somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবিষ্কারের আগেই যারা জানতেন

০৬ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুনিয়া কাঁপানো যে সব প্রযুক্তি গোটা বিশ্বকে এনেছে হাতের মুঠোয়, আলোড়িত অনেক ঐতিহাসিক ঘটনা যা মানুষের কল্পনার অতীত ছিল, এমন কিছু বিষয় কয়েকজন মনীষী তাদের লেখনী বা কল্পনাতে তুলে এনেছিলেন সৃষ্টির বহু পূর্বে। সংক্ষিপ্ত আকারে সেগুলোর কয়েকটি এখানে তুলে ধরছি। পাঠকদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, তথ্যসমূহ রিডার্স ডাইজেস্ট এর মে ২০১৪ সংস্করণ থেকে পাওয়া।

ইন্টারনেট : অসংখ্য টেলিফোন লাইনকে এক নেটওয়ার্কের আওতায় এনে সারা পৃথিবীতে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে উনবিংশ শতাব্দীতে পরীক্ষামূলক কাজে ব্যবহার্য উদ্ভাবিত ইলেকট্রনিক্স ডিভাইস Telectroscope এর ধারণার উপর ভিত্তি করে মার্ক টোয়েন ১৯০৪ সালে প্রকাশিত তার London Times নামক ছোট গল্পে ইন্টারনেট প্রযুক্তির থারণা প্রদান করেন।

চাঁদে অবতরণ : বিখ্যাত ফরাসী কল্প-বিজ্ঞান লেখক জুল ভার্ণ ১৮৬৫ সালে প্রকাশিত “From the Earth to the Moon” এবং “Around the Moon” বইয়ে যুক্তরাষ্ট্রের ফ্রোরিডা হতে কলম্বিয়াড নামক একটি স্পেসশিপ এর চাঁদে অবতরণ এবং ফিরতি পথে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হওয়ার বিষয় বর্ণনা দিয়েছেন। প্রায় একশত বছর পর নাসা 1968 সালে কলম্বিয়া নামক একটি নভোযান চাঁদে প্রেরণ করে।

ফ্ল্যাট স্ক্রীন টিভি : ফ্ল্যাট স্ক্রীন টিভি’র সর্বপ্রথম বাজারজাতকরণ করা হয় 1997 সালে। কিন্তু এর বহু পূর্বে ১৯৫৩ সালে কল্প-বিজ্ঞান লেখক খ্যাত রে ব্রাডবুরি তাঁর ফারেনহাইট ৪৫১ উপন্যাসে মিলডার্ড চরিত্রের মাধ্যমে ফ্ল্যাট স্ক্রীন টিভি’র ধারণা তুলে ধরেন।

টেলিভিশন : যুক্তরাষ্ট্রের রেল বিভাগে কর্মরত একজন পুর প্রকৌশলী জন এলফ্রেত ওয়াটকিনস ডিসেম্বর ১৯০০ সালে প্রকাশিত Ladies Home Journal এ প্রকাশিত একটি নিবন্ধে টেলিভিশন সম্পর্কিত তাঁর ধারণা প্রতাশ করেন। নিবন্ধটিতে তিনি উল্লেখ করেন “ These prophecies will seem strange, almost impossible.------------------Man will see around the world. Persons of all kind will be brought within focus of cameras connected electronically with screens of opposite ends of circuits, thousands of miles at a span.” এর প্রায় ২৫ বছর পর লন্ডনে জন বেয়ার্ড লগি সর্বপ্রথম টেলিভিশনে ছবি সম্প্রচারে সফল হন।

ওয়াটকিনস আরও যেসব প্রযুক্তি উদ্ভাবনের বিষয়ে ধারণা প্রদান করেন তা হল : ডিজিটাল কালার ফটোগ্রাফি, দ্রুতগামী ট্রেন, সামরিক ট্যাঙ্ক, গ্রীণহাউজে বিদ্যুতের ব্যবহার, এক্স-রে, সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রাফী ইত্যাদি।

ব্লু-টুথ : ১৯৯৪ সালে ব্লু-টুথ আবিস্কারের পূর্বেই 1966 সালে Star Trek (Starship Enterprise) এর ক্রুগণ জাহাজ থেকে ব্লু-টুথ সদৃশ একটি ইয়ারপিস এর মাধ্যমে বার্তা প্রেরণ ও গ্রহণ করতে সক্ষম হন।

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×