অন্ধকার কথা কয়,-আকাশের তারা কথা কয়/তারপর,-সব গতি থেমে যায়, - মুছে যায় শক্তির বিস্ময়!

ভালোবাসা প্রেম তো এক শক্তিরই বহিঃপ্রকাশ। সে যখন কথা বলে না তখন এভাবেই বিষণ্নতার আঁধার নেমে আসে। কেউ কেউ তাকে মন পেয়ালায় ধরে চুমুক দেয় আনমনে, আলতো ঠোঁট ছুঁইয়ে, আর ভাবে "মনটা কেন খারাপ লাগে?"
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:২২
১৭টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×