somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মদিনের শুভেচ্ছা ভাই, ভালবাসি আপু B-)) B-)) B-))

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাই কাজী ফাতেমা ছবি আপুকে, কারন উনার একটু আগের পোষ্টটার জন্য জানতে পেরেছি যে আজ খায়রুল আহসান ভাইয়ের জন্মদিন।




খায়রুল আহসান ভাই আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা

- ঃঃঃ সবসময় ভাল থাকুন ঃঃঃ-



কিছু সিনিয়র ব্লগারদের আমার কাছে অনেক ভাল লেগেছে, আপনাদের ব্যবহার অনেক ভাল। তাই আপনাদের অনেক ভালবাসি. ভালবাসি.. ভালবাসি... । আজকে যা লিখব সব আপনাদের দুজনার জন্য।


((( আমার পোস্টে কিছু ভুল থাকতেই পারে, অফিসে বসে তাড়াতাড়ি টাইপ করছি, কারন ৫ টায় অফিস শেষ। )))




এস এস সি পরীক্ষা শেষ করলাম, এখন তো আমার হাতে অনেক সময়। তো বন্ধুরা মিলে প্রাকটিক্যাল পরীক্ষার শেষ দিনে প্লান করলাম, কবে কি করব। কারন তখন বন্যা শুরু হয়েছ।


একদিনের প্লান ছিল, সবাই মিলে প্লেয়িংকার্ড খেলব। যাহোক বন্ধুরা আস্তে আস্তে আমার বাসা আসা শুরু করল, যেহেতু বন্যা চলছে, তাই সবাই লুঙ্গি পরে এসেছে। আমার ঘরে গোল মিটিং বৈঠক চলছে, টাকা কালেকশন হচ্ছে। টাকা উঠানো শেষ, চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। বন্ধুদের ভাগাভাগি করে তাদেরকে দু জায়গাতে পাঠালাম। একগ্রুপ গেল ডাক্তারের দোকানে, অন্যটি গেল নরমাল দোকানে। একগ্রুপের উদ্দেশ্য হল প্লেয়িং কার্ড কিনে আনা, আর অন্য গ্রুপ গিয়েছিল কাশির ঔষধ আনতে। জীবনে প্রথমবার কাশির ঔষধ খাব, তাই চিন্তা ভাবনা সব স্হির হয়ে ছিল। দামও কম, আমাদের সময়ে ১৭ টাকায় পুরো একবোতল পাওয়া যেত!!! (নাম বললাম না) ।

আমার বন্ধুরা ছিল মামুন, সেলিম, খোকন, সাইফুল, কাজল, মাছুম আর হাসান। যথাসময়ে বোতল এবং কার্ডের প্যাকেট হাজির হল। ওরা এই ধরনের কাজে খুবই দক্ষ। কিন্তু সমস্যা বাঁধল আমার বাসাতে, মেহমান এসেছে তাই বাসায় তো কার্ড খেলা যাবে না। তাই সবাই বুদ্ধি করলাম, আজকে খেলতে যাব সেলিমের বাসায়।

সবাই আস্তে আস্তে আমাদের জিনিসপত্র নিয়ে বের হয়ে গেলাম। সেলিমের বাসায় যাব, তাই সবাই রাস্তায় হাটতেছি, পানিতে প্রায় আমাদের হাটু ডুবু ডুবু অবস্হা। বীর পালোয়ানদের মত আমরাও কাছা মেরে হাটতেছি। অনেক হাটার পরে একটা জায়গাতে এসে সবাই দাড়িয়ে গেলাম , কারন সামনে পা দেই, দেখি গর্ত আগের চেয়ে একটু বেশি, আমাদের যা অবস্হা পানিতে মোটামুটি কোমর ডুববে কিন্তু বুক ভেসে থাকবে। এদিকে আবার তিনসন্ধ্যা হয়ে আসল। বেকুবের দলগুলা পানিতে দাড়ায়া আছে, সাথে আমিও।


একটু পর দেখি এক মহিলা আসতেছে ম্যাক্সি পড়া, আমরা তো দাড়িয়ে আছি, আমার তো মনে হচ্ছে মহিলা ভিজে ভিজেই যাবে। হঠাৎ করে দেখি মহিলা যাচ্ছে কিন্তু তার কাপড় ভিজতেছে না, ব্যাপারটা কি, তখন অলরেডি সন্ধ্যা হয়ে আসছে।

ভাল করে খেয়াল করে দেখলাম যে, পানি যত বাড়ে কাপড় একটু উপরে উঠে, তারপর পানি আর একটু বাড়ে কাপড়ও একটু উপরে উঠে। :D :D :D

মহিলা ততক্ষনে বাসায় চলে গেছে, আমরা এখনও পানিতে দাড়িয়ে একে অপরের মুখ দেখতেছি। এভাবে আমরাও শুরু করলাম------

"খোল লুঙ্গি, ল কান্দে"

আমরা তাসের প্যাকেট, বোতল সব লুঙ্গিতে ভরে রওনা দিলাম, পানি যত বাড়ে, লুঙ্গি উপরে উঠে। এই সিস্টেম এ পাড় হলাম,
অতঃপর সেলিমের বাসায় গিয়ে উঠলাম।

বাকীটুকু যদি লেখার উৎসাহ পাই, তবে লিখব, কবে লিখব জানি না। আজকে বড় ভাইয়ের জন্মদিন তাই আপনাদের একটু ভাল লাগলেই আমার শান্তি।




সবাইকে বলছি খুব তাড়াহুড়ো করে লিখছি, ভুলগুলো ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬
২১টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×