somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লতিফ সিদ্দিকীর সৎসাহস !

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লতিফ সিদ্দিকী ইসলামের সাথে বেয়াদবি করেছেন , তিনি বলেননি আমি মুসলমান থেকে সরে যাচ্ছি । ... তিনি বলেননি আমি নাস্তিক হয়েগেছি । ... তিনি বেয়াদবি করেছেন তাই তার বিচার প্রচলিত আইনে হোক । .. তিনি মুরতাদ যদি নিজেকে ঘোষণা করেন তবে ইসলামী শরিয়তের বিধানে বিচার হবে । আর তা ফাঁসি নয়, কেসাস । ... তবে, ইসলাম তাকে সুযোগ দিবে ত্ওবা করতে, তিনি কোন হুজুরের নিকটে দিয়ে তওবা করলে আর জাতির কাছে ক্ষমা চাইলে , তবে মাফ হয়ে যাবে । জামায়াত বিএনপি ফাঁসি চায়, তাবে ফাঁসির কোন বিধান তার প্রতি বর্তাবেনা । ... আবার যদি তিনি সরাসরি বলেন আমি কোনদিন ইসলাম মানিই নাই , তবে ইসলামের বিধান হল তাকে হেদায়েত করা ।
অনেক হুজুর ব্লাসফেমী আইনে বিচার চান ! কেন ?? ইসলামে কি কোন বিধান নাই ? খ্রীস্টানদের আইনে মুসলীমদের বিচার হবে কেন ? হুজুরেরা কি এতদিন খ্রীষ্টিয়ান ল পাশ করতে ইসলামী আন্দোলন করছে ? আমাদের ইসলামী আইনে যা আছে সেটা দিয়ে বিচার করতে ভয় কেন ? ইসলামী আইনে ক্ষমার বিধান আছে, তওবার বিধান আছে একারনে ? আর ব্লাসফ্লেমি আইনে কোন কৈফিয়ত নেই , সরাসরি মৃত্যুদন্ড, সেটাও ফাঁসি । সেটা ইসলামীক দল কেন চাইবে !! .......... এমনই ঘটনা ঘটেছিল তাসলিমা নাসরীনের সময়ে । তাকে ফাঁসির দাবিতে দেশ উত্তাল হয়ছিল । কিন্তু ইসলামের বিধান হল কোন নারীকে ধর্মদ্রোহীতার অপরাধে মৃত্যুদন্ড দেয়া যাবেনা , যাবৎজীবণ দেয়া যাবে । .. তাহলে হুজুরেরা তাসলীমার ফাঁসি কি ইসলামী আইনে চান নাকি খ্রীষ্টিয়ানদের ব্লাসফেমী আইনে ?..... বিএনপি ক্ষমতায় ১৯৯৪ সালে আমেরিকার চাপে কেন তাসলীমাকে গ্রেফতার করতে পারেনি ? বিএনপি আমেরিকান হাইকমিশনের সহায়তায় রাতারাতি ঢাকা বিমানবন্দর দিয়ে তাসলীমা নাসরীনকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল । আজ তারা কোন অধিকারে লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবি করেছে ? আওয়ামীলীগ সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল তাই কোন ধর্মের উপর আঘাত সহ্য করবেনা বিধায় লতিফকে দল থেকে মন্ত্রণায়ন থেকে বহিস্কার করেছিল । আজ গ্রেফতার করে আরেকটি নজীর স্থাপন করল । ..........
লতিফকে ধন্যবাদ , তিনি গ্রেফতারী পরওয়ানা মাথায় নিয়ে দেশে এসে নিজেকে আত্মসমর্পণ করেছেন আইনের কাছে । ... আমি যেমন তার ইসলাম বিরুধী কথার জন্য তাকে ঘৃণা করি , তেমনি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাকে সালাম করি । আর তার সাহসের তারিফ করি , এজন্য যে 'তারেক জিয়া কি পেরেছে ?? গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরতে , তার মত কি তারেক পেরেছে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নিজেকে সমর্পণ করতে ? তারেক কি পেরেছে এই সৎসাহস দেখাতে যে আমি আইনের মুখোমুখি হব , যা থাকে কপালে ? পারেনি ........... লতিফ সিদ্দিকী পেরেছে । ধন্যবাদ লতিফ সাহেব আইনের প্রতি শ্রদ্ধাশীলতার জন্য । এটাও কামনা করি আপনার ইসলামের অবমাননার জন্য অপরাধবোধে জাতি ও ধর্মের মানুষের কাছে ক্ষমা চেয়ে তওবা করে বন্দীদশা থেকে মুক্ত হবেন । আপনার রাজনীতির ক্যারিয়ার শেষ , তবে পাপ থেকে মুক্ত হোন এটাই কামনা করি । আল্লাহ তা'লা আপনাকে হেদায়েত দান করুণ ... যাযাকাল্লাহুমিন-খয়ের ......... আমিন ।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×