somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবর্তন প্রয়োজন

০৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ধরে বাংলাদেশের পরীক্ষার ফলাফল প্রকাশের ধরন নিয়ে লিখব ভাবছিলাম। আজ অনলাইন পত্রিকার একটা ভয়ানক খবর হল ইউনাইটেড নেশসনের (ইউ এন) পরবর্তী চেয়ারম্যান নির্বাচনে্র ভোটাভোটির ফলাফল ফাঁস। এর ফলে হয়ত কিছু কর্মকর্তা পদত্যাগ করবেন কেননা তারা অতি গোপনীয়- ফলাফল সংরক্ষণ করতে পারেন নি।
আমার বেক্তিগত দুটো ঘটনা- যার একের সাথে অন্যটির সম্পর্ক নেই মনে হলেও, তারা হয়ত একি সুতোয় গাঁথা।
ঘটনা-১
২০১০ সনের মাঝামাঝি কোন এক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং থেকে কার্জন হলে ফিরছিলাম। সাথে আমার ক্লাসের সজীব। কোন প্রসঙ্গ ছাড়াই সজীব মন খারাপ করে বলল জীবনে কোনদিন সেকেন্ড হইনি কিন্তু এবার বোধহয় সেকেন্ড ক্লাস নিয়ে অনার্সটা শেষ করতে হবে।

ঘটনা-২
২০১২ সনের জানুয়ারী মাস, সকালে ৮ টার ক্লাস নিচ্ছি একঝাঁক আমেরিকান ছাত্রদের। সকালের ক্লাস গুলোতে সাধারণত সাব-কন্টিনেন্টের ছাত্ররা রেজিস্ট্রেসন করে না। ক্লাসের শুরুতেই সকলের উপস্থিতি নিশ্চিত করে অনলাইন হোমওয়ারক যারা জমা দিয়েছে তাদের লিস্ট দেখে যথারীতি ক্লাস নিলাম। ক্লাস শেষে এক ছাত্র আমাকে আমার রাইটস নিয়ে প্রশ্ন করল। একটু চিন্তা করে নিজের ভুল শিকার করে নিয়েছিলাম এবং যা ঘটেছে তা ইচ্ছাকৃত ছিলনা।

বিশ্লেষণঃ
পশ্চিমা বিশ্বে যে কোন ফলাফল বিশেষ করে পরীক্ষার ফলাফল অতি গোপন। কেবল পরীক্ষার্থী এবং তার পরিবার ছাড়া অন্যকেউ তা দেখবার অধিকার রাখে না। ক্লাসে কে মেধাবী আর কে মাঝারী স্টুডেন্ট তা তার ক্লাস রেস্পন্স থেকেই অনুধাবন করা যাই। কিন্তু তার পরীক্ষার খাতায় কত নাম্বার আসছে সেটা কেবল ছাত্রই দেখতে পারবে। প্রতেক ছাত্র যার যার পোর্টালে গিয়ে নিজের ফলাফল দেখে নিতে পারে। ছাত্রের বয়স ১৮ হলে সম্ভবতঃ পরিবারকে ছাত্রের অনুমতি নিতে হবে। বিস্তারিত জানতে হলে Click This Link দেখে নেয়া যায়। তবে নিজেরা একে অপরের সাথে শেয়ার করতে কোন বাঁধা নেই।

ঘটনা-২ এ আমি যখন ছাত্রদের হোমওয়ারক লিস্ট দেখছিলাম তখন ভুলক্রমে প্রজেক্টর অন ছিল যার ফলে একজন অপরজনের এক্টিভিটি দেখতে পেড়েছিল। যা FERPA আইনকে লঙ্গন করে।

ফিরে দেখা যাক বাংলাদেশে ঘটা ঘটনা -১। আমি আর সজীব ঐদিন তৃতীয় বর্ষের ফলাফল দেখতে রেজিস্ট্রার বিল্ডিং থেকে ফিরছিলাম। আমরা শুধু একে অপরের নয় পুরো ক্লাসের সবার রেজাল্ট মুখস্থ করে ফিরছিলাম। যেহেতু সবাই জানবে একে অপরের রেজাল্ট তাই হয়ত সজীব কষ্ট পেয়েছিল।

বাংলাদেশে তৎকালীন সময়ে পাবলিক পরীক্ষার ফলাফল টাঙ্গিয়ে দেয়া হত দেয়ালে অথবা বোর্ডে। যা দেখে কেউ কেউ আনন্দে আত্মহারা হয় আর কেউ হয়ত মন খারাপ করে চলে বাড়ীর পথে। সকলের ফলাফল একসাথে প্রকাশ করাটা কি খুবী জরুরী? এখন দেখলাম ছাত্ররা এস, এম, এস করে ফলাফল দেখতে পারবে। তাই ঘটা করে এক ছাত্রের সামনে অন্য ছাত্রের ফলাফল প্রকাশের এই প্র্যাকটিস থেকে বিরত থাকা কি অসম্ভব??
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৩০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×