somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

(পর্বভিত্তিক বড় গল্প) জীবনের এক ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন - পর্ব ৯ :( :(

২৩ শে জুন, ২০১৬ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্বগুলো হয়তো পড়েননি, আগের পর্বগুলো না পড়ে এই পর্ব থেকে গল্পটি পড়া শুরু করলে তেমন ভালো লাগবে না । তাই সামু ব্লগার ও পাঠকদের সুবিধার্থে আগের পর্বগুলোর লিংক শেয়ার দিলাম । নিচে ক্লিক করুনঃ
(পর্বভিত্তিক বড় গল্প) জীবনের এক ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন - পর্ব ১-৮

"আরে, ধৈর্য্য ধরেন, পুলিশ স্টেশনে আর কিছু পান আর না পান, সময় জিনিসটা খুব করে পাবেন । আপনার সময় কাটানোটাই এখানে বড় চ্যালেঞ্জ এখানে । আর যেহেতু আপনার বের হওয়ার সুযোগ এখনও তৈরি হয়নি, তাই আমার তো ধারণা আপনি হয়তো এখানে আজকের দিনটাও পার করবেন । কাল তো ব্যস্ততার কারণে আপনার সাথে কথা বলার সময়টুকুই পাইনি । আপনি এলেন মাঝ রাতে আর ওমনি আপনাকে সোজা হাজতে পাঠিয়ে দিলাম । আসলে বিষয়টা আজ সকালে আমার মাথায় এসেছে । আপনি তো সম্মানিত মানুষ । ঐ সব দাগী ক্রিমিনালগুলোর সাথে তো ভালোভাবেই এক রাত কাটিয়ে দিলেন । সবাই কিন্তু পারে না । তবে আমার উচিৎ ছিল রাতে আপনাকে যখন পুলিশ স্টেশনে আনা হলো, তখনই আপনার সাথে কথা বলা । কিছু মনে করবেন না, প্লিজ । আমরা যে জনগণের বন্ধুই, এটা জনগণকে বেঁধে পেটালেও মানাতে পারবো না । দোষ হয়তো আমাদেরই । জনগণের মধ্যেও ভালো-মন্দ আছে, সেখানে কোন দোষ নেই, অথচ আমাদের মধ্যে কেউ মন্দ হলেই জাত গেলো । পুরো পুলিশ জাত তখন খারাপ । শোনেননি, ঐ কথাটা, পুলিশের সাথে বন্ধুত্বও খারাপ আবার শত্রুতাও খারাপ । কেন ভাই, আমরা বাঘ না ভাল্লুক ? আমরাও তো মানুষ । আমাদেরও হাসি আছে, কষ্ট আছে, সুখ আছে, ভালোবাসা আছে, রাগ আছে, সহানুভূতি আছে, ইচ্ছা আছে, আশা আছি । আমাদের ভালো দিকটা কেউ দেখেও দেখে না আর খারাপ অল্প কিছু করলেই শেষ । তাল থেকে তিল খসলেই শেষ । কেন ভাই, আমাদের কি বাঁচার অধিকার নেই নিজেদের মত করে ? খুব কষ্ট হয় জানেন । খুব । মানুষ যখনই আমাদের সাথে খারাপ আচরণ করে খুব কষ্ট হয় কিন্তু কাউকে বুঝাতে পারি না । এমনকি আমাদের ঘরের বউ ছেলে-মেয়েগুলাকেও মানুষ যা-তা কথা বলে, এগুলো কি ঠিক, আপনিই বলেন ?"

বদরুল সাহেব কথাগুলো ছুঁয়ে গেলো আশেপাশের সবাইকে । আমি লক্ষ্য করলাম আমার চোখ ছলছল করছে । আশেপাশে নূপুরকে দেখলাম ওড়না দিয়ে চোখ মুছতেছে । সালামেরও একই অবস্থা । ও পকেট থেকে রুমাল বের করতেছে । এক পাশে দাড়িয়ে থাকা আসলাম শেখ দেখি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে । নেশা করার দায়ে যে লোকটিকে ধরে আনা হয়েছে, সে এতক্ষণ পর মাথা উঁচু করে তাকিয়েছে । তবে তার মুখ ভাবলেশবিহীন । কোন এক হাজতির সাথে দেখা করতে আসা চাচাও কাঁদছেন তবে মুখ লুকিয়ে । বৃদ্ধ বয়সেও মানুষ নিজের দুর্বলতা প্রকাশ করতে ভয় পায়, পাছে তাকে কেউ অবজ্ঞা করা শুরু করে কিনা । তবে বদরুল সাহেব কাঁদলেন না, এমনকি তার চোখ ছলছলও করছে না । আশ্চর্য রকমের শক্ত মানুষ । তিনি তার টেবিলের উপর রাখা সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে মুখে নিয়ে ধরালেন । সিগারেট ধরানো মাত্রই মুড পরিবর্তন হলো তার । আমি লক্ষ্য করলাম কেমন জানি মুখ শক্ত হয়ে গেছে তার । একটু আগেও আমার সাথে কথা বলার সময় যেমন ছিলেন এখন আর তেমন নেই তিনি । সিগারেট ধরিয়েই মুখ ঘুরিয়ে বসলেন বদরুল সাহেব । আর একটু পরই আসলাম শেখ কে হাত দিয়ে ইশারা করলেন যাতে আমাকে আবার ফেরত নিয়ে যাওয়া হয়, তার কথা বলার আগ্রহ শেষ । ফেরত আর কোথায়ই বা, হয়তো হাজতেই । আমি দ্রুতই বুঝে গেলাম তিনি মনে হয় আর কথা বলার মুডে নেই । বুঝলাম না, স্বাভাবিক পরিস্থিতি এত দ্রুত ইমোশনাল পরিস্থিতিতে বদল হলো কিভাবে ?

(বাকীটা আগামী পর্বে)
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ রাত ৮:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×