তাজা শিহরন
মেহেদী হাসান রনি
মনে পড়ে তোমায় সেদিন দেখেছিলাম
গোধুলির আগে,স্পর্শে কিছু তাজা শিহরন,
আর কানের কাছে গোজা রক্তজবা
আমার বক্ষ দুরু দুরু কাপে, না জানি তুমি
থাকো কতোক্ষণ!
তোমার চোখের দীর্ঘকাজল রেখা
তোমার বৃষ্টি ভেজা চুলের স্পর্শ, আর,
তোমার চোখের চঞ্চল চাহনি
ছোটে একূল থেকে ও কূল বারে বার।
তুমি আকাশ ছাড়িয়ে বহুদূরে তাকিয়ে থাকো
কিছু অতি সুন্দর দেখিবার খোজে,
আমি দুচোখ ভরে দেখে নিচ্ছি তোমায়
রাতে শয়নকালে দেখিবো চোখ বুজে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

