somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরনো যে কোন প্রিয় জিনিস ফিরে পাবার আনন্দটাই অন্যরকম, তবে সেটি যদি হয় ভালো লাগার মানুষ, তাহলে তো কথাই নেই.... :`>

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- নীলা, এই নীলা, কোথায় গেলি ?
- কি হয়েছে, আবার, ডাকো কেন ?
- কি করছিলি ? আবার সেই কবিতা নাকি ?
- হুম, কবিতা । তাতে তোমার কি ভাইয়া ? তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমাকে বিরক্ত করো কেন ?
- যেই না আমার কবি, তার আবার ভাব দেখো ! যা ফট, তোকে দুই পয়সা দিয়ে গুনার টাইম নাই আমার ।
- তাহলে ডেকেছ কেন আমাকে ?
- আচ্ছা, তোর ঐ বান্ধবীটার নাম কিরে ?
- কোন বান্ধবী ?
- আরে ঐ যে, সেদিন ভার্সিটিতে যখন তোকে নামিয়ে দিতে গেলাম, যে মেয়েটা তোকে দেখে দৌড়িয়ে আসলো । ঐ যে, মনে হয়, পুরো লাল ম্যাচিং করে জামা পড়েছিল ।
- কেন রে ভাইয়া, প্রেমে পরেছিস নাকি আমার বান্ধবীর ? ওর নাম তো রূপা । ভালো নাম ইশরাত তালুকদার রূপা । জানিস ভাইয়া, মেয়েটাকে দেখলে মনে হয় না কিন্তু ও দারুণ ব্রিলিয়ান্ট । আমার খুবই ভালো বান্ধবী । অবশ্য ওকে ভাবী ডাকতে আমার সমস্যা নেই ।
- ঐ, পাকনামি করবি না, তোর ঐ বান্ধবী আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছে । তাই তোর কাছ থেকে শিউর হলাম, আর কি । দেখ, আমি কিন্তু এসব একদম পছন্দ করি না । ওকে বলে দিবি আমি এসব একদম পছন্দ করি না । আর তোর কোন বান্ধবী যেন আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট না পাঠায়, ঠিক আছে ?
- কেন, ভাইয়া, সমস্যা কি ?
- যা ভাগ, এসব আমার একদম ভালো লাগে না । সবকথা কি তোকে বলতে হবে ? যা, তুই, ঐ বস্তাপচা প্রেমের কবিতা লিখতে থাক গিয়ে । এইসব কবিতা কবিতা করে তো পড়াশুনা মাথায় উঠাইছিস । কিছু বলা হয়না বলে বেশি বাড়াবাড়ি । যা, তোর ঘরে যা ।

(নীলা চুপচাপ তার ঘরে চলে আসলো । তার এই একটা মাত্র ভাই । তার থেকে চার বছরের বড় । ছোটবেলা থেকেই দুই ভাইবোন মারামারি, দুষ্টামি করতে করতে বড় হয়েছে । কিন্তু ইদানিং খুব খিটমিটে হয়ে গেছে ভাইয়া । কথায় কথায় খালি বকা দেয় আর ঝাড়ি মারে । নীলার মন খারাপ হয়ে গেলো । ঘরে আসার পরেই টেবিলে বসে গেল সে । কালকের কবিতাটায় আজকে আর মনোযোগ বসবে না । নতুন কবিতা লিখতে হবে । প্রতিবাদী কবিতা, মনে মনে ভাবলো নীলা)

"যেদিনের অশ্রু-হাসি
সেদিনের কষ্ট রাশি
আকাশের লাল-নীল চাঁদ
নেমেছে অথৈ রাত
বিষাদেই সিন্ধু অতল
করেছে খুশি কতল
অনেকের মাঝেই বাঁচা
ছেড়েছে জন্ম আশা"

কি মনে করে আবার ভাইয়ার ঘরের দিকে গেল নীলা । ঘরে ঢুকতেই যাবে এমন সময় ঘরের বাইরেই থমকে গেল সে । ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে ঘরের ভিতর থেকে । তাহলে কি ভাইয়া কাঁদছে ? হ্যাঁ, ভাইয়াই তো । কারণ এই বাসায় তো তারা দুই ভাইবোন ছাড়া আর কেউ থাকে না । একলা ঢাকা শহরে এসে তারা দুইজন থিতু হয়েছে তাও তিন বছরের মত । মা-বাবা গ্রামেই আছে ।

নীলা এখানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে । আর ওর ভাইয়া, নিলয় চাকরি করে সোনালি ব্যাংকে, জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে । নিলয় কিন্তু মোটেও এরকম ছিল না । খুবই হাসিখুশি ছেলেটা মাতিয়ে রাখতো পুরো বাসা । কিন্তু সমস্যা হয়েছে রেখা চলে যাওয়ার পর । রেখা, নিলয়ের এক্স ওয়াইফ । একদিন নিলয় ব্যাংক থেকে ফিরে এসে দেখে বাসায় রেখা নেই । তখন এই বাসায় থাকতো খালি তারা স্বামী-স্ত্রী । রেখার বাসায়, এমনকি ওর বন্ধু-বান্ধবী সবাইকে ফোন দিলেও রেখার খোঁজ আর পাওয়া যায়নি । রেখা যেন পুরোপুরি গায়েব হয়ে যায় । পুলিশে খবর দিলেও রেখা আর কোনদিন ফিরে আসেনি বা তাকে পাওয়া যায়নি । এরপর থেকে নিলয় একা । এরপর কয়েকদিন পর নীলা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় । তখন বাড়ি থেকে সিদ্ধান্ত হয় সে উঠবে তার ভাইয়ের কাছেই । কিন্তু হাসিখুশি সেই ভাইটিকে আর তেমন হাসতে, কথা বলতে দেখে না এখন নীলা । যেন হারিয়ে গেছে পুরাতন নিলয় ।

- কি রে, তোর মন খারাপ কেন ? ভার্সিটির ক্লাসে নীলাকে চুপচাপ দেখে প্রশ্ন করলো রূপা ।
- ভাইয়াকে আজকে আবার কাঁদতে শুনলাম ।
- আবার ?
- হুম । আচ্ছা, তুই কি ভাইয়াকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলি ?
- হুম, পাঠিয়েছি । কিন্তু তোর ভাইয়া তো একসেপ্ট করেনি । মনে হয় ফেসবুকে আমাকে ব্লক করে দিছে ।
- (হঠাৎ কি ভেবে) আচ্ছা, তুই একটা কথা বলবি ?
- কি কথা ?
- তুই না সেদিন বললি, তোর আমার ভাইয়াকে ভালো লাগে । তুই নিশ্চয় ইয়ার্কি মারিসনি ?
- (প্রশ্ন শুনে ঢোক গেলে রূপা) না, মানে । করি তো । কিন্তু তোর ভাইয়া বলে কথা ।
- তো কি হয়েছে ? আচ্ছা, তুই কি আমার ভাইয়াকে বিয়ে করবি । তুই তো সব জানিস । তোর কাছে তো আমি সবই বলেছি । তোর বাবা-মা কি আপত্তি করবে ?
- না, ইয়ে মানে, আমি তোর ভাইয়ার কথা আর তার সব কথা আমার বাবা-মাকে বলেছি । তারা প্রথমে একটু নাখোশ হলেও এখন তারা রাজী ।
- সত্যি ? (আনন্দে যেন লাফিয়ে উঠলো নীলা) । তাহলে চল, আজকেই তোকে বাসায় নিয়ে যাবো ।
- কি !!? আজকেই ? ইয়ে মানে, আজকে না গেলে হয়না ?
- না, আজকেই তোকে যেতে হবে, চল ।

এরপর দুইবান্ধবী নীলার বাসায় চলে আসলো । নিলয় বসে ছিল তার ঘরে । রূপাকে ঠেলেই যেন ভাইয়ার ঘরে পাঠিয়ে দিলো নীলা । রূপা ইতস্তত করে ঘরে ঢুকলো । প্রায় নিঃশব্দেই নিলয়ের কাছে চলে আসলো রূপা । হঠাৎ সাহস সঞ্চয় করে নিলয়ের কাধে হাত দিলো রূপা । হঠাৎ পিছন থেকে হাত পড়তেই চমকে পিছন ফিরলো নিলয় । নিলয় পিছন ফিরে তাকাতেই রূপা সব লজ্জা ভেঙ্গে বলে ফেললো, আই লাভ ইউ । হঠাৎ-ই যেন রূপাকে জড়িয়ে ফেললো নিলয় । আর তখন তার চোখে কান্নার জল । এই কান্না সুখের কান্না, এই কান্না প্রিয় কাউকে ফিরে পাবার কান্না । আজ নিলয় সুখী, অনেক সুখী ।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×