কথোপকথোন (৩)
২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাল কি তোমাকে বিষাদ ছুঁয়েছিলো? সারাদিন চুপচাপ নীরবতা! চোখে দূর দৃষ্টি মেলে এমন ভাবে তাকিয়ে ছিলে যে মৌনতাও হয়ে গিয়েছিলো খুব বেশি উদাসীন। দুহিতা মেঘেরা অবাক বিষ্ময়ে দেখছিলো তোমায়। নশ্বর পৃথিবীর আপেক্ষিক ধুম্রজালকে পাশ কাটিয়ে, বর্তমানকে উচ্ছিষ্টের মত ছুঁড়ে ফেলে দিয়ে চলে গিয়েছিলে শত শত আলোকবর্ষ দূরে। যেখানে অনন্ত রংধনুর সাত রঙে ঢাকা থাকে আকাশ। গিয়েছিলে সেই নীল পাহাড়ের চূড়ায় যেখানে ফুটে আছে অজস্র উদ্ভাসিত রক্তগোলাপ আর নীলকন্ঠের ভালোলাগা? শ্বেত পাথরে বসে ছুঁয়েছিলে ঝর্নার শীতার্ত নরম জল? নাকি রূপালী নদীর স্নিগ্ধ জলে সাতার কেটেছ অবিরত? সেই রূপসী প্রজাপতিটাকে দেখেছিলে যার ডানায় রয়েছে শিল্পীর খেয়ালী মনের হাজারো রঙের কারুকায? সেই ময়াবী পাখিটাকে দেখেছিলে যার চোখের নীলে রয়েছে অবারিত স্বপ্নের মহিমা? আর সেই সবুজ ঘাসে ঢাকা কাশবন যার ফুলে ফুলে রয়েছে শুভ্র শিশির কনা? গিয়েছিলে সেই অন্ধকার সুড়ঙ্গ পথে যার গভীরতা সীমাহীন? যেখানে প্রতিটি পদক্ষেপ বাঘের নখের মতই হিংস্র। পেয়েছিলে সেই কাঙ্খিত পথ যেই পথ এসে মিশে গেছে ধ্রুবতারায়? যেখান থেকে চেনা যায় সপ্তর্ষিমন্ডল, চেনা যায় অতি পুরাতন বৃদ্ধ এই পৃথিবীটাকে। ফেরা যায় নিজস্ব অবস্থানে পথ চিনে চিনে। গিয়েছিলে সেই নীল পাহাড়ে, যে পাহাড়টিকে তোমাকে দিয়েছিলাম আমার প্রথম উপহার? যার নাম- “ ভালোবাসা ”।
কথোপকথোন (২)
Click This Link
কথোপকথোন (১)
Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন