বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আজ পঞ্চগড়বাসী মানব বন্ধন কর্মসূচী পালন করে। কর্মসূচীতে ছাত্র, শিক্ষক, সাংবাদিক, নাট্যকর্মী, আইনজীবি, রাজনীতিক, শিল্পী, সাহিত্যিক সহ স্থানীয় জনসাধারণ স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোহরাব হোসেন সোহাগ ( ভূমিজ নাট্য গোষ্ঠী), রফিক (উদীচি), হাজ্জাজ তানিন (ভূমিজ) ,তোফাজ্জল হোসেন কাজল (শহীদ রবি সাহিত্য পরিষদ), সাইফুল ইসলাম বাবু (সাবেক সাধারণ সম্পাদক , প্রেস ক্লাব পঞ্চগড় ) মোস্তাফিজুর রহমান (সদস্য সচিব, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দাবী কমিটি ), বিশিষ্ট রাজনীতিক ও সমাজকর্মী এ্যাড: নাজমূল ইসলাম কাজল , বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শাহেদ শাফায়েত, নাট্যকার, নির্দেশক, কথা সাহিত্যিক ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দাবী কমিটির আহব্বায়ক সরকার হায়দার । সঞ্চালনায় ছিলেন মোস্তাক আহমেদ । কবি শাহেদ শাফায়েত তার বক্তব্যে বলেন - “হিমালয় কন্যা পঞ্চগড় জেলার ভৌগলিক ও প্রাকৃতিক পরিবেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীটি একান্ত যৌক্তিক ও ন্যায় সংগত। এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে , এখানকার মাটি ও মানুষের একান্ত প্রানের দাবী বাস্তবায়িত হবে। সারা বাংলাদেশে উচ্চ শিক্ষার আলো ছড়াবে। ” সব শেষে আহব্বায়ক সরকার হায়দার আগামীতে মতবিনিময় সভার মাধ্যমে পঞ্চগড়ের সর্বস্তরের বিশিষ্ঠ শিক্ষানুরাগী ব্যাক্তিদের নিয়ে একটি পূনাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে আন্দলোনকে বেগবান করার ঘোষনা দেন । ফেসবুক ও অন্যান্য মিডিয়ায় এ ব্যাপারে যারা লেখালেখি করছেন সবাইকে ধন্যবাদ জানান।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।