somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতা ও আমাদের সাধরন মানুষ

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠানটির একপাশে পর্দা দিয়ে আমার বাবার ৩৫ বছরের পুরোন ঔষধালয়। সকাল বেলা আমি চুপি চুপি এসে আমার প্রতিষ্ঠানে বসে নিজের পড়ালেখা বা কাজকর্ম করি। সকালে মিষ্টি রোদ সাথে নতুন খবরের কাগজ আর এক কাপ চা, বেশ লাগে।
আমার বাবা র প্রতিষ্ঠানটি যিনি এখন চালান তিনি চুপ চাপ সরল একজন মানুষ। কেউ পত্রিকা পড়তে তার পাশে এসে বসে, সামনের দোকান থেকে চা র কাপ নিয়ে। অনেক ধরনের কথা শুনতে পাই ওপাশ থেকে।
কদিন থেকে শুনছি ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা। কেউ এসে বলে পাকিস্তানের এই আছে সেই আছে ভারত তার কাছে কি?
আবার কেউ এসে বলে ভারত ঠেলা দিলে পাকিস্তান পইরা যাইতে হুস পাইব না।
আরও অনেক খবর, নানান ধরনের কথা। আমার দোকানের কাকা টি সবার কথাই মনযোগ দিয়ে শোনেন। কিন্তু কে আক্রমণ করলে কি হবে? বা কার অবস্থা শেষ হবে তা নিয়ে বক্তারা যত উত্তেজিত থাকে তিনি ঠিক ততটাই স্বাভাবিক থাকেন।
একদিন হল কথা বলতে বলতে এখন এসে তারা এত অধৈর্য্য হয়েছেন যে সুযোগ থাকলে চায়ের কাপ হাতেই যুদ্ধের ময়দানে দৌড় দিত।
মাঝে মাঝে কিছু কথায় চড়ম মেজাজ খারাপ হয়, আবার কোন কথায় হাসি থামানো মুশকিল হয়ে যায়।
আমি একবার ভাবলাম পর দিন থেকে এসব আলাপ বন্ধ করে দেব!। কিন্তু তাদের নিষেধ করতে গিয়েও করতে পারলাম না। খেয়াল করে দেখলাম সেই মানুষ গুলো এমন কেউ নন যাদের কথায় কোন কিছু এলোমেলো হয়ে যাবে, এমন কি তাদের অনেকে রাজনীতি করেন, কিন্তু তাদের কথা তার দলের লোকই কানে নেয় না। এ মানুষ গুলো এমন এক বয়সী যারা অনেক প্রযুক্তিতে আগ্রহী নন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আনাগোনা নেই। ৮০ বা ৯০ এর দশকের সেই সময় টা তারা বয়ে নিয়ে বেরাচ্ছেন। বয়স ৫০ বা তার উপরের দিকেই হবে সবার। প্রতিদিনের স্বাভাবিক জীবনে কিই বা বিনোদন আছে তাদের? আমাদের মত অনলাইনে তাদের বন্ধু নেই। নিজের বন্ধু বান্ধব অনেকেই হয়ত ওপারে।

এই নিহসঙ্গ মানুষ গুলো পার্শবর্তী দুই দেশের এমন যুদ্ধ যুদ্ধ খেলা নিয়ে একটু ব্যস্ত থাকলে, একটু চিন্তা টা অন্যদিকে নিয়ে গেলে কিই বা ক্ষতি?!!

কার কতটি কত বিভৎস মারণাস্ত্র আছে তাই দিয়ে শক্তির নির্ধারন হবে, কার কত কম সৈন্য মরল তাই দিয়ে জয় পরাজয় হিসাব করবে, এসব আজগুবি জিনিস আমরা সিরিয়াস মুখে মেনে নিতে পারলে সাধারন মানুষের অমন কথায় কিই বা আসবে যাবে?

প্রেম দিয়ে বা সাধারণ মানুষের হাসি নিয়ে কোন রাজারই মাথা ব্যাথা নেই। সবাই তা কেড়ে নিতে পারলেই ইতিহাসে অমর হয়। আমরা ত আম জনতা। আমাদের কাজই যুগে যুগে মরা, অমর হওয়া নয়।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×