somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ মহিবুল ইসলাম (ফারুক)
ভীষণ অন্তর্মুখী মানুষ। সনদ আছে শিক্ষা নেই। লিখতে গেলে বানানের ভয়ে বেশি দূর যেতে পারি না, তবুও মনের বুদবুদ উগড়ে দিতে না পারলে অস্বস্তিতে ভোগি। অস্বস্তি তাড়াতে ভুল বানানেও বিক্ষিপ্ত কিছু কথা বলে যাই! যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় কেবল তাদের জন্যে।

উৎপাত!!!

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎপাত!
=====
সব ভাল জিনিস, ভাল কাজ বা সব ভাল আওয়াজই সব সময় ভাল লাগবে এমনটি মোটেও নয়! ...ভর দুপুরে অফিস-আদালতে রাজ্যের ব্যস্ততা, কোন রকমে একটা স্যান্ডুইচ বা দুটি রুটি বা বড়জোর দুমুঠো ভাত আর এক কাপ চা-কফি মুখে দিয়ে কাজে ফেরার তাড়া! এই সময়ে কোর্মা-পোলাও, ফিরনী-পায়েসের আমন্ত্রনও ভীষণ বিরক্ত লাগে! এসবতো সময় নিয়ে আয়েস করে খেতে হয়!
.
তলপেট ভারি হয়ে ওঠছে, বাথরুমে যাবেন, কিন্তু বিভিন্ন দিক হতে সুললিত কন্ঠে শ্রেষ্ঠ গ্রন্থ কোরান তেলাওয়াতের উচ্চ আওয়াজ ভেসে আসছে! ভাল লাগবে?
.
পড়ন্ত বিকেলে কর্মকর্তাদের কোন বিষয়ে ব্রিফ করছেন বা কোন ফাইলে নোট দিবেন বলে জরুরী পরামর্শ করছেন বা নিবিষ্ট মনে কিছু ভাবছেন, কোন ফোনকল এটেন্ড করে জরুরী আলাপ সারছেন -এমন সময় দক্ষিণের জানালা বন্ধ থাকা সত্ত্বেও বক্তার দেশপ্রেমের বক্তৃতার গগনবিদারী আওয়াজ, হুজুরের দরাজ কন্ঠের বয়ান, রুনা লায়লার দেশাত্ববোধক গানের মূর্ছনা, কিংবা মুক্তিযুদ্ধের নাটকের আবেগোচ্ছ্বসিত সংলাপ মুহুর্মুহ আঘাত হানছে আপনার কানে। ভাল লাগবে?
.
আমার হয়েছে ভীষণ বিপদ। আমার অফিস থেকে আলীয়া মাদ্রাসার বক্তৃতার মাঠ আর শহীদ মিনারের মুক্তমঞ্চ প্রায় সমান দূরত্বে! ঝড়-বৃষ্টির কাল শেষ হলেই যথারীতি শুরু হয়ে যাবে। মহাসমারোহে চলবে প্রায় প্রতিদিনই হয় ওয়াজ, না হয় গান কিংবা বক্তৃতা... কান জ্বালাপালা!
.
বাস্তবে অডিয়েন্স শ'খানেক হলেও মাইকের মুখ অডিয়েন্সের রেঞ্জ ছাপিয়ে বাহির-পানে তাক করা! শুধু তা-ই নয়, সভাস্থল হতে বেশ দূরের সড়কেও মাইক! … কি আর বলব: সময় নেই, পেট খারাপ -তাতে কি; যেহেতো রান্না হয়েই গছে তাই পোলাও-কোর্মা খেতেই হবে! নইলে পেট কেটে পাকস্থলিতে ঢুকিয়ে দেয়া হবে! শুনবেন না দেশপ্রেমের কথা, কোরান- হাদিসের বয়ান? তা হবে না! কানের পর্দা ছিড়ে ঢুকিয়ে দেয়া হবে!
অফিসের ঝামেলা, দোকানের ব্যস্ততা, বাথরুমের কাজ, রান্না-বান্না, খাওয়া-দাওয়া কিংবা বিশ্রাম –এসব করবেন তো কানে তুলো দিতে হবে! নচেৎ শুনতেই হবে; না হলে নিস্তার নেই! … এমনতর আজব কাণ্ড পৃথিবীর আর কোথাও আছে বলে মনে হয় না।
.
সিভিক সেন্সের এতটা দুরবস্থা বা অভাব জগতে বিরল। আয়োজকরা না হয় আইন জানে না; কিন্তু রাষ্ট্রের কি কোন দায়িত্ব নেই? চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দেশের প্রচলিত আইন কিংবা কোরান-হাদিসের কোথাও এমন 'উৎপাত'কে সায় দিয়েছে বলে কেউ দেখাতে পারবে না। তথাপি এসবতো চলছেই হরদম এ জনপদে! আসলে কোথাও যেন কেউ নেই! হয় অজ্ঞতার কাছে আত্মসমর্পণ; না-হয় সুবিধার বা ক্ষমতার সমীকরণই যেন এখানে শেষ কথা।
=======
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

প্রেম বয়সের বাধা মানে না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৮

প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন

×