somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ মহিবুল ইসলাম (ফারুক)
ভীষণ অন্তর্মুখী মানুষ। সনদ আছে শিক্ষা নেই। লিখতে গেলে বানানের ভয়ে বেশি দূর যেতে পারি না, তবুও মনের বুদবুদ উগড়ে দিতে না পারলে অস্বস্তিতে ভোগি। অস্বস্তি তাড়াতে ভুল বানানেও বিক্ষিপ্ত কিছু কথা বলে যাই! যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় কেবল তাদের জন্যে।

শোভনলাল!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শোভনলাল!
:::::::::::::
সত্যিই যখন অমিত রায়কে লেখা লাবণ্যের সেই শেষ চিঠিতে শোভনলালের সাথে লাবণ্যের বিয়ের সংবাদ এল তখন আমার কি যে খুশি লেগেছিল তা ভাষায় প্রকাশ করার মত নয়; আবেগের আতিশয্যে চোখের কোন ঝাপসা হয়ে ওঠেছিল সেদিন! (হা হা হা) —এটা ছিল জীবনে প্রথমবার রবি ঠাকুরের "শেষের কবিতা" পড়ার অভিজ্ঞতা! [সম্ভবত ১৯৮৮ বা ১৯৮৯ সালের কথা, ভার্সিটিতে ভর্তি হয়েছি কিন্তু ১ম বর্ষ পরীক্ষার তখনো খবর নেই, আড্ডা ছাড়া শ্রেণিকক্ষে যাবার তেমন তাগিদও নেই!] …হ্যাঁ, এর পরেও বেশ কয়েকবার অনবদ্য এই উপন্যাসখানি পড়েছি কিন্তু কখনোই অমিত রায়ের প্রতি তেমন সহানুভূতি অনুভব করিনি! [জানি না আমার এ অনুভূতি কতটা প্রত্যাশিত বা সঙ্গত? যারা সাহিত্য বুঝেন আমি তাদের দলে নই; তাই সংকোচে আমার এই অনুভূতির কথা কারো সাথেই শেয়ার করিনি এতদিন]!

উপন্যাসের ঘটনা পরম্পরায় যখনই শোভনলালের প্রসঙ্গটি প্রথম এসেছে প্রায় তখন থেকেই ওর প্রতি এক ধরণের তীব্র সহানুভূতিবোধ দ্বারা আচ্ছন্ন হয়েছি৷ অমিত রায়ের দুর্দন্ড প্রভাবশালী চরিত্রের উজ্জলতা ও ব্যাপ্তি সমগ্র কাহিনীতেই কিন্তু আমার মনের টান বরাবরই ছিল শোভনলালের প্রতি৷ কাহিনী যতই অগ্রসর হচ্ছিল ততই শোভনলালের প্রতি সহানুভূতি তীব্রভাবে বাড়ছিল; কখনো মনে হতো 'শোভনলালের প্রসঙ্গ আসছে না কেনো?'

আজ অনেকদিন পর (ঘটনাচক্রে) ছুটিরদিনের অবসরে "কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও…" লাইনগুলি শুনে প্রথমেই শোভনলালের কথা মনে এল! [যদিও অমিত রায়ের মুখ থেকে বের হওয়া "সম্ভবপরের জন্য সবসময় প্রস্তুত থাকাই সভ্যতা; বর্বরতা পৃথিবীতে সকল বিষয়ে অপ্রস্তুত" কথাটি আমার জীবনে সব চেয়ে ভাললাগা কথাগুলোর অন্যতম৷]… হ্যাঁ, শেষের কবিতার কথা মনে এলে আমার প্রথমেই মনে আসে শোভনলালের কথা!!
:::::::::::
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

বিজয়ী

লিখেছেন সাইফুলসাইফসাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×