সুরা ফাতিহার কাব্যিক অনুবাদ
২৫ শে মে, ২০১৪ সকাল ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের দেশের অনেক কবি সাহিত্যিক তাদের লেখনীর মাধ্যমে ইসলামের খেদমত করেছেন বা করছেন। কবি গোলাম মোস্তফা তাদেরই একজন। তার লেখা “অনন্ত অসীম প্রেমময় তুমি” কবিতাটি সুরা ফাতিহার কাব্যিক অনুবাদ। কবিতাটি অনেক আগে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যসূচীতে অর্ন্তভুক্ত ছিল।আজ সকালে সুরা ফাতিহার তাফসির পড়তে গিয়ে কবিতাটির কথা মনে এলো, তাই সবার সাথে শেয়ার করালাম।
অনন্ত অসীম প্রেমময় তুমি
অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী।
যত গুনগান হে চির মহান,
তোমারি অন্তর্যামী।।
দ্যুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া
তোমারি কাছে পড়ি লুটাইয়া
তমারি কাছে যাচি হে শকতি,
তোমারি করুনা কামি।।
সরল সঠিক পুন্য পন্থা
মোদেরে দাওগো বলি'
চালাও সে পথে
যে পথে তোমার
প্রিয়জন গেছে চলি।
যে পথে তোমার চির অভিশাপ
যে পথে ভ্রান্তি চির পরিতাপ
হে মহাচালক, মোদের কখনো
করো না সে পথগামী।।
-গোলাম মোস্তফা-
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৪ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন