
হীরা আর পেন্সিলের সীস দুইটার মধ্যে দামের পার্থক্য 'আকাশ আর পাতাল' হলেও দুইটাই যে একই জিনিস সেটা কি জানেন ? দুইটাই হচ্ছে কার্বনের দুইটা বিশেষ রুপ । ছোটকালে পেন্সিল দিয়ে লিখতে লিখতে পেন্সিলের প্রতি আমাদের ভালোবাসাটা এতো বেশীই হয়ে গেছে যে এখন আমাদের ৫ কোটি টাকার হীরার চেয়ে ৫ টাকার পেন্সিলই বেশী ভালো লাগে । কারণ আমরা ৫ কোটি টাকার মূল্যটা মনে হয় বুঝতে পারি না ঠিক মতো ।
শাকিব খানকে এতদিন আমরা ৫ টাকার পেন্সিলের মতোই মনে করেছি । ব্যবহারও করেছি ৫ টাকার পেন্সিলের মতো । কিন্তু ভারতের একটা ছবি করেই ভারতীয় দাদারা আমাদের নিজ দেশের শাকিবের মূল্য আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে । এখানে কি দাদাদের উপর রাগ করা যাবে ? আমার তো মনে হয় আমাদের উচিৎ নিজেদের উপরেই রাগ করা, নিজেদের এই ব্যর্থতার উপর । উনাদের মুভিতে তো আর মঙ্গলগ্রহ থেকে এলিয়েনরা এসে শাকিবের এই আউটস্ট্যান্ডিং লুক দেয় নাই, উনাদের মুভিতে তো আর প্লুটো থেকে এলিয়েনরা এসে গানের ভিডিও বানায় নাই ! আমাদের কি ভালমানের সেলুন নাই যেখানে শাকিবকে ভালো একটা লুক দেওয়া যেতো, ভালো একজন কোরিওগ্রাফারের কি খুব বেশী অভাব ? আফসোস, আমাদের হীরা থাকতেও আমরা সেই হীরার মূল্য বুঝতে পারলাম না !
এখন আমি কোন হীরা নিয়ে কথা বলবো না, এখন আমি কথা বলবো হীরার একটা খনি নিয়ে । আর এই খনিটার মালিক আমাদের শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ স্যার
যে কাজটা আমাদের করা উচিৎ ছিল সেটা পাশের দেশ ভারত খুব সুন্দরভাবে করে ফেললো । 'ইএসপি একটি রহস্য গল্প' নামের কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা সিনেমাটা সম্পূর্ণ কপি / চুরি করা হয়েছে হুমায়ূন আহমেদের আধিভৌতিক উপন্যাস 'দেবী' থেকে। কিন্তু তাদের সম্পূর্ণ সিনেমার কোথায়ও মূল গল্প কোত্থেকে নেওয়া হয়েছে সেই বিষয়ে সত্যি কথা বলে নি । বলা হয়েছে গল্পটা নাকি শিবাশিশ রায় নামের একজনের । কি নির্লজ্জ বেহায়া টাইপের চুরি !
এই উপন্যাসের উপর ভিত্তি করে যদি সিনেমাটা আমরা করতে পারতাম এবং এর কাজ যদি দক্ষ কোন ডিরেক্টর করতেন তাহলে আমরা বাংলা সিনেমা জগতে সম্পূর্ণ নতুন একটা জেনর পেতাম আর সেটা হলো ''সুপারন্যাচারাল মিস্ট্রি থ্রিলার!'' আমার জানামতে আমাদের বাংলা সিনেমায় এই জেনরে আগে কোন মুভি হয়নি । কাজটা চুরি করে করলেও তারা কিন্তু এই কাজটা করে আমাদের একটা শিক্ষা দিয়ে দিলো । এখন আমরা যদি শিক্ষাটা নিতে পারি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

