somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোটের পর নেতার আচরণ !

১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি একজন নেতাকে উপজেলা নির্বাচনের ভোটে জয়ী করতে কতই না পরিশ্রম করেছিলাম । রাতদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে একজনকে বিজয়ী করতে কাজ করেছি । তিনি আওয়ামী লীগে আদমদীঘি তে নবাগত নেতা হয়েও আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় ভোটে জিতলেন । নতুন চেহারা আমরা তার চরিত্র বুঝিনি । ভোটে জেতার পর আমাদের গ্রামে আসলেন । গ্রামবাসী আমাকে দেখিয়ে দিয়ে বললেন এই ছেলেটি খুব খেটেছে । আপনি এই ছেলেটিকে দেখবেন । আমার অজান্তেই তারা মুখ থেকে এই কথা ঐ ব্যক্তির কাছে জানালো ।
কিন্তু নির্মম পরিহাস ! একদিন উপজেলা পরিষদের দরজায় বিনা দোষে আমাকে যে অপমানটা করা হল । তবে আমিও কথা বলতে ছাড়িনি । প্রতিটা কথার সঠিক জবাব দিয়েছি । আমার মধ্যে সৎ সাহস আছে । আমি অসৎ হলে হয়তো তার কাছে কথা বলার সাহস হতো না ।
অথচ আমার কোন অপরাধ ছিলনা, আমি শুধু পকেট কমিটি হতে দেবো না বলে একটু প্রতিবাদী ছিলাম । আমি চেয়েছিলাম দলে যারা নতুন তাদের আমরা দলে নেবো কিন্তু সভাপতি সেক্রেটারি পদে নয় । এটাই ছিল তার কাছে আপরাধ ।
আমাকে অপমান করা দেখে শামীম চেয়ারম্যান দৌড়ে এসে সেই নেতার মুখের উপর বললেন , ভাই আপনি কি করছেন ? আপনি এই ছেলেকে অপমান করেননি, আপনার নিজের ক্যারিয়ার নষ্ট করেছেন ।।
আমি কিয়ামতের আগেও ভুলবো না । সেদিন যখন আমাকে অপমান করা হচ্ছিল !
কি তা মুখের ভাষা ! আর কি তার দম্ভ !
তার সাথে থাকা দু একজন চেলাও বক্তা ছিল ....
কবিগুরুর ভাষায় বলতে হয়,
"বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতে ছিলেন মাছ।
শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন।
বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ।"
তখন আমি মনে মনে চিন্তা করেছিলাম , হায়, এতদিন ধরে সততার সাথে আমি আওয়ামী লীগের জন্য কাজ করছি আর আজ এটাই আমার প্রতি প্রতিদান দেয়া হল ? আবার ভাবলাম , যাক আমি তার চেয়ে অনেক আগে থেকে আওয়ামী লীগে করি। আমার আপাদমস্তক দলের আদর্শ । সে একদিন নাও থাকতে পারে আমি ত আওয়ামী লীগে থেকেই যাবো ।
তার ফলাফর পরের নির্বাচনে আমার গ্রামবাসী দিয়েছে । ভোট তার উল্টে গেছে আমাদের কেন্দ্র তে ।
আমি ভোটের পর তাদের কাছে যখন বললাম , এই ভোট এমন হল কেন ? আমরা ত ভোট দিয়েছি , কাজও করেছি । তখন তারা বললেন, ক্যারে বা, তোমাক অপমান করেছে .. আমাদের কি মনে নাই ?
আমরা অর্থের বিনিময় করিনা বলেই হয়তো আমাদের তাদের কাছে মূল্য কোম । কি হয়েছে ? সেই নেতার দ্বারে আর কোনদিন যাইনি , আমার কি উপর লেভেলে নেতাদের সান্নিধ্য কোম আছে ?
সারা দেশে ঢাকা থেকে শুরু করে সব খানে আমার অনেক নেতার সাথে ভাল সখ্যতা গড়ে উঠেছে । সম্মানও দিয়েছে সবাই যেখানে গিয়েছি । শুধু একটা দাগ রয়ে যাবে ....
তাই সদালাপী মৃদুভাষী অর্থিক মোহ বিবর্জিত একজন আপাদোমস্তক আওয়ামী লীগার নেতা আমরা চাই । এমন নেতার জন্যই আমাদের সংগ্রাম চলবে ...
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২০
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার বেলায় নীতি, তোমার বেলায় রাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১২


২০২৪-এর গণ-আন্দোলনে বলপ্রয়োগ ও গণহত্যার অভিযোগে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলা হয়েছিল।... ...বাকিটুকু পড়ুন

ইরানের জন্য কি জাপানের পরিণতি অপেক্ষা করছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৮


ইরানের মোল্লাতন্ত্র নিয়ে অনেক সমালোচনা থাকলেও একটা বিষয় কিন্তু ঠিক, ওরা ভাঙে, তবে মচকায় না। পৃথিবীর কত কত দেশের সরকার ও সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের চাপে কাপড়চোপড় নষ্ট করে ফেলে, অথচ ইরান সগর্বে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৪

লিখেছেন অর্ক, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৪২



এ যুদ্ধে ইরান ইতোমধ্যেই একশো বছর পিছনে চলে গেছে। ইরানের খবর সেভাবে আমরা পাই না। কারণ, জঙ্গিবাদ সন্ত্রাসবাদে জর্জরিত বিপদজনক, অস্বাভাবিক দেশ। নিষিদ্ধ দেশই বলা যায়। আইনের শাসন বলে... ...বাকিটুকু পড়ুন

তুমি আছ

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৮ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩৯




এই পৃথিবীতে তুমি কোথায় আছ প্রজাপতির মত ?
হৃদয়ে কি দু:খ জাগে উত্তাল ঢেউয়ের মত কত
দেখ মধু মঞ্জুরী লতায় ফুল ফুটেছে তোমার আশায়
তুমি কি ছুঁয়ে দিবেনা তারে তব ভালোবাসায়।

এই পৃথিবীতে... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি মানবে ইসরায়েল

লিখেছেন লিংকন বাবু০০৭, ০৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

অনিচ্ছা নিয়েই যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি মানবে ইসরায়েল: সিএনএন।

রাতভর উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
যুদ্ধবিরতির... ...বাকিটুকু পড়ুন

×