বেনামি কবিতা-৫
১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঠিক বাবুই পাখির মত
মমতায় একটি ঘর
বাধার স্বপ্ন ছিলো,
হয়তো সেটা স্বপ্ন ছিলো না-
কোন অপুষ্ট কল্পনা ছিলো।
সবটুকু দিয়ে শুধু,
তোমায় আগলে রাখার ইচ্ছে ছিলো।
তোমাকে না পাওয়াটাই
দুঃস্বপ্ন ছিলো।
হয়তো সেটা ইচ্ছা ছিলো না,
হয়তো সেটা অবাধ্য মনের,
দাবি ছিলো।
যে জীবন পথিকের ছিলো,
সেটা পথিকের ই আছে।
শুধু পথের হদিস টা
ঝড়ো হাওয়ার তোরে
হারিয়ে গেছে চিরতরে।
হয়তো সেথায় পথ
কখনোই ছিলো না।
কিংবা ছিলো কিন্তু আমার জন্য না।
তারপর ও লাখ লাখ সেকেন্ড যায়
মিনিট যায়,
ঘন্টা যায়,
মাস যায়,
বছর যায়।
আবার তারা যায় না।
ফিরে আসে বুমেরাং এর মত।
হয়তো বেঁচে আছি
অথবা মরে আছি মরিচিকায়।
হয়তো বেঁচে থাকবো
ডানা ভাংগা প্রজাপতি হয়ে,
কিংবা হারিয়ে যাবো
ধুসর কুয়াশায়,
ভোরের শিশিরের মত।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন