আমার বাবা ছিলেন আমাদের জন্য লৌহ মানব স্বরূপ।
যদিও ছোট ছেলে এবং মাদ্রাসায় পড়তাম বলে আমাকে খুব কম তার অগ্নি মুর্তি দেখতে হয়েছে।
এবং আমিই তার একমাত্র অবাধ্য সন্তান ছিলাম! রোড এক্সিডেন্ট এ তার মস্তিষ্ক বিকৃতির আগ পর্যন্ত তিনি তাই মনে করতেন।
৬ফুট ৩ইঞ্চি উচ্চতা আর বিশাল চেস্ট এর অধিকারী আমার বাবা পুলিশের চাকুরীর পাশা পাশি রেশনের ব্যাবসা করে আমাদের ৩ভাই ১বোন কে লালন পালন করেছেন।
আমার বাবাকে তার সহকর্মীরা দেলোয়ার মোল্লা বলে সম্মধন করতো।
তিনি বলতেন, পেশা ক্ষেত্রে কাউকে খুশি করে তিনি কখনো ১খিলি পানও খাননি।
যার ফলে, অবসর নেয়ার পর আমরা প্রচন্ড আর্থিক কষ্টে দিনানিপাত করেছি।
মুখ ভর্তি ছাপ্পা দাঁড়ি তার। আর জুব্বা পরতেন এবং তাবলীগ করতেন।
এখনো পর্যন্ত আমাদের বাসায় টিভি ঢুকতে পারেনি।
স্বাভাবিক জীবনের শেষ ২বছর আমার সাথে ঠেকায় না পড়লে কথা বলেননি। আমি দাখিল পাশ করে কলেজ এ ভর্তি হয়েছি বলে।
ভাবতে অবাক লাগে, মাত্র ১সেকেন্ড এর ব্যাবধানে শাসক কে আমাদের শাসন করতে হচ্ছে।
কাল রাতেও নাক দিয়ে লাগানো খাবার লাইন টেনে খুলে ফেলেছেন।
জানিনা আমাদের ভবিষ্যত্ কি।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



