প্রেম দাওনি বলে
-কবি মেহেদি হাসান রনি
তুমি প্রেম দাওনি বলে,
আমি তোমার এই পৃথিবী ছেড়ে যাইনি
পৃথিবীর ঘাসে তোমার যে ভালোবাসা মিশে আছে
তার স্পর্শে আমার অনুভূতিরা খেলা করে
আমি এর বেশি কিছু কভু চাইনি!
তুমি প্রেম দাওনি বলে,
আমি রাখিনি কোন অভিযোগ তোমার প্রতি
তুমি যাবার কালে তোমার চুল গুলো যখন বাতাসে চুমু খেল
শুনিলাম বাতাসের কন্ঠে তোমারি নাম
তখন নিমিশে মিটে গেল ধরনীর যত ক্ষতি!
তুমি প্রেম দাওনি বলে দিয়ে গেলে অসীম প্রেম
যেমনি শান্তি আসে বর্ষনের ধারা সাজি
আমি পেয়েছি তোমার প্রেম সর্বত্র চারিধারে
স্বার্থপর মন স্বীকার করিতে রাজি।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

