somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

দৃষ্টি আকর্ষণ (ফুটবল খেলার জার্সি আর নামাজ পড়া সংক্রান্ত ফিচার) #:-S :-*

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুসলমানদের জন্য পুরোপুরি আল্লাহ্‌র বান্দা হওয়ার শর্ত পাঁচটি । সেটা আমরা কমবেশি সবাই "ইসলামের পাঁচ স্তম্ভ" বলেই জানি । সালাত তথা নামাজ এর মধ্যে দ্বিতীয় এবং ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের স্তম্ভ । যে বা যারা নিজেকে মুসলমান হিসেবে দাবী করে বা পরিচয় দেয়, নামাজ ছাড়া সেই দাবী পুরোপুরি অমূলক । নামাজ কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝাতে বলা হয়েছে যে "নামাজ বেহেশতের চাবি" । অর্থাৎ নামাজ না পড়া ব্যক্তি কখনই বেহেশত বা জান্নাতে প্রবেশ করতে পারবে না । আর মুসলমান হওয়ার একটাই সুবিধা হচ্ছে আল্লাহ্‌র আনুগত্য আর ইবাদতেই পাওয়া যায় এই পরম কাঙ্ক্ষিত জান্নাত ।

আমরা তরুণ থেকে যুবক বয়সের অনেকেই কমবেশি এই ফুটবলের খুব ভক্ত । এমনকি অনেক মধ্যবয়স্ক ও বয়স্ক ব্যক্তিও এই ফুটবলের খেলার ভক্ত । এরই সুবাদে আমাদের সবারই কোন না কোন ফুটবল দল প্রিয় আছেই । সেই দলের জার্সি আমরা প্রায়ই কিনে থাকি । এই জার্সি পড়ার সুবাদেই আমরা সেই দলের প্রতি নিজেদের ভক্তি জাহির করি । কিন্তু এই জার্সি পড়েই মসজিদে এসে নামাজ আদায় করা কিংবা বাড়িতে নামাজ আদায়ের ক্ষেত্রে একটু সতর্ক হওয়া প্রয়োজন ।

নিচের ছবিগুলা হচ্ছে বিভিন্ন ফুটবল দলের (জাতীয় দল ও ক্লাব দল) লোগো ।







লোগোগুলো খুব ভালো করে খেয়াল করলেই দেখা যাবে, লোগোগুলোতে বিভিন্ন পশু-পাখির ছবি কিংবা অবয়ব । এই পশু-পাখির ছবি সম্বলিত জামা-কাপড় পরিহিত নামাজ মাকরূহ হয় কিংবা হালকা হয়ে যায় । ভেবে দেখুন, আপনি কষ্ট করে নামাজ ঠিকই আদায় করেছেন অথচ আপনি সেই নামাজের সওয়াব পেলেন অর্ধেকেরও কম, ব্যাপারটা কি আপনার জন্য ভালো হবে ? এরপর আবার বিভিন্ন দলের লোগোতে ক্রুশ (+) সাইন দেখা যায় । এই ক্রুশ সম্বলিত জার্সি পড়ে নামাজ আদায় করলে, সে নামাজও মাকরূহ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক । একটু ভালো করে ভেবে দেখুন । মুসলমান হলে তো নামাজ আদায় করতেই হবে । তবে সেই নামাজ আদায়ের জন্যও কিন্তু অনেক কিছু খেয়াল রাখা প্রয়োজন ।

আমি বলছি না যে জার্সি কিনবেন না । এবার নিজের কথাই বলি । খুব বেশি ধার্মিক না হলেও নামাজ-কালাম নিয়মিত পড়ার চেষ্ঠা করি আমি । তাছাড়া আমি নিজে জাতীয় দল ব্রাজিল দলের সমর্থক কিন্তু ব্রাজিল জাতীয় দলের জার্সির লোগোতে ক্রুশ থাকায় সেই জার্সি আমি কিনতে পারিনি । এমনকি ক্লাব ফুটবলে আমি রিয়াল মাদ্রিদ দলের সমর্থক । এশিয়া বাদে অন্যান্য মহাদেশে রিয়াল মাদ্রিদের যে জার্সি বিক্রি হয়, সেই জার্সির লোগোতে ছোট্ট করে একটি ক্রুশ চিহ্ন আছে কিন্তু শুধুমাত্র মুসলমান দেশগুলোতে এই লোগো সম্বলিত জার্সি বিক্রি হয় না রিয়াল মাদ্রিদের । সে যাই হোক, ব্যাপারটা একটা উদাহারন মাত্র ।

আপনিই ভেবে দেখুন এখন, নামাজ আদায় করলেন ঠিকই অথচ খেয়ালও করলেন না যে আপনার নামাজ আদায়ের সময় পরিহিত জামায় বা কাপড়ে কোন পশু-পাখির ছবি আছে, বিষয়টা নিশ্চয় আপনার কাছেও সজ্ঞানে ভালো লাগার কথা না । তাই নামাজ আদায়ের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা ভালো এই ক্ষেত্রে । এই তথ্যটুকু অনেকেই জানে না বা কখনও খেয়ালও করে না । আপনি আজ জানলেন, আপনার উচিৎ হচ্ছে আশেপাশের মানুষদের বিশেষ করে ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণদের এই ব্যাপারে জানানো । বাংলাদেশ মুসলিমপ্রধান দেশ হয়েও আমরা নিজেরাই অনেক অজ্ঞানতায় ডুবে আছি । বিশেষ করে ধর্ম যেহেতু খুবই স্পর্শকাতর বিষয়, তাই এই অজ্ঞানতাটুকু আপনাকে না করবে পুরোপুরি ধার্মিক আবার না করবে পুরোপুরি বকধার্মিক । এমন দোলাচলে না পরে আপনার উচিৎ, এই সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আহরন করা ।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×