......... বাদল ধারা........
মেহেদী হাসান রনি
বইছে বাতাস,আকাশ জুড়ে বৃষ্টি গুড়ি গুড়ি,
আকাশ মাঝে মেঘের ফাকে আলোর লুকোচুরি।
আজি বাদল দিনে বৃষ্টির গন্ধ চারিদিক জুড়ে ছড়ায়,
শোনা যায় কেবলি রিমঝিম শব্দ বাদল ঝড়িছে ধরায়।
কদম ফুলের মিষ্টি গন্ধ বাদলে চুইয়া পড়ে,
বদ্ধ ঘরে বাদল দেখে ছেলে বেলা মনে পড়ে।
বাদল ধারা গাছের পাতায় তুলে রিমঝিম সুর,
বাদল ঘন ভেজা গন্ধে ভেসে যায় বহুদূর।
নিঝুম বনে বাদল আনে ঝুম ঝুম শব্ধ ধ্বনি,
ধুুলোর ধরায় বাদল যেনো অতল সুখের খনি।
বৃক্ষ, মাটি, আকাশ, বাতাস সকলে ভিজিতে রাজি
মধুর ধারায় পাগল হয়ে ভিজছে ধরনী আজি!!!!
গহীন বনে ভিজছে আজি শুকনো পাতার স্তূপ
বাদল যেন তুলিয়া ধরিছে সারা পৃথবীর রূপ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

