somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

Happy Endings ব্যাপারটা শুধু সিনেমা-নাটক-গল্পের বইয়েই সম্ভব... বাস্তবে এর অস্তিত্ব খুব কমই দেখা যায় :( :||

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- হ্যালো
- জি বলছি । কে বলছেন ?
- আরে শামসু, আমি সোহেল । চিনছিস ?
- কোন সোহেল ?
- আরে ব্যাটা, একসাথে ভার্সিটি কাপাইলাম । এইবার চিনছিস ?
- ওহ, সোহেল, তুই !! এতদিন পর !! তা আমার এই নাম্বার পাইলি কই ?
- হুম, তোর নাম্বার পাওয়া আবার কোন ঝামেলা নাকি । তুই তো এখন বিরাট লেখক মানুষ । তোর যে কোন বইয়ে খুঁজলেই তো তোর নাম্বার পাওয়া যায় ।
- তা অবশ্য ঠিকই বলেছিস ? আচ্ছা, তুই তো জনতা ব্যাংকে ঢুকেছিলি ? আছিস এখনও ?
- না রে, এক্সিম ব্যাংকে ঢুকেছি দেড় বছর হয়ে গেছে । আর বলিস না, সংসার বাড়তে থাকলে চাহিদাও বাড়তে থাকে, আর সাথে চাকরী বদলানোর তাগিদও ।
- হুম, তা অবশ্য ঠিকই বলেছিস ।
- বাদ দে এইসব কথা, ভাবীর খবর কি ?
- ভাবী !! ভাবী পাইলি কই তুই ? আমি কি এখনও বিয়ে করেছি নাকি ?
- এখনও বিয়ে করিসনি !! মানে কি ? মেয়ে পাসনি নাকি বিয়ে করে বউরে খাওয়ানোর মত টাকা নেই ?
- তুই যেইটা ধরে নিবি, সেটাই ।
- না, আসল কাহিনী বল তো... তোর তো ভার্সিটি পাস করে বেরোনোর দুই-তিন বছরের মাথাতেই বিয়ে করার কথা, তা কি হয়েছে ? বাড়িতে কোন সমস্যা ?
- আরে না, সাহিত্যিক মানুষগুলোর বই পড়তে মজা, কিন্তু সাহিত্যিক মানুষগুলোর জীবন কিন্তু এত মজার না ।
- মানে ?
- তুই হয়তো দেখে থাকবি প্রায় প্রত্যেক বই কিংবা সিনেমা কিংবা নাটক Happy Endings অর্থাৎ শুভ সমাপ্তি ব্যাপারটাকে খুব বেশি মাত্রাই ফোকাস করে । সিনেমাতে নায়ক "লাল লাল লা, লা লা" আবার নায়িকাও একই তালে অর্থাৎ "লাল লাল লা, লা লা" একজন আরেকজনের দিকে দৌড়িয়ে আসে, শেষে এক জায়গায় হয়ে গান শুরু করে । প্রায় প্রতিটা বাংলা আর হিন্দি সিনেমার কমন দৃশ্য এইটা । নাটকে দেখ, একেবারে শেষে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে হয়তো বাংলা কিংবা ইংলিশ আর নায়ক-নায়িকা একজন আরেকজনের হাত ধরে হাঁটতে হাঁটতে নাটক শেষ হয় । এবার প্রেমের বইগুলো দেখ । গল্পের মাঝখানে বা প্রথমদিকে যতই ঝামেলা হোক না কেন, শেষের দিকে সব মিটমাট । সব ঠিক । মিল হবেই হবে । আর মিল না হলেও যা-ই হোক, সুখের একটা ব্যাপার তৈরি হবেই । কিন্তু বাস্তব কিন্তু সম্পূর্ণ আলাদা । এখানে মিল হওয়ার পর বিয়ে হয় । বিয়ে হলে সংসার হয় । সংসার আস্তে আস্তে বাড়তে থাকে । সাথে বাড়তে থাকে চাহিদাও । চাহিদা বাড়ার সাথে সাথে সমানুপাতিক হারে ভালোবাসা কমতে থাকে । এক পর্যায়ে প্রয়োজনীয় সুযোগের অভাবে হয়তো ভালোবাসা ভেঙেও যায়, সুখের সেই সমাপ্তি আসলেই খুব রেয়ার ।
- কি বলছিস এসব ? মাথা ঠিক আছে নাকি গেছে ? এমন সাহিত্যের ভাষায় বলছিস কেন, আমি তো কিছুই বুঝছি না ।
- বাস্তবে, এক পলকেই লটারি পাওয়া যায় না, কিডনি বেচতে চাইলেও রিসিভার মেলে না, রক্ত বেচতে চাইলেও বিভিন্ন ঝামেলা, এক গান শেষ হতে না হতেই গরীব থেকে বড়লোক হওয়া যায় না, প্রেমিকার বাবা প্রেমিকের প্রতি সন্তুষ্ট হয়ে শেষমেশ প্রেমিকাকে প্রেমিকের হাতে কখনই তুলে দেন না, প্রেমিকের মা মরে যাওয়ার আগে তার মৃত্যুর প্রতিশোধ নিতে কখনই বলেন না, আবার কেউ গরীব হওয়ার লজ্জাতেই মরে যায় না । এগুলো সব সিনেমা-নাটকেই সম্ভব । ভালোবাসা-সংসার ইত্যাদির চাহিদা যোগানের মত পর্যাপ্ত সামর্থ নেই বিধায় এখনও বিয়েটা করা হয়নি । ইনশাল্লাহ্‌ হয়তো খুব দ্রুতই করবো সৃষ্টিকর্তার মর্জি থাকলে । এবার বুঝলি কিছু ?
- মা গো, এতক্ষণ কি বললি সব মাথার উপর দিয়ে প্লেন হয়ে উড়ে গেলো , যাই হোক, ভালো থাকিস, আজ রাখি, অন্য আরেকদিন কথা হবে । আল্লাহ্‌ হাফেজ ।
- হুম, আল্লাহ্‌ হাফেজ ।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×