ডুবো ধান
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূভাগের একটি উল্লেখযোগ্য অংশ নিচু জলাভূমি। সারা বছরই এসব জমি পানিতে নিমজ্জিত থাকে। মৌসুমী জলবায়ু প্রভাবিত দেশ হওয়ায় বর্ষা মৌসুমে আরও কিছু এলাকা নিমজ্জিত হয়। ফলে এ অঞ্চলের কৃষি উৎপাদন তথা ধান চাষে এর বিরূপ প্রভাব পড়ে। বিষয়টি বিবেচনায় নিয়ে ম্যানিলায় অবস্থিত ধান গবেষণা ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছিলো। তারা কয়েকটি প্রজাতির ধান বীজ উদ্ভাবন করেন। কিন্তু সেসব প্রজাতির ধানচারা অধিক পরিমাণ পানিতে বেঁচে থাকার সক্ষমতা না থাকায় এবং ফলন কাঙ্খিত পরিমাণে না হওয়ায় কৃষকরা চাষে উৎসাহ হারিয়ে ফেলেন। কিন্তু গবেষণা থেমে থাকেনি। অবশেষে সাফল্য এলো। আই আর ৬৪ নামক এই প্রজাতির ধানচারা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় দুই সপ্তাহের বেশী সময় বেঁচে থাকতে সক্ষম। এই ধান উচ্চ ফলনশীল। ধান হতে লম্বা, চিকন, সাদা বাসমতি সদৃশ চাল পাওয়া যায়। বর্তমানে ফিলিপাইনে ব্যাপকভাবে এবং ভারতের অন্ধ্র প্রদেশে এই ধানের চাষ করা হচ্ছে।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সাগর পৃষ্ঠের উচ্চতা বুদ্ধি পাচ্ছে। সাথে সাথে পৃথিবীর নিম্ন এলাকা সমূহ প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় ৫০ মিলিয়ন একর জমি যা প্রতি বছর বন্যার পানিতে নিমজ্জিত থাকে এবং কৃষকের দুঃখের কারণ হয়, আ্ই আর ৬৪ প্রজাতির ধান চাষের সাফল্য এসব কৃষকের জন্য হাসি বয়ে আনবে বলে বিজ্ঞানীরা আশা করছেন। বাংলাদেশেও এই ধান চাষের উপযোগিতা পরীক্ষা করে দেখা যেতে পারে। কৃষিবিদ সহ সবাই এ বিষয়ে তাদের মন্তব্য দিতে পারেন। আরও বিস্তারিত জানার আগ্রহ আছে আমার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুন