
ইদ যে এলো রে আবার ধরণী জুড়ে
ইদগাহেতে মিলন ধনী-গরীবের ভীড়ে।
আজি ইদের খুশি
ত্যাগী মনের হাসি
প্রাণে প্রাণে আনন্দ গান এই সুন্দর নীড়ে
ইদ মোবারক ইদ, দোলা দিয়ে মন কাড়ে।
একী আনন্দ ঝরে
প্রতিটি ঘরে ঘরে,
সব দুয়ারে আজি উঠুক তান হৃদয় ফুঁড়ে
আনন্দ ভাগের এইতো ক্ষণ প্রাসাদ-কুড়ে।
রবে না কোনো ভেদাভেদ
পুড়ে যাবে অহম ক্লেদ,
ইদ যদি ছড়িয়ে পড়ে পুরো ধরণী জুড়ে
ইদ যদি হাসে শিশুর দলে তুবড়ি তুড়ে।
কোরবানি ত্যাগের ডাক
মানবতা জয়ের হাঁক,
কী হবে শুধু জবাই করে এত গরু ষাড়ে
অনাহারে পাড়ার দুঃখীর কত কষ্ট বাড়ে।
সব দুঃখীর মাঝে
ভাই বন্ধু সেজে,
এগিয়ে যাব মোরা গড়ে আনন্দ বীজ
এইতো মহান বাণী কোরবানিতে নিজ।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




