মন্ত্রীত্ব পাওয়ার আগে সুরজ্ঞিত বাবু অশ্লীল অঙ্গভঙ্গি আর বাক্যবিন্যাস দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে বিষোদগার করতেন। উদ্দেশ্য ছিল মন্ত্রীত্ব বাগানো। পেয়েছিলেনও। বিধি বাম। দুর্নীতির অভিযোগে দপ্তর হারালেও মন্ত্রীত্ব ফিরে পেয়েছেন। জনশ্রুতি আছে প্রতিবেশী দেশের একজন প্রভাবশালী রাজনীতিকের সুপারিশে চাকুরী ফিরে পেয়েছেন। কিছুদিন নীরব ছিলেন। সম্প্রতি আবার সরব হয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক বাংলাদেশের মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন নিয়ে মন্তব্য করেছেন। বলেছেন এটা একটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল। সুরজ্ঞিত বাবু একজন আইনজীবিও বটে। উনার তো জানা থাকার কথা, মানবাধিকার কোন দেশের আভ্যন্তরীণ বিষয় হতে পারে না, এটা সার্বজনীন। নাকি ধরে নিব উনার মন্তব্য বা সরব হওয়ার কারণ হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার? সরকার পদ্মাসেতু নির্মাণের খরচ অর্থায়নের জন্য একবেলা বাজার না করার কথা বলছেন, জনগণের অর্থের শ্রাদ্ধ করে একজন উজিরে খামোখা (দপ্তরবিহীন মন্ত্রী) না পুষে এবং পদত্যাগী প্রতিমন্ত্রী সোহেল তাজ কে বেতন দিয়ে যাচ্ছেন কেন? নিজে ভালো হোন, পরে অন্যকে উপদেশ দিন।
আলোচিত ব্লগ
শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
একজন কর্মী ও তার ন্যায্য পাওনা
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন
গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

২৮ ফেব্রুয়ারি ২০২৬।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন
আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন
২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।