যেদিন ওর বিয়ে হল সেদিন সকাল থেকে বসে ছিলাম পার্লার এর নিচে একটি বার দেখব বলে।। দুপুরে যখন নেমে গাড়িতে উঠল কেউ একজন বলল যে আরজু দাঁড়িয়ে আছে,সে পিছনে ফিরে তাকাল হাতটা উঁচু করে হাসি মুখে নাড়ল।। আমি বাইরে রাস্তায় নামলাম আর শুরু হল বৃষ্টি ঠিক যেন কোন সিনেমার মতই।।কাঁদছি চিত্কার করে রাস্তায় আর আমার একটি ফ্রেন্ড আমাকে শান্তনা দিচ্ছে।।আমি কেঁদেই যাচ্ছি,সেদিন থেকে বৃষ্টি খুব পছন্দ আমার।।এর আগেও বৃষ্টিতে অনেক স্মৃতি আছে কিন্তু বেশি মনে পড়ে ঐটাই।।শুরু হল কিছু দুঃখ কষ্ট ভুলতে যেয়ে পর্যাপ্ত নেশা করা, সকাল থেকে শুরু করে অফিস শেষে রাতে ১১টার পর বাড়ি ফেরার আগ মুহুর্ত পর্যন্ত চলত নেশার ছোবল।।কাছের মানুষকে হারানোর বেদনা হয়ত টের পাইতাম তখন।। বাসে করে যাচ্ছি খুলনা অফিসে,বসে আছি সিটে হঠাত্ কেউ হয়ত বলত আপনি কাঁদছেন কেন।।হাসি দিয়ে বলতাম কাঁদছি না ঘুমাই নি তাই চোখ জ্বালা করতেছে।। সারারাত হয়ত বসে আছি ছাদের উপর একা একা কাঁদছি।। হঠাত্ রাত ৩টার দিকে বৃষ্টি নামলে ছাদে চলে যেতাম ভিজতে।।কি অদ্ভুত দুনিয়া তৈরী করেছিলাম নেশার ও নিজের কে জানে, হাত কাটা থেকে শুরু করে নেশার এমন এক পর্যায়ে গেলাম যখন কোন অনুভুতিই ছিলনা ঐ নেশার।। শুধু একটি মেয়ের জন্যই এত কিছু করেছি ভাবতেই হাসি পায় এখন।। তার চিঠি, ভাঙ্গা চুড়ি, গিফট, একটি গাছের ছেড়াঁ পাতা, চকলেটের খোসা সব গুছিয়ে রেখেছি অথচ সে চলে যাওয়ার পর শুনতে পাইলাম আমি নাকি তার যোগ্য ছিলাম না।।ঐদিন হয়ত সব কষ্টের প্রতিদান পেয়েছিলাম, ঘৃণা করতে পারিনি আজো তাকে তবে ক্ষমা করতে পারিনি।।যে ছেলেটি একসময় সিগারেট টানা ছেলেদের সাথে মিশত না,সে হয়েছিল নেশার রাজ্যের এক উদহরন।। ২ টা বছর জীবন থেকে মুছে গিয়েছিল নেশা করতে করতে।।কিন্তু একটা জিনিস ছিল সেটা হচ্ছে নিজের প্রবল ইচ্ছা শক্তি।। একদিনেই হঠাত্ নেশা ছেড়ে স্বাভাবিক হয়ে গিয়েছিলাম, হয়ত কারো জন্য।।আজ হয়ত সেই মানুষটিও নেই সবাই চলে গেছে তবুও বাঁচতে শিখিয়ে গেছে, আরেকজন কে বাঁচাতে শিখিয়েছে।। অনেক মেয়ে কে বুঝিয়েছি তাদের ব্রেক আপ এর পর যখন তারা মানসিক ক্ষতিগ্রস্ত ছিল, তারা আজো ধন্যবাদ দেয় একটা ভাল গাইড হিসাবে।।কিন্তু শুধু নিজেকেই বোঝাতে পারিনি আর উত্তর দিতে পারিনি আজো যে আমি কেন কষ্ট চেপে রেখে হাসিমুখে ঘুরে বেড়াই অনিয়ম সবার মাঝে।।।
আলোচিত ব্লগ
দি আনহোলি ট্রিনিটি

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।