somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাস্যকর ইসলামি রাজনীতি থেকে এদেশের মানুষের বুক বুক করে আগলে রাখা ইসলামকে নিস্তার দিন

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ একটা সময় পার হয়ে গেলো । ইসলামপন্থীরা ক্রসফায়ারে মারা পড়লো। একসময় গুটিকতক জেএমবি টাইপ জঙ্গি ছিলো দেশে, এখন হেফাজতের দুর্ঘটনার খেসারত দিতে গিয়ে কেবল আওয়ামী ঘরানার বাদে সবাই জঙ্গি খেতাব পেয়ে গেছে।

আমাদের দেশের ইসলামি রাজনীতিকেরা বোধহয় ক্ষমতা কিংবা পিটুনি খাওয়া- এর বাইরের কিছু আর বোঝে না। বিএনপি ক্ষমতায় এলে জোটে থাকার বদৌলতে তারাও ক্ষমতার আস্বাদ পাবে- এই আশায় দিন গুজরান করছে সবাই। নয়তো মরলে বিএনপির সঙ্গেই মরবে, বলা ভালো শহিদ হবে; আর দোষ চাপাবে আওয়ামীলীগের ঘারে।

অথচ সাধারণ একজন মানুষও এতদিনে বুঝে গেছে যে, আওয়ামীলীগ ক্ষমতার আসার আগেই থেকেই টের পেয়েছে- এদেশে মূলত আওয়ামী-বিএনপি কারোরই শক্ত জনপ্রিয়তা নেই, কেবল দরিদ্রতার কারণে তারা তোষামোদি পায় মাত্র। তো ক্ষমতা একবার আঁকড়ে ধরতে পারলে বিপরীত দল জনগণের দোহাই দিয়ে কিছুই করতে পারবে না, কারণ জনগণ বিরোধীদলের সঙ্গে নেই, যেমন নেই ক্ষমতাসীনদের সঙ্গে। তবু ক্ষমতায় থাকলে ক্ষমতা তো থাকে ! বিরোধী দলে থাকলে তা-ও তো থাকে না।

এই সূত্রটা বুঝতে পারলে ইসলামী রাজনীতিকেরা একটা একক প্লাটফর্মে আসতে পারতো। দুই মেয়াদের নির্বাচনের টার্গেট নিয়ে অর্থাৎ ১০ বছর সময় মেহনত করলে শক্ত একটা অবস্থান তৈরি করা খুব কঠিন যে কিছু ছিলো না, হেফাজতের সমাবেশে যোগদানের মাধ্যমে সেই আশ্বাস মানুষ দিয়েছিলো। কিন্তু ভাবে মনে হচ্ছে বিএনপির উষ্ণতা গ্রহণ ছাড়া তারা রাজনীতিই চেনে না !

যদিও ইতোমধ্যে ৮ বছর পার হয়েছে। তবু বলা যায়, এখনো যদি বিএনপির লেজুড়বৃত্তি ছেড়ে ঐক্যের সূতোয় আবদ্ধ হতে পারে তারা সবাই, তবে খুব বেশি দেরি হয়ে যাবে না। ক্ষমতায়ই আসতে হবে, দেশ শাসন করতে হবে, সেই লক্ষ নিয়ে নয়, কেননা, বিশ্ব পরিস্থিতি বলে যে, ইসলামপন্থীদের এখন ক্ষমতার বাইরে থাকাই কল্যাণকর, বরং বাংলাদেশে রাজনৈতিক অবস্থান মজবুত করার প্রয়োজনেই ভিন্নমাত্রা যোগ করা উচিত।

প্রসঙ্গক্রমে বলি, হেফাজত যদি ‘অরাজনৈতিক’ রাজনীতিবাজিটা না করতো, তাহলে জঙ্গি ট্যাগটা অন্তত এড়িয়ে যেতে পারতো। আর ইসলামপন্থী রাজনীতিকদের বলি, রাজনীতির নামে এইসব কানামাছি খেলা বাদ দেন। মানুষের কাছে আমাদের আর কত হাসাবেন। হাজারো ছেলেরা যখন টুপি-দাড়ি নিয়ে চলতে গিয়ে অসহ্য টিজের শিকার হয়, তখন সেই বেদনা সহ্য করতে না পেরেই তারা পোশাক বদল করে। এর জন্যে দায়ি তো ইসলাম নয়, বরং আপনারা আমাদের যে পরিস্থিতি উপহার দিয়েছেন, সেটাই এর সবচে’ বড় কারণ। ‘বাদআল ইসলামু গরিবুন’- এই হাদিস এখানে খাটে না।

আওয়ামীলীগকে দোষ দিয়েন না, তারা যা করছে, সেটা তো তাদের মতে ঠিকই আছে, আপনারা কি আপনাদের ঠিক কাজটি করছেন ? ভাবেন তো, বিএনপি যদি ক্ষমতায় যায়ও, জাময়াত বাদে বাকি ইসলামি দলগুলোর সবাই মিলেও কি ৫ টা আসনের অধিকারী হবে ? হবে না তো। বরং আপনারা নিজস্ব প্লাটফর্মে আসেন, আমরা, বাংলাদেশের কওমি-আলিয়া-স্কুল-কলেজ-ভার্সিটির অন্তত ৫০ লাখ ছাত্ররা আপনাদের নেতৃত্বে জীবনবাজি রেখে লড়ে যাবো। একবার নির্বাচন বর্জন করে পরের মেয়াদে দাঁড়ান, বেশি না অন্তত ৮০ টা নাহোক ৫০টা আসন আপনার পাবেন এবং এটাই আমাদের জন্যে যথেষ্ট।

আপনাদের দোহাই লাগে, গণতন্ত্র করেন না; ইসলাম করেন- এই হাস্যকর ‘ইসলামি দর্শন’ থেকে আমাদের মুক্তি দিন। আর নয়তো অপেক্ষা করুন, ধীরে ধীরে আরো অজস্র ছেলেরা ইসলামহারা বেয়াদব হওয়া পর্যন্ত, যারা হয়তো ‘বিডিআর বিদ্রোহের’ মতো আপনাদের বুজুর্গির ‘পিলখানায়’ হামলে পড়বে একসময়। নয়তো সবাই নিশ্চল নির্জীব ফ্যাসিবাদের দাস হয়ে জীবন কাটাবে অনাগত ভবিষ্যতে।

আবার বলছি, হাস্যকর ইসলামি রাজনীতি থেকে এদেশের মানুষের বুক বুক করে আগলে রাখা ইসলামকে নিস্তার দিন, প্লিজ..
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×