somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু মানুষের স্বভাবই পিঠ পিছে কথা বলা... এরা যতটা না উপকার করে অপকার করে তার চেয়ে অনেক বেশি X(( X((

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দূর থেকে রত্নাকে হেঁটে যেতে দেখলো স্বপন, দৌড়ে এসে রত্নাকে থামালো সে ।

- আপনি কি আমাকে ডাকছিলেন,স্বপন ভাই ?
- হ্যাঁ, আর তাছাড়া আমি ছাড়া তো আশেপাশে তেমন কেউ নাই-ও । তা ভালো কথা, কেমন আছো রত্না ?
- এই কথা বলার জন্যই কি এত দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে আমাকে থামালেন ?
- আহ, তুমি খালি কথা প্যাঁচাও কেন ? এই কথা বলার জন্য কি কেউ কাউকে থামায় ?
- তাহলে ?
- তোমাকে অনেকদিন ধরেই একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু কিভাবে বলি, বুঝতে পারছি না ।
- (সামান্য মুখ ভেংচে) দেখুন, স্বপন ভাই, আপনাকে আমি ঐ চোখে দেখি না ।
- আহ, থামো তো, তোমাকে প্রপোজ করার কথা না ।
- তাহলে ?
- ঠিক আছে, সাহস করে বলেই ফেলি তাহলে, আচ্ছা, রত্না, তোমাদের বাসায় কি ফেয়ার এন্ড লাভলি আছে ?
- এক্সকিউজ মি !!! মানে ?
- আহ, আছে কিনা বলো তো...
- থাকলেই বা কি...
- তার মানে আছে, তাই তো ?
- হ্যাঁ, আছে । বলেন এবার থাকলে কি হবে ?
- তোমাকে দেখলে তো মনে হয় প্রতিদিন কম করে হলেও চার-পাঁচবারের নিচে ঐ ক্রিম মাখো না মুখে, তাই না ?
- আপনি কিন্তু বেশি পারসোনাল প্রশ্ন করছেন স্বপন ভাই !!
- ওকে, শোনো, তোমাকে একটা কথা সাফ সাফ বলে দিই...... তোমার মুখটা হয়তো তুষার শুভ্র সাদা কিন্তু মনটা তোমার কয়লার মত কুচকুচে কালো । আমার আর শিউলি কে নিয়ে ঐ ধরনের কথাগুলো বিল্লালকে বলা তোমার মোটেই উচিৎ হয়নি ।
- স্বপন ভাই, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন...... বিল্লাল আমার বয়ফ্রেন্ড, ওকে আমি কি বলবো না বলবো, সেটা বলার আপনি কে...... আর শিউলি তো আমাকে কিছু বলেনি, আপনার এত গা জ্বলে কেন ?
- শিউলির সামনের মাসে বিয়ে আর আমি কেবল নিজের পায়ে দাঁড়াবো বলে চাকরী খুঁজছি, কিসের মধ্যে কি মেলালে তুমি ?
- তা ঐদিন পোস্ট অফিসের সামনে সাইকেলের সিটে হেলান দিয়ে শিউলির পথ আটকে কি বলছিলেন আপনি ? মনে করছেন, পাড়া-প্রতিবেশীরা সবাই অবুঝ । আপনারা ইটিশপিটিশ করবেন, অথচ কেউ কিছু বললেই দোষ ?
- তুমি যদি রহিম চাচার মেয়ে না হতে, তোমাকে এখনই ঠাটিয়ে একটা চড় বসাতাম, যাও এখান থেকে । নিজের চরকিতে ভালো করে তেল দাও, বাকীদের মাফ করো ।

এই বলেই স্বপন হাঁটা দিলো, আর পিছনে রত্না কি করছে এটা দেখার মত পর্যাপ্ত মাথা ঠাণ্ডা সে করতে পারছে না । তাকে না হয় যা বলেছে মানা যায় কিন্তু শিউলির মত ভালো মেয়েটিকে এভাবে বদনাম করে কি লাভ হলো রত্নার ? আসলে আমাদের সমাজে এমন মানুষগুলো কেন জানি, এসব করে পৈশাচিক আনন্দ পায় । আর এই মানুষগুলোই আবার নিজেদের নামে কিছু বললে সেগুলো শুনতেই পারে না । বৈষম্য !! সে তো এখান থেকেই শুরু হয় ।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×