somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাদুকা কাহিনী (সত্য ঘটনা অবলম্বনে রচিত):((

১৩ ই জুলাই, ২০০৯ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অদ্য প্রাতঃকালে পাদুকার গোড়ালি খসিয়া গিয়া দিবসে শুভ সূচনা হইল:((
তাও যদি হঠাৎ করিয়া নির্জনে খসিয়া পড়িত। আপিসে খুশিমনে প্রবেশ করিব এমন সময়ে প্রহরীর সামনে বাম জুতার তলাখানি খসিয়া পড়িল:|

কোনমতে তলাখানি হতে নিয়া লিফটের দিকে দৌড় দিলাম, ভাগ্য সুপ্রসন্ন বলিয়া লিফটে আমি ভিন্ন আর কেউ ছিল না:D

আপিসে প্রবেশ করিয়াই স্ট্যাপলার দেখিয়া মাথায় ১০০ ওয়াটের বাতি জ্বলিয়া উঠিল। ভাগ্য বিরীপ উহাতে গুলি মানে পিন নাই। কষ্ট করিয়া স্ট্যাপলারের পিন জোগাড় করিলাম, তাহার পর জুতার সাথে দিলাম স্টাপল করিয়া। B-)

কিন্টু সুখ বেশিক্ষণ স্থায়ী হইল না, আবার খুলিয়া পড়িল:-/
আমি এইবার ডাবল পিন মারিলামB-), কিন্তু কপাল /:) আবার খুলিয়া পড়িল।

এইবার স্কচটেপের শরণাপন্ন হইলাম, গোড়ালির দুপাশে টেপ লাগাইয়া মূল জুতার সাথে আটকাইয়া দিলাম। এক বড়ভাই দেখিয়া মন্তব্য ছাড়িলেন, "কেন বাপু বৃথাই মুচির অর্থনাশ করিতেছ, গিয়া ডক্তার দেখাও না কেন?"

যাই হোক এবার টেপ পায়ে বিপুল উৎসাহে ঘুরিতে লাগিলাম, দুপুরে যখন সহকর্মীদের সাথে খাইতে যাব, তখন হাঁটিতে হাঁটিতে আবার আমার পাদুকার গোড়ালি বিশ্বাসঘাতকতা করিলX(X(X( কি আর করা লজ্জার মাথা খাইয়া অন্যদের সামনে রিক্সায় আরোহন করিলাম, লাজুক হাসি দিয়া বলিলাম, আমার জুতা আরকি:D

ফিরিয়া আসিবার পর আরেক সহকর্মী আগাইয়া আসিলেন;
শুধিলেন, "গোড়ালিতে ব্যাথা বুঝি?"
"না, ভাই আমার জুতার গোড়ালিতে ব্যাথা"

ভাবিয়াছিলাম কোন মতে বাসায় গিয়া আপৎকালীন জুতার আশ্রয় নিব।
অনিবার্য কারণে, বাসার আগে আরেক জায়গায় যাইতে হইল, তাই অক্ষয় কোপানীর দোকান (মানে বাটা র দোকান) এ ছুটিলাম।

আগে বাটা ছিল দেশ ও দশের জুতার দোকান। মূল্য দেখিয়া আমার চক্ষু বিস্ফোরিত হইল। একি দেখিতেছি, ৫০০০টাকা, ৬৯০০ টাকা এমনকি ৮০০০ টাকার জুতা শোভা পাইতেছে বাটার দোকানে। পরে বুঝিলাম এইগুলা বিদেশি। যাইহোক, অবশেষে, ১৮০০ টাকা:(( ব্যয় করিয়া একজোড়া জুতা কিনিয়া, ঐজোড়া পরিধান করিয়া নাচিতে নাচিতে বাহির হইয়া গেলাম।( সুখে না দুঃখে নাচিতে ছিলাম জানি না)

এইবার চুপি চুপি আগের পাদুকার কাহিনী খানিকটা বলি:
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ(:-*) শপিং সেন্টারের একটি দোকান হইতে ডিসকাউন্টে মাত্র ৫৫০টাকায় উহা খরিদ করিয়াছিলাম।
তখন অনেকে বলিয়াছিলেন, "সস্তার তিন অবস্থা।"

আজ তৃতীয় অবস্থার শেষটি কিরূপ তাহার স্বাদ পাইলাম।

সবাইকে শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ রাত ৯:১৮
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×