somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শূন্যভুবনের মেহেদী
চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

U Turn – যেখান থেকে শুরু এক অচেনা পথে ফেলে আসা সময়ে ফিরে যাওয়া ! (মুভি রিভিউ)

০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছু কিছু সময় কিছু মানুষ এমন সংজ্ঞাহীন অবস্থায় পড়ে যায় তখন তার সারা জীবনের বিশ্বাস টলে উঠে । থমকে যায় বাস্তবতা, হারিয়ে যায় কল্পনা জগতে । ভয়ংকর কিছু সত্যের সামনে দাঁড়িয়ে নিজের স্বত্বাকে তুচ্ছ মনে হয় । বাস্তব আর অবাস্তবের সীমারেখায় দাঁড়িয়ে জীবনকে খুব বেশী ক্ষুদ্র মনে হয় । এক চুল পরিমাণ কিছু মরচে পরা লোহার টুকরার মতো এই সীমারেখা কিন্তু ছোট্ট এই রেখাই সৃষ্টি করেছে অপার দূরত্ব । এই দূরত্বটা যেন খুব কাছের, কিন্তু ধরতে গেলে খুব দূরে চলে যায় । এর ব্যাখ্যা বা বিশ্লেষণ করাটা খুব কঠিন । বাস্তব আর অবাস্তবের সীমারেখায় দাঁড়িয়ে মানুষ সেই ক্ষুদ্র ব্যাখ্যাহীন জীবনের দিকে তাকিয়ে বিড়বিড় করে শেক্সপিয়ারের বুলি আওড়ায় – There are more things in heaven and earth . . !
.
বাস্তবতা আর অপার্থিবতা – এ দু’য়ের সমন্বয়ে গড়ে উঠেছে ২০১৬ সালের কান্নাড়া মিস্ট্রি থ্রিলার মুভি U Turn ।
U Turn – চিরচেনা রুপটা যেখানে হয়ে যায় খুব বেশী অচেনা, যেখান থেকে শুরু এক অচেনা পথে ফেলে আসা সময়ে ফিরে যাওয়া ।




✽✽✽ প্লটঃ রচনা, The Indian Express’র একজন ইন্টার্ণ রিপোর্টার । ব্যাঙ্গালোর ডাবল রোড ফ্লাইওভারের উপর সে একটা আর্টিকেল লিখবে । ফ্লাইওভারটা এমন যে কোন রোড ডিভাইডার নেই, রোড ডিভাইড করা হয়েছে ১০ ইঞ্চি ইটের মতো কিছু পাথরের টুকরো ফেলে । মানুষ ইচ্ছা মতোন এই ডিভাইডার ব্রেক করে যখন তখন U-Turn নিয়ে নেয় । রচনা এই ব্যাপারেই তথ্য কালেক্ট করছে, যারা এই কাজ করছে তাদের ইন্টারভিউ নেওয়ার একান্ত ইচ্ছে তার । যারা U Turn নেয় তাদের গাড়ির নাম্বার নিয়ে রাখছে এক সোর্সের মাধ্যমে । সময়ের অভাবে ডিভাইডার ব্রেকারদের কাছে যাওয়া হচ্ছে না । তবে এক সময় সে সময় করে রওয়ানা দেয় এক ডিভাইডার ব্রেকারের (নামঃ সুন্দার) কাছে । কিন্তু বাসায় যেয়েও ফিরে আসতে হয় কেননা কেউ দরজা খুলে না । সেই রাতেই তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ । কেন ??? কারণ সুন্দার তখন মৃত ! খুন করা হয়েছে সন্দেহে ধরে নিয়ে যাওয়া হয় রচনাকে ! এরপর নিজেকে নির্দোষ প্রমান করতে রচনা তার আর্টিকেল সম্বন্ধে বলতে বাধ্য হয় । এবং এক পর্যায়ে পুলিশ দেখে যে যাদের নাম্বার প্লেট রচনা নোট করেছে তারা প্রত্যেকেই মৃত / অন্যকথায়, ডিভাইডার ব্রেকাররা সবাইই মৃত এবং সবগুলি কেসই শেষ পর্যন্ত সুইসাইড হিসেবে বিবেচনা করে কেস ক্লোজ করা হয়েছে !!! কিছুক্ষন পর আবারো বের হয় যে যারা ওই পয়েন্টে U – Turn নেয় তারাই সুইসাইড করে . . !




ব্যাস, এই পর্যন্তই । এরপরের অংশ নিজে দেখবেন এবং দেখতে দেখতে আফসোস করবেন – সিম্পল একটা কাহিনীকে অসাধারণ করে প্রেজেন্ট করা কি আমাদের সিনেমায় আদৌ হবে না ?? খুব কম বাজেটে, নন-স্টারদের দিয়ে কাহিনী সম্পন্ন সিনেমা কি আমরা রেগুলার বানাতে পারবো না ??? এই মুভির মতো মাথা ঘুরিয়ে দেওয়া টুইস্ট কি আমরা আমাদের সিনেমায় কখনো পাবো না ??? এমন কোন ডিরেক্টর কি আমরা পাবো না যিনি একটা সিনেমার সকল মোটামুটি মানের অভিনেতাদের কাছ থেকেও তাদের সেরাটা বের করে আনবেন ?
.
কান্নাড়া সাইকোলোজিকাল থ্রিলার Lucia দেখেছিলেন ??? এই মুভিটা Lucia’র ডিরেক্টর Pawan Kumar’র । নাতিদীর্ঘ সময়ে খুব বেশী কাহিনী এবং টুইস্ট দেখিয়ে যিনি কান্নাড়া ইন্ড্রাস্ট্রিতে খ্যাত । U – Turn এই Pawan Kumar’র অনেক কষ্ট আর যত্নের ফল ।




••• ভালো / খারাপ লাগার দিকঃ খারাপ লাগার মতো তেমন কিছু নেই মুভিতে । শুধু শেষদিকে এসে কেমন যেন গুলিয়ে গেছে মনে হয়েছে আমার কাছে । তবে জেনরের সার্থকতা রক্ষায় এমন না করলেও তো হতো না । (জেনর নিয়ে বিশেষ একটা কথা আছে যা আমি আলাদা করে নিচে লিখে দিয়েছি। ) তাই অভারঅল – খারাপ লাগার মতো তেমন কিছু নেই ।
আর হ্যাঁ ভালো লাগার অনেক কিছুই আছে মুভিতে । ডিরেকশন তো খারাপ হওয়ার প্রশ্নই আসে না । অভিনয় যথেষ্ট ভালো, বিশেষ করে মোটামুটি মানের অনিয়মিত অভিনেতাদের কাছ থেকে এর বেশী আশা করাও তো অন্যায় । স্ক্রিনপ্লে, সিনেমাটোগ্রাফি, কাহিনীর ফ্লো আপনাকে স্ক্রিনে আঁটকে রাখতে যথেষ্ট । ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা কিন্তু আলাদাভাবে বলতেই হবে – মাইন্ডব্লোয়িং ! মিউজিকটা কিভাবে কিভাবে যেন কাহিনীর সাথে ম্যাচ করে যায় । খুব ভাল্লাগছে :)









এখন চলুন জেনে নেই মুভির কিছু ইনফো ↓↓
●► জনরাঃ মিস্ট্রি থ্রিলার
●► অভিনয়ঃ Shraddha Srinath, Radhika Chetan, Dilip Raj
●► রিলিজ ডেটঃ ২০ মে , ২০১৬
●► IMDb: http://imdb.to/2fK8WKd
●► IMDb রেটিংসঃ ৮.০ / ১০.০
●► পার্সোনাল রেটিংসঃ ৮.১ / ১০.০
●► উইকিঃ http://bit.ly/2fijbSP
.
*** মুভি শেষ না করে উইকি বা IMDb তে না ঢুকার জন্য অনুরোধ করছি । কেননা এই মুভিতে মিস্ট্রি থ্রিলার ছাড়াও আমাদের অতি-পরিচিত এক জেনর আছে যেটা সম্পূর্ণ মুভিতে না দেখিয়ে জাস্ট মুভির লাস্ট কিছু সময়ে দেখানো হয়েছে । তবে এই ব্যাপারটা অনেকের ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে । আমার মতামত যদি জানতে চান তাহলে বলবো ভালো লাগে নি তেমন যদিও ব্যাপারটা পুরো অপ্রত্যাশিত । ***
.
•••••► ট্রেইলারঃ http://bit.ly/1Tptzrc
.
*** হিন্দি ডাব নাই । আর হবেও না । তাই দেখতে ইচ্ছে হলে অরিজিনালটাই দেখতে হবে । ***
#হ্যাপি_মুভি_টাইম :)
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১২
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×