somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

রাজার দেশে রাজার সাপের বিচার !! হবে কি ?? অপেক্ষায় থাকলাম...... X(( X(

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক দেশে এক রাজা ছিল । প্রচণ্ড অত্যাচারী রাজার ভয়তে প্রজারা কেউই কথা বলার সাহস করতো না । তবে রাজাকে ভয় পাওয়ার প্রধান কারণ রাজার সৈন্য বাহিনী না, এক দল কাল-সাপ বাহিনী । জি হ্যাঁ, সর্পের কথাই বলছি । কাল-সাপ মানে পুরো বিষওয়ালা ভয়ংকর সাপ । রাজা নিজে কোথা থেকে যেন এক জোড়া কুড়িয়ে এনে পোষা শুরু করেন, পরে এই এক জোড়া থেকেই আবার জন্ম হয় কয়েক জোড়া ।

এই সাপগুলো রাজার ইশারা মত চলতো । হয়তো রাজার সাথে কেউ উঁচু গলায় আওয়াজ করলো, অথবা কেউ প্রতিবাদ করলো, অথবা কেউ কোন কথা অমান্য করলো, ব্যস রাজার নির্দেশে সে নির্ঘাত ঐ সাপের ছোবলে আক্রান্ত হতো আর পরিণাম ? সে তো নির্ঘাত মৃত্যু । রাজার কাছে কেউই তেমন জরুরী ছিল না ঐ সাপগুলো ছাড়া । অর্থাৎ সেনাপতি, মন্ত্রী, সৈন্য ইত্যাদি কেউই না । প্রজা ছাড়াও এই সেনাপতি, মন্ত্রীরা, সৈন্যরা প্রায় সকলেই রাজার প্রতি নাখোশ ছিল কিন্তু সাপগুলোর ভয়তে কেউ কিছুই বলার সাহস করতো না । ফলে সে রাজা যতদিন ইচ্ছা রাজত্ব করে গিয়েছিলেন । শেষমেশ অবশ্য কি হয়েছিল তা আর জানা যায়নি ।

এই গল্পটির মত মিল রেখে আমাদের দেশেও কিন্তু রাজা সাপ পুষে যাচ্ছেন নিয়মিত । হ্যাঁ, এই রাজা হচ্ছেন সরকার, বর্তমান সরকার । আর সাপগুলো হচ্ছে ছাত্রলীগ । এই ছাত্রলীগের জোরেই এই সরকার পরপর এতগুলো নির্বাচন জিতে গেলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় । কেউ কিছু বলতে পেরেছে ? না । বলে মরবে নাকি, আজব !! এই সাপের দংশন যারা খেয়েছে তারা কেউই আর বেঁচে ফিরতে পারেনি । এমনকি সত্যিকার সাপের মত প্রতিদ্বন্দ্বী হারিয়ে এরা নিজেদের নিজেরাই দংশন করে সবশেষে শ্রান্ত হয়েছে বা প্রায়ই হয় ।

সিলেট এমসি কলেজ দ্বিতীয় বর্ষের ডিগ্রিপরীক্ষার্থী খাদিজার কথা বলি এবার । সেও সাপের ছোবল খেয়েছে । না, সত্যিকার সাপ নয় । ছাত্রলীগ নামক ভয়ংকর কাল-সাপ । বদরুল আলম নামক ছাত্রলীগ নেতা নিজের প্রেমের প্রস্তাব প্রত্যাখিত হয়ে যাওয়ার পর নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দিনে-দুপুরে সকলের সামনেই খাদিজা নামক মেয়েটিকে রাস্তায় পড়ে যাবার পরও উপুর্যপুরি কুপিয়ে ভয়াবহ জখম করে । মেয়েটি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, খুব বেশি আশাবাদী হওয়ারও জো নেই যে মেয়েটি আবার আগের মত করে ফিরতে পারবে । কি প্রমাণ হলো তো ভয়ংকর সাপের কামড়ে মানুষ বেঁচে ফিরতে পারে না সে যতই চিকিৎসা চলুক ।

এখন হয়তো আপনি বলতেই পারেন, একজনের দায়ভার পুরো ছাত্রলীগ কেন নেবে ? অথবা এই এক ঘটনায় কি ছাত্রলীগ খারাপ হয়ে যাবে ? তাহলে উত্তর হবে, জী, না, ঘটনা এই একটা মাত্র নয় । এই একটা মাত্র ঘটনার মত হাজারটা ঘটনা ঘটেছে এই কয়েক বছরে, যার খবরগুলো মিডিয়ায় পর্যন্ত আসেনি । ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে অনেক মানুষের স্বপ্নকে শুধু এই ভয়ংকর কাল-সাপগুলোর কারণে । যাই হোক, রাজাকে সরানো যাবে না, আবার রাজার কাছে সাপ নিয়ে অভিযোগ করেও লাভ নেই । এই সাপই তো রাজার রক্ষক আর দেশের ভক্ষক, তাই না ?

হ্যাঁ, মিডিয়া, তরুণ সমাজ, ভার্চুয়াল জগৎ সবকিছু আরেকবার আরেকটা হট টপিকস নিয়ে মাতামাতি করার সুযোগ পেলো । খাদিজাকে দিনদুপুরে সবার সামনে এলোপাতাড়ি কোপানো । আসলেই হট টপিকস । এটাও মাত্র এক-দুই সপ্তাহের ব্যবধানে হারিয়ে যাবে । মানুষ খাদিজা মরে গেলে কিংবা কোনরকমে বেঁচে ফিরলেও তাকে মনে রাখবে না । আর বদরুল আলম !! তার নামে তো মামলা হয়েছে । দেখি, রাজার দেশে তার সাপের কি বিচার হয় !! অপেক্ষায় থাকলাম ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১১:০৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×