somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বালাচাও

০১ লা জুন, ২০২৪ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'বালাচাও' মূলত চিংড়ি, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ একসাথে ভেজে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা একটি খাবার। । গত কয়েক বছরে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঘরে বানানো এই খাবারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে । ডিপার্টমেন্টাল স্টোর ও অনলাইন পেজ থেকে অনলাইনে অর্ডার করা যায় এই খাবার। রেডিমেট এই ফুড ইচ্ছে করলে এমনিতেও ভাতের সাথে খাওয়া যায় , তবে বালাচাও ভর্তা খুবই সুস্বাদু।


রেসিপি ঃ পিঁয়াজ কুচি , কাঁচামরিচ/ শুকনো মরিচ , ধনেপাতা কুচি সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে ।এরপর এর সাথে সরিষার তেল ও বালাচাও মিশিয়ে আলতো হাতে মেখে নিতে হবে,,, ব্যস তৈরি হয়ে গেলো মজাদার বালাচাও ভর্তা ।।

গরম ভাতের সাথে বালাচাও খেতে সব চেয়ে বেশি মজা লাগে। তবে পোলাও, খিচুড়ি, মুড়ি মাখা ইত্যাদির সাথেওও এই আইটেম খাওয়া যায়। বালাচাও তৈরি করার জন্য চিংড়ি বাদেও অন্যান্য সুস্বাদু শুঁটকিও ব্যবহার করা যায়। কাচঁকি , লইট্টা , ছুড়ি ইত্যাদি শুটকির বালাচাও চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে খুব জনপ্রিয়। বালাচাও অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার।প্রতি ১০০ গ্রাম বালাচাও এ মোট ক্যালরি থাকে ৭৫, কার্বোহাইড্রেট থাকে ৫.৫ গ্রাম, ফ্যাট থাকে ২.৮ গ্রাম, প্রোটিন থাকে ৬.২ গ্রাম। এগুলোর পাশাপাশি আরও থাকে ভিটামিন বি৬, বি১২, সি এবং নিয়াসিন। শুঁটকির মধ্যে স্বাস্থ্যের জন্য উপকারী সব ধরনের উপাদান পাওয়া যায়। যখন শুঁটকির সাথে পেঁয়াজ, রসুন ও মশলা মিশিয়ে বালাচাও তৈরি করা হয় তখন তা স্বাদে এবং পুষ্টিতে অনন্য হয়ে ওঠে। বাইরে থেকে কিনতে না চাইলে বাসা বাড়িতেও খুবই সহজে বালাচাও বানানো যায়।

বালাচাও বানানোর পদ্ধতি ঃ

প্রথমে কড়াইয়ে পরিমাণ মত সরিষার তেল দিতে হবে। সরিষার তেল গরম হওয়ার সময় তাতে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত ভেজে নিয়ে তা তুলে রাখতে হবে। এরপর উক্ত গরম তেলে আধাভাঙ্গা রসুন ছেড়ে দিতে হবে। মনে রাখবেন রসুনের কালার বাদামি হওয়ার আগে পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর ধীরে ধীরে শুকনা মরিচ এবং তারপর শুঁটকি ভেজে নিতে হবে। এখানে পরিমাণমতো লবণ দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায়। কারণ বেশি ভাজা হয়ে গেলে খেতে তেতো ভাব লাগতে পারে। যাইহোক যখন সব আইটেম ভাঁজা হয়ে যাবে তখন পেঁয়াজ বেরেস্তা, রসুন, শুকনা মরিচ, ধনে পাতা ও শুঁটকি এক সাথে মিশিয়ে নিতে হবে। সকল উপাদান মিশ্রিত করার পর যে অবস্থার সৃষ্টি হবে তাকেই বালাচাও বলে। এখন আপনি এই বালাচাও সংরক্ষণ করার জন্য কাচের বয়াম অথবা প্যাকেটে রাখতে পারবেন।

তথ্যসুত্র ঃ বিন্নিফুড ডট কম
ছবি ঃ আমার মোবাইলে তোলা

সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২৪ রাত ৯:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×