somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার আর স্বপ্নটা কেনা হলো না, আফসোস... :( :(

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বপ্ন নেবেন স্বপ্ন । লাল স্বপ্ন, নীল স্বপ্ন, হলুদ স্বপ্ন আরও কত কত স্বপ্ন, নেবেন নাকি কেউ ।

স্বপ্নের ফেরিওয়ালার ডাকে জানালা দিয়ে নিচে তাকালাম তিনতলা থেকে । কে মনে করে যেন ডাকই দিয়ে বসলাম ।

আমিঃ এই যে স্বপ্নের ফেরিওয়ালা !! এই যে উপরে । আচ্ছা, বলুন তো, স্বপ্ন আবার কিরকম জিনিস যে বিক্রি করছেন ?

আমার ডাকে সাড়া দিয়ে স্বপ্নের ফেরিওয়ালা নিচে দাড়িয়েই উপরের দিকে তাকিয়ে আমার সাথে কথা বলা শুরু করলো ।

ফেরিওয়ালাঃ স্বপ্ন অভিপ্রায়, স্বপ্ন লালসা, স্বপ্ন বাসনা, স্বপ্ন কামনা, স্বপ্ন যাতনা, স্বপ্ন তাড়না, স্বপ্ন কষ্ট, স্বপ্ন দুঃখ, স্বপ্ন আরও অনেক কিছুই । দুনিয়ায় যদি সত্যি সত্যি কিছু বিক্রি করার থাকে, সেটা তো স্বপ্নই হওয়া উচিৎ, তাই না ?

আমিঃ (ফেরিওয়ালার কথাগুলো কেমন জানি উলট-পালট, অদ্ভুত তবু মনে ধরলো আমার) আচ্ছা, তা না হয় বুঝলাম । আপনার কাছ থেকে স্বপ্ন নেয় কেউ ?

ফেরিওয়ালাঃ ও মা, নেবে না কেন !! আবাল-বৃদ্ধ-বণিতা সবাই তো এই স্বপ্ন নিয়েই বাঁচে । কেউ নিজের জন্য নেয়, কেউ আবার অপরের জন্যও নেয় । আমি সবাইকেই দেই । কে কার জন্য নিলো এত ভাবলে আমার কি চলে !!

আমিঃ তা অবশ্য ঠিকই । আচ্ছা, আপনার কাছ থেকে স্বপ্ন নিলে আবার পরে হারিয়ে যাবে না তো ?

ফেরিওয়ালাঃ যেখানে মানুষের জীবনের কোন গ্যারান্টি নেই, এটা তো সামান্য স্বপ্ন !! হারিয়ে হয়তো যাবে কিন্তু আমি তো আছিই । নতুন আরেকটা স্বপ্ন দেবো না হয় !!

আমিঃ স্বপ্নের বিনিময়ে আপনি কি নেন ?

ফেরিওয়ালাঃ দুনিয়ার সবচেয়ে কঠিন বাস্তব হচ্ছে মুদ্রা হচ্ছে ধূলিকণা । এই ধুলির পিছনে ছুটেই মানুষ সহজে নিজে ময়লা হয়, হারিয়ে ফেলে নিজের আসল রূপ । মানুষ হয়ে যায় অন্য আরেকজন, ধুলিযুক্ত একজন মানুষ । তাই এই মুদ্রার প্রতি আমার কোন লালসা নেই, আমাকে বরং সামান্য দুঃখ আর সামান্য সুখ দিলেই চলবে । আমি সেটা মিশিয়ে আবার আরেকটি স্বপ্ন বানিয়ে বিক্রি করতে পারবো ।

আমিঃ আশ্চর্য তো !! এত সামান্য আপনার চাওয়া ?

ফেরিওয়ালাঃ স্বপ্নের ফেরিওয়ালার আবার চাওয়া-পাওয়া !! হাসালেন আপনি ।

আমিঃ আচ্ছা, এতক্ষণ যে আপনার সাথে কথা বললাম, আমার জন্য কোন স্বপ্নটা উপযুক্ত হয়, বলতে পারবেন ?

ফেরিওয়ালাঃ হুম, পারবো । আপনি বরং অভিপ্রায়ের স্বপ্ন নেন ।

আমিঃ অভিপ্রায়ের স্বপ্ন !!! কেন ?

ফেরিওয়ালাঃ আপনার অভিপ্রায় অনেক । একটার পর একটা অভিপ্রায়ে আপনি জর্জরিত । আপনি সন্তুষ্ট নন কিছুতেই, আপনার প্রশ্ন অনেক কিন্তু উত্তর দেওয়ার মত কেউ নেই ।

আমিঃ (আমি অত্যন্ত অবাক হয়ে স্বপ্নের ফেরিওয়ালার দিকে তাকালাম । আশ্চর্য তো !! লোকটি এতদ্রুত আমার সম্পর্কে এতকিছু বুঝলো কি করে !!)

হঠাৎ করেই ঘুম ভেঙে গেলো । সেই অবস্থায় আবছা আবছা টের পেলাম মায়ের ডাকেই ঘুমটা ভেঙ্গেছে । ঘুমরত অবস্থায় মা কে বলেই বসলাম, ধুর, তুমি আমার স্বপ্নটা কিনতে দিলেনা । মা অত্যন্ত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠলো, কি !!! স্বপ্ন কিনতে দিলাম না মানে !! অবস্থা খুব দ্রুত বেগতিক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে । আমি জলদি টয়লেটে ঢুকে গেলাম ফ্রেশ হওয়ার জন্য ।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×