somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রামলাল

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওনার জিনিস পত্র রাখার কাঠের বাক্স টা গামছা দিয়ে ঝেড়ে বললেন ,
- বসেন বাবু।
আমি ইতস্তত করে বসে বললাম, - কাকু , স্যান্ডেল টা সেলাই করা লাগত।
উনি ওনার কাজ করতে করতেই বললেন ,
- স্যান্ডেল সেলাই করা লাগবে তা দোকানের সামনে দিয়ে ঘুরাঘুরি করছেন ক্যান?
আমি উত্তর না দিয়ে চুপ করে থাকলাম। দোকানের সামনে দিয়ে রিকশা যাওয়া আসা করছে। টুংটাং শব্দে বেল বাজিয়ে। আমি ওনার দিকে না তাকিয়ে রিকশা গুলো দেখছি। যেন খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। রাম লাল কাকু ওনার হাতের কাজ শেষ করে বললেন ,
- দেন দেখি আপনার স্যান্ডেল টা।
আমি পা থেকে স্যান্ডেল টা হাতে নিয়ে ওনার দিকে এগিয়ে দিলাম। আমি যখনই এভাবে তার দিকে জুতা বা স্যান্ডেল এগিয়ে দিয়েছি প্রতিবারই তিনি আমার মুখের দিকে তাকিয়ে থাকতেন। আজও তাকিয়ে রইলেন। এমন চাহুনি আমাকে অস্বস্তি তে ফেলে দেয়। আমি আবার রিকশার দিকে মনোযোগ দেই। স্যান্ডেল হাতে নিয়ে উনি দেখে পাশ থেকে একটি চামড়ার টুকরা বের করলেন। সেটা কেটে নিয়ে আমার স্যান্ডেল এর কাজ শুরু করলেন। কাজ করতে করতেই বললেন ,
- তা , বাবু , আপনার খবর ভাল?
আম উত্তর দিলাম ,
- এইত চলছে ভালই।
উনি বললেন ,
- বাড়ি যান না কতদিন?
তখন আমি হস্টেল এ থেকে পড়াশোনা করি। রংপুর এর পীরগাছা নামক এক থানায়। উনি এটা জানেন। আমি উত্তর দিলাম ,
- প্রায় দুই মাস হচ্ছে। তবে মা এসেছিল দেখতে , গত শুক্র বারে।
উনি শুনে উচ্ছ্বসিত হলেন। বললেন ,
- কেমন আছে মা?
- হ্যা , ভালই আছে। ট্রেনে উঠিয়ে দিতে আসছিলাম বিকালে, তখন আপনার দোকান বন্ধ ছিল।
উনি , দীর্ঘশ্বাস ছেড়ে বললেন ,
- বয়স ত আর কম হল না বাবু। শুক্র বারে সকালে আসি আর জুম্মার পরই চলে যাই। একটু ছেলে মেয়েদের সাথে খাওয়া দাওয়া করি। দুপুর বেলাটা একটু ঘুমাই।
তার কথা শুনে আমি চুপ হয়ে থাকি। বাড়ির শুক্রবার এর দিন দিন গুলোর কথা মনে পরে। সকাল বেলা পড়াশুনা শেষ করে বাবার সাথে খেতে বসতাম। সব দিনই যদিও উনি সাথে নিয়েই খেতেন তারপরও শুক্রবার টা একটু আলাদা ছিল। মা বাড়িতে থাকত। কিছু ভালমন্দ রান্না হত। খাওয়া শেষ করে বাবা চেম্বার এ চলেগেলেই বই খাতা ফেলে দৌড় , মাঠে বা অন্যকোন যায়গায়। খেলা হত ইচ্ছে মত। আবার জুম্মা র নামাজ এর আজান হওয়ার আগেই বাড়িতে এসে গোসল সারতে হত। বাবা এক সাথে মসজিদে নিয়ে যেতেন। আবার নামাজ শেষ করে বাসায় এসে মা বাবা বোনের সাথে একসাথে দুপুর এর খাবার খাওয়া। এর পর শুয়ে শুয়ে ৩টা বাজার অপেক্ষা করা সিনেমা দেখার জন্য। কখনো লোডশেডিং হলে মনে হত যে জীবন টাই মাটি , আর রাতে কাথা বা লেপ মুড়ি দিয়ে ভয়ে ভয়ে আরব্য রজনীর আলিফ লায়লা বা আকবর দি গ্রেট দেখা। প্রায়ই লোডশেডিং হত। হয়ত শুরু হতেহতেই কারেন্ট চলে গেল আবার আসল যখন তখন শেষ হয়ে নাম দেখাচ্ছে। তখন মনের অবস্থা কেমন হত তা আসলে বুঝানো যাবে না। এমন ভাবতে ভাবতে আমি আর রাম লাল কাকার কথা শুনছিলাম না। উনি একটু জোরেই বললেন ,
- কি বাবু যাবেন না?
আমি থতমত খেয়ে বললাম ,
- কোথায়?
উনি আবার শুরু করলেন,
- মেয়ে টার বিয়ে আগামী বৃহস্পতিবার , যদি যেতেন!
বলেই উনি কেমন যেন অপরাধী র মত আমার দিকে তাকিয়ে থাকলেন।
আমি বললাম ,
- আরে কাকু , এ ত সুখবর , অবশ্যই যাব।
এ কথা শুনে ওনার মুখটা কেমন যেন খুশি খুশি হয়ে উঠল। বলল,
- বাবু , চিন্তা করবেন না , আমরা যাই খাই , আপনার জন্য আলাদা ব্যাবস্থা থাকবে।
আমি হেসে মাথা নাড়লাম। উনি বলেই চললেন,
- আপনার বন্ধু দের সাথে নিয়ে আইসেন , কোন সমস্যা নাই। গরিব হলেও দু মুঠো অন্ন আপনাদের খাওয়াতে পারব।
আমি বললাম ,
- ধুর কাকা , কি যে বলেন না।
আমি তাকে জিজ্ঞেস করলাম,
- কাকু , কাকি মোয়া আর নারকেলের নাড়ু বানাবে না?
উনি বললেন ,
- অবশ্যই বানাবে বাবু। আপনার জন্য আলাদা করে রাখতে বলব।
আমি খুশি হয়ে বললাম ,
- মনে থাকে যেন কাকু?
উনি হাসতে হাসতে মাথা নাড়লেন।

আমার স্যান্ডেল টা সেলাই হয়ে গেলে তা নিয়ে , তার কাছথেকে বিদায় নিয়ে চলে আসলাম আমার হস্টেল এ। কিন্তু একটা বিষয় মাথায় ঘুর ঘুর করছিল। রাম লাল কাকু বললেন আমার বন্ধুদের নিয়ে যেতে কিন্তু ওদের কে বলব কিভাবে? একজন মুচি দাওয়াত করেছে আমাকে সেটা ওরা নেবেই বা কিভাবে? অস্বস্তি হচ্ছিল খুব। শেষমেষ একাই যাওয়ায় সিদ্ধান্ত নিলাম। এর পরও চিন্তা কমল না। রাম লাল কাকুর মেয়ের বিয়েতে কি উপহার দেয়া যায় সেটাও বুঝতে পারছিলাম না। কারও সাথে শেয়ার করব সে উপায়ও নেই।

রাম লাল কাকুর সাথে আমার পরিচয় হয়ে প্রায় মাস তিনেক আগে জুতা রং করতে গিয়ে। ওনার বয়স আর ব্যাক্তিত্বে এমন কিছু ছিল যা তে একটা শ্রদ্ধার ভাব চলে আসে। তার মানে এই না যে অন্য মুচিদের অশ্রদ্ধা করি। কিন্তু ওনার সাথে পরিচয় এর আগ পর্যন্ত তাদের প্রতি আলাদা কোন চিন্তা আসেনি। সমাজের স্বাভাবিক রীতি তে তাদের কে দেখতাম। তাতে কেউ বয়সে বড় হলেও তাদের কে কাকু বা অন্য কিছু বলে সম্বোধন করা যায় এটা মাথায় আসেনি। ওনার কাছে জুতা কালি করতে গিয়ে দেখি উনি পত্রিকা পরছেন মনোযোগ দিয়ে। আমার জুতাটি এগিয়ে দিলে , পত্রিকাটি পাশে সরিয়ে রেখে জুতাটি হাতে নিলেন। কালি করার আগে জুতা পরিষ্কার করতে করতে বললেন ,
- বাবু , আপনারা ত শিক্ষিত মানুষ , বলেন ত এই যে আমেরিকা ইরাকে এসে হামলা করল এইটা কি ঠিক হইল?
আমি কিছুক্ষন বুঝে পেলাম না কি উত্তর দেব। তখন এ আলোচনা সব চেয়ে বেশি আলোচিত ছিল। আমি কিছুটা ভেবে বললাম ,
- আমরা ঠিক বেঠিক বুঝে কি করব বলেন? আমেরিকা ত আমাদের ঠিক বেঠিক বুঝে কাজ করে না।
উনি কাজ করতে করতেই মাথা নাড়লেন ,
- কথা আপনি ঠিকই বলছেন। কিন্তু এর মাঝেও কথা আছে। এই যে আমেরিকা বোম মারছে , সেগুলা কি খালি সাদ্দাম এর গায়ে পরছে? ছোট ছোট ছাওয়াল গুলার গুলি খাওয়া বা হাত পা উড়ে যাওয়া ছবি গুলান দেখলে চোখ ফাইটা কান্দন আসে।
আমি কি বলব বুঝতে পারছিলাম না। একজন মুচি যে সারাদিন তার জীবিকা নিয়ে পরের স্যান্ডেল ঘসে চলে তারও কত সুন্দর একটা মন আছে , চিন্তার জগত আছে। আমি তখন শুধু বললাম
-কাকু , দুনিয়া টা খুবই আজিব যায়গা। কি হয় বুঝা মুশকিল।
উনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন ,
- বাবু মন টাই হইল আসল। মানুষ রে মানুষ না চিনলে কে চিনবে বলেন?
ওনার কথায় কিছু একটা ছিল। তাইত মানুষ কে কি গরু ছাগল বুঝবে? হঠাৎ করেই মনে হল কথাটা উনি অন্য অর্থে বলেছেন। আশপাশের অবস্থা থেকে সহজেই অনুমান করা যায় একজন মুচি হিসেবে সে সারা জীবন কতটা হেয় হয়েছেন আমাদের মত ভদ্র মানুষের কাছে। অনেকে নিজের চেষ্টায় সমাজে অবস্থান করে নিতে পারে কিন্তু মুচি সারা জীবন মুচিই থাকে। কখন ভদ্র মানুষ গালি হিসেবে তাদের পেশা কে ব্যাবহার করে। অথচ তারা সত ভাবে কষ্ট করে জীবিকা চালাচ্ছে। আচ্ছা তাদের সমাজে কি ডাক্তার ইঞ্জিনিয়ার বলে কাউকে গালি দেয়?
এসব কথা ভাবতেই রাম লাল কাকু র দোকান এর সামনের দোকান থেকে হাক আসল ,
- আরে এ রাম লাল, পেপার কি মুখস্ত করবি না কি?
এ কথার সাথে আশেপাশের কয়েক দোকান এর মানুষ একটু হাসাহাসি করল তাকে নিয়ে। যারা তাকে এভাবে ডাকছে তাদের বয়স রাম লাল নামক মানুষ টির অর্ধেক হবে হয়ত।
উনি হাক শুনে তারাতারি করে পত্রিকা টি ভাজ করতে শুরু করল। আমি ওনার কাছ থেকে পত্রিকা টি নিয়ে বললাম
-আপনি বসেন , আমি দিয়ে আসি।
উনি আমার কথা শুনে শুধু আমার হাতে পেপার দিয়ে অন্য দিকে তাকিয়ে কাজ করতে শুরু করলেন আমার ও এর থেকে বেশি কিছু করার নেই। সমাজের সামনে বিদ্রোহী হয়ে দাড়াব সে সাহস কৈ?
এভাবেই তার সাথে আমার পরিচয়।
বৃহস্পতিবার বিকালে তার বাড়িতে যাওয়ার জন্য বের হলাম একাকি। স্টেশন হয়েই যেতে হবে। কিন্তু তার দোকানের সামনে গিয়ে দেখি সে তখনও কাজ করছে। আমি মনে মনে ভয় পেলাম কাহিনী কি? যার মেয়ের বিয়ে সে এখনো কাজ করছে! কিছুটা ভয়ে ভয়ে তার সামনে দাড়ালাম। উনি আমাকে দেখেই বললেন ,
- ওহ , বাবু আপনি আসছেন? একটু বসেন। হাতের কাজ টা সেরেই উঠব।
আমি তখনো ঠিক বুঝছি না। বসতে বসতে বললাম ,
- আপনি এখনো কাজ করছেন?
উনি হাসলেন। উত্তরে বললেন ,
- বাবু লগ্ন মাঝ রাতে। বাড়িতে লোকজন আছে। ভাবলাম কয়টা টাকা কামাই হলে আগায়া যায়। জামাই রে একটা সাইকেল দেয়ার কথা, কিনছিও , কিন্তু তারপরও ত বিয়ের খরচ আছে।

আমার সামনে অনেক গুলো অবাক করা জিনিস। জীবনের অনেক বাস্তবতা দেখলেও এ বাস্তবতা ভিন্ন। ওনাকে বলতে যাচ্ছিলাম যে জামাই কি করে? কিন্তু বলতে পারলাম না , একজন মুচির জামাই আর একজন মুচিই হবে এটাই স্বাভাবিক নিয়ম।
ওনার হাতের কাজ শেষ করে একটি রিকশা নিয়ে রওনা হলাম ওনার বাড়ির উদ্দেশ্য , একজন মুচির সাথে রিকশায় কিন্তু আজিব কিছু লাগছিল না যদিও রিকশায় ওঠার সময় কয়েকজন একটু সরু চোখে তাকাচ্ছিল আমার দিকে।
ওনার বাড়ি পৌছে দেখি , বাড়ির সামনে ঢোকার মুখে দুটি কলা গাছ পুতে গেট বানিয়েছে , সাথে বাড়ির চার দিকে সুতলির সাথে লাল নীল কাগজ লাগান। বাচ্চা রা হৈ চৈ করছে। রিকশা ভারা আমি দিয়ে চাইলে উনি হায় হায় করে উঠলেন। হার মানতে হল ওনার কাছে। ভারা মিটিয়ে বাড়ির ভিতরে যেতে যেতে ডাকলেন গলা ছেড়ে ,
- আরে ও চুনুয়া , তোর মা কে ডাক।
চুনুয়া তার ছেলের নাম জানতাম। ওনার বৌ হাত মুছতে মুছতে এগিয়ে এলেন। আমাকে দেখে বললেন ,
- বাবু এসেছেন! আপনার জন্য নাড়ু করে রেখেছি।
আমি কি বলব বুঝতে পারছিলাম না। শুধু অস্পষ্ট করে বললাম ,
- কাকি ভালো আছেন ?
উনি বললেন ,
- আছি বাবা ভাল।
উনি কথা বলতে বলতে আমাকে ঘরের ভেতর নিয়ে গেলেন। ঘরটা টিনের বেড়া আর মাটির মেঝে। পরিপাটি করে লেপা হয়েছে বুঝা যায়। ঘরের চার পাশে হিন্দু দেবদেবীর ছবি টানানো। তার পরের গল্প খুবই সামান্য , আমাকে পাশে বসিয়ে খাইয়ে দিয়ে নিজের বিছানা ছেড়ে দিয়ে বললেন একটু রেস্ট করেন। সন্ধার সময় আপনার যাওয়ার ব্যাবস্থা করব, আমি একটু বাহির টা দেখি।
শুয়ে ছিলাম তার বিছানায়। একই ত। হয়ত একটু শক্ত কিন্তু আমাদের ভদ্র সমাজের বিছানা র সাথে ত কোন পার্থক্য নেই। ঘৃণা করার মত ও কিছু নেই। তা হলে কেন রাম লাল কাকুদের আমরা আলাদা করে রাখি? প্রশ্ন আমরা সবাই করি। কিন্তু কার কাছে? উত্তর দেয়ার জন্য ত কোন হনুমান বসে নেই। আমাদের পাশের ঐ রাম লাল কাকুদের কে কি মানুষ ভাবতে পারি না?

২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×