গত ২৫আগষ্ট রাতে শহর ছাত্রলীগের চিশতী গ্রুপের বিশ্ববিদ্যলয়ের ১ বর্ষের ছাত্র এআর জিতু স্থানীয় ছাত্রলীগ নেতা মাসুমের উপর হামলার সময় অস্ত্রসহ পুলিশ তাকে গ্রেফতার করে। পরদিন সদর দক্ষিণ থানা থেকে ভিসির সুপারিশে তাকে জামিনে মুক্ত করা হয়। গত রবিবার স্থানীয় মাসুম গ্রুপের কর্মীরা জিতুকে বহিস্কারের দাবিতে ক্যাম্পাসে মানব বন্ধন করে এবং সকল পরীক্ষা স্থগিত করে দেয়। অপরদিকে চিশতি গ্র“পের কর্মীরা জিতুকে গ্রেফতার এবং তার উপর হামলার প্রতিবাদে ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবী করে মানব বন্ধন করে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে উভয় গ্রুপ ক্যাম্পাসে মারমুখি অবস্থান গ্রহণ করে। সকাল ১০টায় চিশতি গ্রুপের কর্মীরা ক্যাম্পাসের সকল ফ্যাকাল্টিতে তালা ঝুলিয়ে দেয়।
ওই ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে ১২জন আহত হয়। আহতরা হলেন অর্ণব, শাহেদ, মহিন, মাসুম, নয়ন, চিশতী, শাওন, কায়সার, জয়, হাসান, কামরুল, সোহেল। পরে বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীরা প্রশাসনিক ভবন ভাংচুর করে। বিকেলে ছাত্রলীগ নেতা মাসুমের নেতৃত্বে ভিসির সাথে এক বৈঠকে বসে। বৈঠকে চিশতি গ্রুপের কর্মী জিতুর বিচার দাবী করে এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে এক স্মারকলিপি প্রদান করে। পুলিশ প্রশাসনিক ভবনের এক ক থেকে ২০টি রড ও বেশ কিছু পাইপ এবং লাঠি উদ্ধার করেছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা রয়েছে।
এদিকে সাধারন শিক্ষার্থীরা দাবী করে বিশ্ববিদ্যলয়ের প্রশাসনের দূর্বলতার কারণে তুচ্ছ ঘটনাগুলো ব্যাপক আকার ধারণ করছে। এ সংঘর্ষের নেপথ্যে বিশ্ববিদ্যলয়ের কিছু শিক জড়িত রয়েছে এবং প্রতিটি সংঘর্ষেই তারা ছাত্রদের ইন্ধন দিয়ে থাকেন। রাজনীতিমুক্ত ক্যাম্পাস বলা হলেও শিকদের ইন্ধনে ছাত্ররা রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে। এবং কতিপয় শিক নিজেদের স্বার্থে ছাত্রদের মাঝে কোন্দল সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



