somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ মহিবুল ইসলাম (ফারুক)
ভীষণ অন্তর্মুখী মানুষ। সনদ আছে শিক্ষা নেই। লিখতে গেলে বানানের ভয়ে বেশি দূর যেতে পারি না, তবুও মনের বুদবুদ উগড়ে দিতে না পারলে অস্বস্তিতে ভোগি। অস্বস্তি তাড়াতে ভুল বানানেও বিক্ষিপ্ত কিছু কথা বলে যাই! যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় কেবল তাদের জন্যে।

"গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ঐ বহিয়া চলেছে আগের মতন, কই রে আগের মানুষ কই''

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ঐ বহিয়া চলেছে আগের মতন, কই রে আগের মানুষ কই।
::::: :::::
আজকাল সরল মানুষ, সত্য কথা আর অকৃত্রিমতার বড় আকাল! সরল মানুষের কথা ভাবতেই মনে পড়ে সেই ছোট্টবেলার কথা; আমাদের ঘরে একজন বয়স্ক বিশ্বস্থ মানুষ থাকতেন। আমাদের গ্রামেরই। বুদ্ধিহীন নন্ কিন্তু যথার্থ অর্থেই সহজ-সরল ও অকৃত্রিম! এমন সহজ-সরল ভাল মানুষ অদ্যাবধি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। রক্তের সম্পর্কের কেউ না হলেও আত্মার আত্মীয় ছিলেন। নাম না নিয়ে তাঁকে আমরা ভাইবোনেরা ‘দিল্লর ভাইয়ের বাপ’ বলেই ডাকতাম। [দিল্লর আলী নামের তাঁর এক ছেলে ছিল; সেও যার পর নাই সহজ-সরল। অক্ষরজ্ঞান ছিল না কিন্তু মমতা আর সরলতায় ভরা মন ছিল; সে বয়সে আমার বড় কিন্তু ঘনিষ্টতায় মাখামাখি ছিল; একজন আরেকজনকে তুই বলেই সম্বোধন করতাম!]
.
প্রায় ৩৫ বছর আগের একটি ঘটনা মনে পড়ছে— একদিন এক বর্ষণমুখর সন্ধ্যায় আমার মা ‘দিল্লর ভাইয়ের বাপ’কে ৫০গজ দূরের পার্শ্বের বাড়ি থেকে একটি ‘‘গায়েরি’’ (তলায় ছিদ্রবিশিষ্ট বিশেষ ধরণের ডেগ বা ডেকছি যা 'ভিন্নীভাত' রান্না এবং 'ছই' পিঠা তৈরীতে ব্যবহৃত হত) নিয়ে আসতে বললেন; (ডেগটি আমাদেরই, কোন কাজে হয়ত ওরা সেটা নিয়েছিল)। কিন্তু লম্বা সময় ‘দিল্লর ভাইর বাপ’ ডেগ নিয়ে না আসায় মা বিরক্ত হচ্ছেন দেখে আমি নিজে বৃষ্টিতে ভেজার মজা নিতে নিতে ঐ বাড়ির পানে কয়েক গজ অগ্রসর হতেই দেখি ‘দিল্লর ভাইয়ের বাপ’ আরু দুজনের সহযোগিতায় বেশ কষ্ট করে এক ওজনদার ‘ঢেঁকি’ বয়ে নিয়ে ঘরে ফিরছেন! দৌড়ে যেয়ে মাকে খবরটা দিতেই ঘরে হাসির রোল পড়ে যায়। ডেগের বদলে ঢেঁকি! হা হা হা...[উল্লেখ্য, তিনি কানে কিঞ্চিৎ কম শুনতেন।]
.
আসলে ঐ সরল মানুষটার স্মৃতি একদিনের জন্যেও ভুলতে পারিনি। মার কথা মনে হলেই তার কথাও মনে হয়। (আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন), চোখের তারায় প্রায়শই ভেসে ওঠে সেই সরল গোবেচারার মুখখানা। দিল্লর ভাইয়ের বাবা অনেক আগেই পরলোকবাসী হয়েছেন, দিল্লর ভাইও কম বয়সে কয়েক বছর আগে পরলোকে পাড়ি জমিয়েছেন! দীর্ঘদিন ধরে আমি নগরবাসী; তাই দিল্লর ভাইয়ের মৃত্যর সংবাদটিও পেয়েছি অনেক দেরীতে!!! নিজের অজান্তেই চোখের কোনে মেঘ অনুভব করেছি তখন।
.
নেই সেই দিনগুলো; নেই সেই মানুষগুলো; নেই সেই আদি-অকৃত্রিমতা। কাকডাকা ভোরে নিস্তব্ধতা ভেঙ্গে ঢেঁকির শব্দ এখন আর গ্রামময় ছড়িয়ে পড়ে না। কানে আসে না উৎসবে-আয়োজনে ঢেঁকির ধুপধাপ শব্দ।...ঢেঁকি কিংবা সহজ-সরল ‘দিল্লর ভাইয়ের বাপ’ কিংবা আমার মমতাময়ী মা –কেউই আর নেই, আমাদের সেই বাড়িটিও সেই জায়গায় নেই! সবই এখন দগদগে স্মৃতি! বর্তমানে ইউরিয়া মেশানো চালের ভাত খেয়ে ঢেঁকিছাঁটা চালের ভাতের স্বাদ যেমন অনেকেই ভুলে গেছি, ঠিক তেমনি নগরজীবনের খপ্পরে পড়ে অকৃত্রিম গ্রামীণ জীবনের সরল মানুষগুলোর মুখচ্ছবিও হয়তো অনেকের আর মনে পড়ে না!!
.
না, আমি আমি মুহূর্তের জন্যেও ভুলতে পারিনি; ভুলতে পারিনি আমার মা, সহজ-সরল সেই দিল্লর ভাইয়ের বাপ, দিল্লর ভাই কিংবা অকৃত্রিম মমতায় জড়ানো সেই শৈশব-কৈশরের গ্রামীণ জীবনকে। শিকড় ছাড়া কেউ বাঁচে কী?
:::::::::
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×