
এই নোনাজল টুপটাপ-
গড়িয়ে ভরে যায় জমিন আসমান
এই বিন্দু বিন্দু ফোঁটায়-
সিন্ধুসম শোকানল ধরনীতে ভাসমান।
এই দিশেহারা শিশুটির-
রুদ্রমাতম, নিষ্পাপ চাহনিতে অভিমান
সব লুটেছে নির্দয় বোধ-
জগতে মনুষ্যত্ব কেন আজ নিষ্প্রাণ!
ধুলোয় লুটায় মাতৃদেহ-
রক্তবানে সিক্ত তপ্ত-মরুময় রাজপথ,
গগনবিদারী আর্তনাদে-
কেঁপে ওঠে নিমিষেই মাতৃ যবনিকাপাত।
অনলে দহন মানবমনে-
আজ জেগেছে অবিচল দৃঢ় প্রতিবাদ,
নেমে যাবে যবে আঁধার-
কভু না হারায় যেন শিশুর তীব্র নিনাদ।
এই রোনাজারি ভয়াল-
তীব্র আক্রোশে জাগ্রত বিমূর্ত-প্রতীক,
এই নির্বাক রোদন-
কালের খেয়ায় ভেসে বেড়ানো ঘৃণ্য ধিক।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ ভোর ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



