somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

ওয়াজ মাহফিল, ওয়াজ এর জন্য সমাবেশ ইত্যাদি সংক্রান্ত ফিচার । সাময়িক অসুবিধাগুলো উত্থাপন আর যথাসম্ভব সমাধান :||

০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতকাল দোরগোড়ায় । ক্যালেন্ডার অনুসারে শীত চলে আসলেও বাস্তবে সেই শীত বাবাজি আসি আসি করছে । অনেকটা দরজায় কড়া নাড়ার মত । দরজা খুলে দিলেই এসে হাজির হবে । প্রতি বছর এই শীতকাল আসলেই শুরু হয় ওয়াজ মাহফিলের মৌসুম । অমুক কলোনির তরুণরা মিলে কিংবা অমুক মাদ্রাসার ছাত্ররা মিলে কিংবা অমুক এলাকার মুরুব্বীরা মিলে ইত্যাদি এমন অনেকেই মিলে বিভিন্ন ভাবে এসব ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকে । আমি নিয়মিত ধর্মচর্চা করার চেষ্ঠা করি । সেই অর্থে ওয়াজ মাহফিলের প্রয়োজনীয়তা আমি ভালো করেই বুঝি ।

গরম কালে কেন নয়, শীতকালেই সব ওয়াজ মাহফিলগুলো হয় কেন ? গরমকালের মত শীতকালে ফ্যানের ব্যবস্থা করতে হয় না । সামিয়ানা টাঙ্গিয়ে আর নিচে বেশ কয়েকটা মাদুর বিছিয়ে দিলে বেশ সংখ্যক মানুষ একসাথে বসে ওয়াজ শুনতে পারে ইত্যাদি অনেক কারণেই শীতকালই ওয়াজ মাহফিলের জন্য সবচেয়ে উপযুক্ত ।

ওয়াজ মাহফিলগুলো আয়োজন করা হয় সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ্‌র সম্পর্কে, আল্লাহ্‌র প্রেরিত নবী-রাসূল সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে ও আল্লাহ্‌র সৃষ্টি সম্পর্কে মানুষদের জানানো, আর জানা থাকলে বিভিন্ন কোরআন-হাদিসের উক্তি দিয়ে সেই কথাগুলো মানুষের মনের ভিতর বসিয়ে দিয়ে তাকে খারাপ পথ থেকে দূরে রাখার জন্য । মানুষ খুব সহজেই ভুলে যায় সবকিছু । যারা জানে তারা ভুলে যায়, আর যারা জানে না তারাও ভুলে যায় । এই ওয়াজ মাহফিলগুলো অনেকটা এলার্ম ঘড়ির মতও কাজ করে সেক্ষেত্রে ।

তবে এই ওয়াজ মাহফিলের ভালোর পাশাপাশি খারাপ কিছু ব্যাপারও থাকে । এই যেমনঃ মানুষের চলাচলকারী পথ পুরো বা আংশিক আটকিয়ে, গভীর রাত পর্যন্ত মাইকে উচ্চ শব্দে ওয়াজ শোনানো ইত্যাদি । পথ আটকে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্থ করা কোনমতেই সমীচীন বা গ্রহণযোগ্য নয় । তাছাড়া সন্ধ্যা থেকে ওয়াজ শুরু করে সেই ওয়াজ তার ১১টা বা তার বেশি সময় পর্যন্ত নিয়ে গেলে সেই ওয়াজ মাহফিলের ভালোর পাশাপাশি খারাপ বিষয়গুলোও হাইলাইট হবে, যা অনেক মানুষের মনে ওয়াজ মাহফিলের ব্যাপারে খারাপ ভাবমূর্তি তৈরি করবে, এটাও সমীচীন নয় ।

বেশ কিছু সমাধানমূলক উপদেশ এইক্ষেত্রে উল্লেখ করা সম্ভব । যেমনঃ

১) ওয়াজ মাহফিল করতে হবে ফাঁকা মাঠে কিংবা আবাসিক ঘরবাড়ি যেখানে আছে সেখান থেকে দূরে । যাতে ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় ক্ষতি না হয় ।
২) অবশ্যই আবাল-বৃদ্ধ-বণিতা সবার অংশগ্রহণে উৎসাহ প্রদান করতে হবে কিন্তু কোনক্রমেই কাউকে বাধ্য করা যাবে না ।
৩) ওয়াজ মাহফিলগুলো সবচেয়ে ভালো হয় শহর বা গ্রামে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আয়োজন করা ।
৪) রাস্তা পুরো আটকে কিংবা অর্ধেক আটকে কখনই এমনকিছু আয়োজন করা সমীচীন হবে না । কারণ ভালো কোন কাজের ক্ষেত্রে মানুষের মতের বিরুদ্ধে যাওয়া সমীচীন নয় ।
৫) ওয়াজ মাহফিলগুলো কখনই হাসপাতাল, বৃদ্ধাশ্রম ইত্যাদি জায়গাগুলোর আশেপাশে আয়োজন করা উচিৎ নয় । আর যদি একান্ত বাধ্য হয়েই আয়োজন করতে হয় সেক্ষেত্রে শব্দ যাতে বেশি না হয়, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন । ইত্যাদি ।

অতিরিক্ত ভালো জিনিসও খারাপ । তাই কোন জেই অতিরিক্ত ভালো নয় । তবে আমাদের উচিৎ আমাদের (মুসলমানদের জন্য শুধুমাত্র) বাড়ির আশেপাশে বা এলাকায় আয়োজনকৃত ওয়াজ মাহফিলগুলোতে যাওয়া । সেই কথাগুলো অন্তরের ভিতর নেওয়া । ধর্মীয় বিশ্বাস অন্তরে না রেখে জীবন পরিচালিত করলে, সেই জীবনে শুধু হতাশা ছাড়া অন্য কিছু খুঁজে পাওয়া বড়ই মুশকিল হয়ে দাড়ায় ।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×