somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

জীবনটা অতটা খারাপও না, যতটা মাঝে মাঝে মনে হয় :| :|

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গৌধুলি সময়টাই কেমন জানি, খালি মন খারাপ করে দেয় । একা থাকলেও মন খারাপ, প্রিয়জনের ছাড়া মন খারাপ আর কত কত কারণে মনটা খারাপ হয়েই যায় । এই সময় যারা জানালা ধরে বাইরের সূর্য ডোবার দিকে তাকিয়ে থাকে, তারা কখনও কখনও ভাবে, ইশ, এভাবে যদি দুঃখগুলোও ডুবে যেতো !! তাহলে যে কত ভালো হতো । এরকম বিলাসিতা আর যাই হোক, খেটে খাওয়া মানুষগুলোর মনে ক্ষুনাক্ষরেও আসে না । নুন আনতে যাদের পান্তা ফুরায়, তাদের আবার কিসের দুঃখ । বড়লোকদের দুঃখ থাকে মনে আর গরীবের থাকে পেটে ।

সুরাইয়া জামিলের ছোটবোন । জামিলের বয়স ১২ আর সুরাইয়ার বয়স ৬ । এই দুইভাইবোন ছাড়া তাদের আর দুনিয়ায় কেউ নেই । এক বছর আগে তাদের রিকশাচালক বাবা নিজের রিকশায় তাদের মা কে নিয়ে ঘুরতে বেরোয় । পথে ঘাতক একটি ট্রাক তাদের রাস্তার সাথে পিষে চলে যায় । সেই থেকে দুনিয়ায় সুরাইয়াকে দেখার মত এখন খালি জামিলই আছে । কিন্তু জামিলও তো ছোট । এই বয়সে সে সুরাইয়াকেই বা দেখবে কিভাবে । গরীবের আবার সমস্যা হচ্ছে, এরা আত্মীয়তার বন্ধন ভালোভাবে রক্ষা করে না । অন্য কারও সমস্যা কেউ নিজের ঘাড়ে নিতে চায় না । তাই চাচা-মামা-খালা থাকতেও জামিলদের কেউ আশ্রয় দেয়নি । জামিল অবশ্য প্রথম প্রথম কষ্ট হলেও গত আট মাসে নিজেকে বেশ সামলে নিয়েছে । এলাকার করিম চাচার কাছ থেকে কিছু টাকা নিয়েছে সে, এইতো হাজার চারেক । এরপর ছোটখাট একটা ফুলের দোকান দিয়েছে । এলাকারই আবুল, বারেক, জব্বর, সৌম্য, হিমেল - এরা সবাই জামিলের বন্ধু । জামিলের বাবা-মা মারা যাওয়ার পর এরা জামিলকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে । বিভিন্ন জায়গা থেকে ফুল কুড়িয়ে এনে তা দিয়ে মালা বানায় এরা, আর জামিল ঘরোয়া ফুলের মালা বলে সেগুলো তার দোকানে বিক্রি করে । এভাবেই প্রতিদিন যে ৫০-১০০ টাকা উঠে, তা থেকেই দুইভাইবোনের জোগাড় হয়ে যায় ।

দুইমাস আগে করিম চাচার টাকাও শোধ দিয়ে দিয়েছে সে । এমনকি বন্ধুদের সবাইকে প্রতিদিন ১০-২০ টাকাও দিতে পারে সে এখন । তবে একদিন ঘটলো হঠাৎ একটি অনাকাঙ্খিত ঘটনা । বড়লোকের একটি গাড়ি এসে থামলো তার দোকানের সামনে । ফুলের মালাগুলো দেখে নাক সিটকালো গাড়ি থেকে নেমে আসা ড্রাইভার । তবু সঠিক দামের চেয়ে অনেক কম দামে অনেকটা জোর করেই বেশ কয়েকটা মালা কিনে নিলো সে । জামিল প্রথমে কমদামে দেবে না বলতেই, ঠাস করে চড় । ছোট একটা বাপ-মা মরা বাচ্চাকে চড় মারলো অমানুষটা !! অনেকটা কাঁদতে কাঁদতেই না চাইতেও বেশ কয়েকটা মালা দিয়ে দিলো জামিল । এরপর ড্রাইভার মালাগুলো নিয়ে আগেরমতই নাক সিটকাতে সিটকাতে গাড়িতে উঠে গাড়ি চালিয়ে চলে গেলো । পিছনে কেউ ছিল কিনা, সেটা পিছনের অতিরিক্ত কালো কাঁচের কারণে বুঝাই গেলো না ।

আজ রাতে না খেয়ে থাকতে হবে জামিলকে । সুরাইয়াকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলো জামিল । বয়স কম হলেও এই ছোট বয়সে জীবনকে অনেকটাই চিনেছে জামিল । অনেক মানুষও চিনেছে । চিনেছে চাঁদের আলো । আজ সেই চাঁদের আলো দিয়েই পেট ভরাবে সে । হয়তো ঘুম আসবে না অভুক্ত অবস্থায় । তবু কি !! হঠাৎ খেয়াল করলো ছোটবোনটির ঘুমন্ত মুখটির দিকে । ছোটবোনটির তৃপ্তিভরা মুখটা দেখে তৃপ্তির হাসি চলে এলো জামিলের মুখেও । জীবনটা অতটা খারাপও না, যতটা মাঝে মাঝে মনে হয় ।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×