দেশে সোয়াইন ফ্লু আক্রান্ত এক রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।
মিতা চক্রবর্তী (৩৫) নামে ওই নারী ডেঙ্গু রোগী সন্দেহে ২০ আগস্ট থেকে ল্যাবএইডে চিকিৎসাধীন ছিলেন। মিতার বাড়ি সাভারের উত্তরপাড়া। তার স্বামীর নাম তাপস চক্রবর্তী।
তিনি ডেঙ্গু রোগী সন্দেহে ১৬ আগস্ট সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার সকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মাহমুদুর রহমান জানান, রোববার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সোয়াইন ফ্লু পজিটিভ একজন রোগী মারা গেছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। তিনি ডেঙ্গু সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও পরে পরীক্ষা-নিরীক্ষায় তার সোয়াইন ফ্লু ধরা পড়ে।
ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সমীরণ কুমার সাহা জানান, চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১০টায় মিতা চক্রবর্তী মারা যান।
তিনি বলেন, চার/পাঁচদিন আগে মিতার দেহে সোয়াইন ফ্লুর জীবাণু ধরা পড়ে। তবে তার নিউমোনিয়ার সমস্যাও ছিল। সোয়াইন ফ্লুর লক্ষণ দেখা দেয়ার পর চার/পাঁচদিন আগে ওই রোগীর নমুনা আইইডিসিআরে পরীক্ষা করতে পাঠানো হয়। সেখান থেকে সোয়াইন ফ্লু পজিটিভ রিপোর্ট আসে।
এদিকে সোমবার সোয়াইন ফ্লু আক্রান্ত আরো ১৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এইচ১এন১ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৩ জনে।
এদিকে দেশে সোয়াইন ফ্লুর বিস্তারে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ পরামর্শ দেন।
সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্ক সৃষ্টি হতে পারে এমন কোনো ভাষা ব্যবহার না করতে সংবাদ মাধ্যমের প্রতিও আহ্বান জানান তিনি। এক্ষেত্রে সংবাদ মাধ্যমকে সর্বোচ্চ র্যাশনাল মাইন্ড অ্যাপ্লাই করতে বলেছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলেও ভয়ের কিছু নেই। কারণ এর প্রতিষেধক ওসেলটামিসার ক্যাপসুলের পর্যাপ্ত মজুদ রয়েছে। এ দেশের একাধিক প্রতিষ্ঠান এটি তৈরি করছে। আর ক্যাপসুলটি বর্তমানে রপ্তানিও করা হচ্ছে।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সোয়াইন ফ্লু আক্রান্ত প্রথম এক রোগীর মৃত্যুর বিষয়ে রুহুল হক বলেন, যিনি মারা গেছেন তাকে প্রথম ডেঙ্গু রোগী হিসেবে চিকিৎসা দেয়া হয়। এরপর তার দেহে সোয়াইন ফ্লু শনাক্ত করা হয় এবং চিকিৎসা দেয়া হয়।
উচ্চমাত্রায় জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি। সেসঙ্গে এসব উপসর্গ দেখা দিলে ঘরের বাইরে না যাওয়া এবং অসুস্থ ব্যক্তি বা তার আশপাশের লোকজনকে মাস্ক ব্যবহারেরও পরামর্শ দেন মন্ত্রী।
যারা এ ফ্লুতে আক্রান্ত হননি তাদের উদ্দেশ্যে রুহুল হক বলেন, হাতে ময়লা লাগলেই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। আর সঠিক সময়ে ডায়াগনসিস করা হলে এ রোগ ভালো হওয়া সম্ভব।
দেশে প্রথম সোয়াইন ফ্লুতে মিতার মৃতু্ খবর নিশ্চিত করেছে সরকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
বোবা কান্না.....
বোবা কান্না.....
আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।