somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোবর কার মাথায়, আমাদের নাকি সংবিধান প্রণেতাদের ?

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতির জনক কে- ইবরাহীম আ. নাকি শেখ মুজিব- এ নিয়ে ব্যাপক তর্ক গেছে । একদল এখনো গোঁ ধরে আছেন যে, শেখ মুজিবকে জাতির জনক বললে মহাভারত তো অশুদ্ধ হবেই হবে, সঙ্গে মহাপাপও হবে ।

শেখ মুজিব সময়ের পিতা নাকি সময়ের সন্তান- এ নিয়ে আহমদ ছফা যথেষ্ট আলোচনা করেছেন, যুক্তিসঙ্গত ও ইতিহাস আশ্রিত ভাষায়...তাছাড়া শেখ মুজিব জাতির জনক হবার যোগ্যতা রাখেন কি না, কিংবা তাকে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ ‘বন্ধু’ ভাবতে ভালোবাসে, নাকি ‘জনক’ বলতে- এসব বুদ্ধিজীবী ও সার্ভেয়ারদের বিষয়-আশয় । তবে আমার মতে ‘জাতির জনক’ শেখ মুজিবকে বলা আর ইবরাহীম আ.কে বলার মধ্যে কোনো বিরোধ নেই । দুইজন সম্পূর্ণ দুই প্রেক্ষিতের মানুষ । সুতরাং কোনো পাপ ছাড়াই বলা যায় । মুসলিম জাতীয়তাবাদকে বাংলাদেশী জাতীয়তাবাদ তো কোনোক্রমেই অস্বীকার করে না । সুতরাং একজন তো মুসলিম জাতি হিসেবে ‘আবীকুম ইবরাহীম’ বলে স্বীকৃত আছেনই । দৈশিক জাতীয়তাবাদের ক্ষেত্রে অন্যজনকে বলাতে মুসলিমদের কিংবা ইবরাহীম আ. এর অবমাননা হওয়ার ক্ষেত্রটা কোথায়- সেটা এখনও আমার বুঝে আসে না ।

এছাড়াও তুরস্কের কামাল আতাতুর্কের মতো পৃথিবীর বহুদেশে এভাবে স্বজাতির জনক গ্রহণের নজির আছে । আমাদের ভেতরও বহুক্ষেত্রে একেক উদ্দেশ্যে একেকজনকে পিতা স্বীকৃতি দেবার প্রবণতা দেখা যায় । এভাবে কেউ হন ‘রুহানী পিতা’, কেউ শিক্ষাদানের গুণে ‘পিতা’র মর্যাদা পেয়ে থাকেন । কোনো কোনো অঞ্চলে তো কেবল বাবার ভাই হওয়ার বদৌলতেই চাচাদের ‘বাবা’ বলে ডাকা হয় । হাদীসেও এমন বর্ণনা আছে । এবং এটা শরীয়ত পরীপন্থী নয় ।

উপর্যুক্ত আলোচনার অবতারণা ঘটানোর অন্য একটা কারণ আছে ।
বিষয় হলো, ‘গড পাওয়ার’ আর ‘ম্যান পাওয়ার’ তুলনীয় কিংবা সাংঘর্ষিক কি না । ইবরাহীম আ.কে আগুন কেন পুড়লো না সেটা সাবই জানেন- আল্লাহ তায়ালার আদেশের ফলেই । কিন্তু আগুনের আসলে কোনো ক্ষমতা আছে কিনা- এ নিয়ে ওলামায়ে কেরামের এক দলের মত হলো, আসলে আগুনের কোনো ক্ষমতাই নেই, আল্লাহ যখন চান, তখন তাকে পোড়ানের ক্ষমতা দান করেন । অন্যদলের অভিমত, আগুনকে আল্লাহ সৃষ্টিলগ্ন থেকেই পোড়ানোর ক্ষমতা দিয়েছেন । কারণ তাকে এ উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে । তবে আল্লাহ তায়ালা চাইলে তার এ ক্ষমতা খুশিমতো রহিত করতে পারেন । আর এটাই ‘কুলনা ইয়া নারু....’ আয়াতের তাফসীরের জন্য উপযুক্ত অভিমত ।

এখন প্রশ্ন হলো আমরা যে রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে কিংবা অন্য কোনো প্রক্রিয়ায় দেশের প্রধানমন্ত্রী কিংবা জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করি, এটা কি আল্লাহর সর্বময় ক্ষমতার প্রতি কোনো চ্যালেঞ্জ ? ‘জনগণ এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস’ সংবিধানের লিখিত এই বাক্যটির অর্থ কি এমন যে, এই প্রজাতন্ত্রের সকল মানুষ আল্লাহ তায়ালার সর্বময় ক্ষমতাকে অস্বীকার করে ? নাকি কেবল এতুটুক যে, দেশের আইন প্রণয়ন থেকে শুরু করে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক যাবতীয় সেবামূলক কার্যক্রম চালানোর বিশেষ পাওয়ার কাউকে বা কোনো দলকে দেয়ার সম্পূর্ণ অধিকার কেবল এ দেশের জনগণের আছে । তারা যাকে চাইবে পছন্দমতো নির্বাচিত করবে । যখন চাইবে না, তখন তাকে সরে যেতে হবে । কোনটা ?

আমার তো মনে হয়, শেষোক্ত অর্থটাই এখানে উদ্দেশ্য । নইলে তো দেশের জনগণ হিসেবে আমরা সবাই পাপের ভাগীদার হয়ে যাবো ।

তাহলে, যদি কোনো বিশেষ দল ( তারা অন্য যে কোনো ক্ষেত্রে বিতর্কিত হতে পারে, সেটা আলাদা বিষয়) তাদের গঠনতন্ত্রে ‘সর্বময় ক্ষমতা আল্লাহর’ লিখে থাকে, সেটা সংবিধান পরীপন্থী হয় কী করে ? আল্লাহর সর্বময় ক্ষমতা বলে তো কেউ ম্যানপাওয়ারকে অস্বীকার করে না । বরং মানুষকে তার নিত্যদিনের প্রয়োজন মাফিক শক্তি পরিচালনার ক্ষমতা তো আল্লাহ তায়ালাই দিয়েছেন ।

বুঝলাম না, সমস্যাটা আসলে কোথায় ? আমাদের মগজে নাকি সংবিধানে ?
গোবর কার মাথায়, আমাদের নাকি আইন প্রণেতাদের ?

এই বিষয়গুলো ক্লিয়ার না হলে কিন্তু এই ‘আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী’ বাক্যটিই তুলকালাম বাঁধিয়ে দিতে পারে । তাতে সাধারণ ধর্মপ্রাণ মানুষ আবারও এ দলের প্রতি সংবেদনশীল হয়ে পড়বে । তখন বুমেরাং হবে সব, পাল্টে যাবে আগের হিসাব ।

কারণ জনগণ এ প্রজাতন্ত্রের বিশাল ক্ষমতাধর.......
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:২০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×