somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমপি রনি’র পদত্যাগ নাটক

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পদত্যাগ করার আওয়াজ দিলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) ‍আসনের সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

মঙ্গলবার দুপুরের আগে আগে নিজের ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগের ইঙ্গিত দেন বহুল আলোচিত-সমালোচিত এই এমপি। এরপর তিনি সংসদ ভবনে স্পিকারের সঙ্গে দেখা করেন।

সকাল সাড়ে ১১টার পর থেকে দীর্ঘ সময় ফোন রিসিভ করা থেকেও বিরত থাকেন তিনি। এর ফলে স্পিকারের সঙ্গে সাক্ষাতে তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে খবর ছড়িয়ে পড়তে থাকে।

কিন্তু স্পিকারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের রনি জানান, পদত্যাগ করছেন না তিনি। তবে দল চাইলে পদত্যাগের জন্য প্রস্তুত আছেন।

সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,
আমি স্পিকারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। স্পিকার বলেছেন, আপনার এ বিষয়ে দল বিব্রত নয়।

রনি আরো বলেন, দল বিব্রতবোধ করলে এবং আমাকে পদত্যাগ করতে বললে আমি তাৎক্ষণিকভাবে পদত্যাগ করবো।

রনির এই বক্তব্যের মাধ্যমে কয়েক ঘণ্টা ধরে চলা তার পদত্যাগ নাটকের অবসান ঘটে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ইংরেজিতে লেখা স্ট্যাটাসে রনি বলেন, খুব সম্ভবত আমি পদত্যাগ করতে যাচ্ছি। একজন সাধারণ নাগরিক হিসেবেই আমার বিরুদ্ধে করা ষড়যন্ত্র মোকাবিলা করতে চাই।

স্ট্যাটাসে মিডিয়া তার সংসদ সদস্য পদটিতে কালিমা লেপন (কালারড) করতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেন রনি।

ঘটনার পেছনের কারণ খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করে মিডিয়া ব্যক্তিত্বদের তার ও তার প্রতিপক্ষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহবান জানান রনি।

রনি আরো বলেন, আমার মুখ বন্ধ করে অন্যকে সুযোগ করে দেওয়া আর যাই হোক- বিচার, স্বচ্ছতা ও গণতন্ত্রের নমুনা হতে পারে না।

বাংলা ও ইংরেজি উচ্চারণের মিশেলে ফেসবুকে রনি লিখেন, (Probably I am going to resign. I feel, I should face the conspiracy as general public. Our media might colored my MP post our my party. In Sha Allah, I would prove what was real fact before the picture. I would invite media personalities to make a equal level playing field for me and my opponent. Amar mukh bondho kore to onnokay sujog kore dayar modhay ar ja houk justice, transparency and democracy er nomuna hotay pare na.)

বর্তমান সময়ের অন্যতম আলোচিত-সমালোচিত সংসদ সদস্য গোলাম মাওলা রনি তার স্ট্যাটাস আপলোডের এক ঘণ্টার মধ্যেই তাতে ৩০০টি লাইক, ৩৩টি শেয়ার ও অনেক মানুষের কমেন্টস পড়ে।

কমেন্টে অনেকেই তাকে পদত্যাগ করা চিন্তা থেকে যেমন বিরত থাকার পরামর্শ দেন। তেমনি সোহেল তাজের উদাহরণ টেনে তাকে কটাক্ষও করেন কেউ কেউ।

কাফি রশিদ নামে একজন লিখেন, ‘পদত্যাগ করলে আপনারে কেউ জিগাইবো? বাহবা’র বদলে উলটা ধোলাই খাইবেন। সাংবাদিক পিটাইছেন, উল্টাপাল্টা কাম করছেন, এখন আবার কুটুকুটু নীতিনীতি কথা। পদত্যাগ করলেই সোহেল তাজ হওয়া যায় না।’

আবুল বাশার নামে অপর একজন লিখেন, ‘সত্য বলার জন্য দিন দিন মানুষ বিপদের সম্মুখীন হয়েছে। তাই বলে হাল ছাড়া যাবে না। আমি আপনার একজন ফ্যান। আমি প্রথমতো সাঈদীর ভক্ত, তারপরে আপনার।’

প্রসঙ্গত, গত শনিবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় এমপি রনি তার অফিসে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুষ্ঠান ‘তালাশ’র প্রতিবেদক ইমতিয়াজ মমিন ও ক্যামেরাপার্সন মহসিন মুকুলকে মারধর করেন।

দুই সাংবাদিককে মারধরের ঘটনায় গোলাম মাওলা রনির বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে টিভি কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী শনিবার বিকেলে রনিসহ অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। এ মামলায় গোলাম মাওলা রনি রোববার বিচারিক আদালত থেকে মুচলেকায় জামিন পান।

এদিকে হত্যাচেষ্টা, ভাঙচুর ও মারধরের অভিযোগে শনিবার দিনগত রাত সাড়ে আটটায় শাহবাগ থানায় গোলাম মাওলা রনিও একটি মামলা করেন। মঙ্গলবার রনির দায়ের করা মামলায় তিন মাসের আগাম জামিন পেয়েছেন ইন্ডিপেন্ডেন্টের দুই সাংবাদিক।

ওই দুই সাংবাদিক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×