somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

চাঁদের কালো জোছনার গল্প ।। ৩য় পর্ব ।।

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা প্রথম দুইটি পর্ব পড়েননি, তাদের জন্যই দেওয়া হলো প্রথম ও দ্বিতীয় পর্বের লিংকঃ
চাঁদের কালো জোছনার গল্প ।। ১ম পর্ব ।।
চাঁদের কালো জোছনার গল্প ।। ২য় পর্ব ।।

লোপা সিয়ামের ছোট বোন । সিয়ামের চেয়ে পাঁচ বছরের ছোট লোপা । লোপা অন্ধ । জন্ম থেকেই । চাঁদের মত ফুটফুটে সুন্দর মেয়েটার এই একটাই সীমাবদ্ধতা । যে-ই ওকে দেখে সেই আফসোস করে । অন্ধ হলে কি হবে, কাজ-কামে ভীষণ আগ্রহ তার । মায়ের কাছ থেকে টুকটাক রান্নাও শিখেছে সে । তাছাড়া ঘরের কাজও করে নিজে নিজে । ভাই-বোনের মধ্যে বিশাল ভাব । ভাই ছাড়া যেমন বোনের চলে না, ঠিক তেমনি বোন ছাড়াও ভাইয়ের চলে না ।

লোপা প্রতিবন্ধী এক স্কুলে পড়ে ক্লাশ টেনে । ব্রেইল পদ্ধতিতে পড়াশুনা । লোপার পড়াশুনা করার আগ্রহ প্রবল । সিয়ামের অবস্থা আবার ঠিক উল্টো । ওর পড়াশুনা করতে তেমন ভালোই লাগে না । কোনরকমে এসএসসি আর এইচএসসি টা আর্স বিভাগ নিয়ে পাশ করার পর বাড়ির কাছেই এক বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সে, ইংলিশে । পড়াশুনা নামমাত্র, চারবছর পর সার্টিফিকেট পেলেই সাড় হবে তার । সন্ধ্যার পরপরই লোপার পড়াশুনা শুরু হয় । হয় একাডেমিক বই নয়তো কোন গল্পের বই নয়তো কোন সাধারণ জ্ঞানের বই, আরও কত কি । সিয়াম উঁকি মেরে আগে দেখে নিয়ে, এরপর পা টিপেটিপে লোপার ঘরে ঢুকলো । উদ্দেশ্য লোপাকে চমকে দেওয়া । কিন্তু সিয়ামের ঘরে ঢুকার ব্যাপারটা কিভাবে জানি লোপা টের পেয়ে গেলো ।

- কে ?

ধুর, মজাটাই নষ্ট হয়ে গেলো সিয়ামের । এর আগেও সিয়াম এমন যতবার করতে চেয়েছে, লোপা ঠিকই টের পেয়ে গেছে । কিভাবে টের পায় ও !! একমাত্র আল্লাহ্‌ই জানে । অন্ধ মানুষদের ষষ্ঠইন্দ্রিয় খুব প্রখর হয়, হয়তো তাই । ওদিকে লোপা তার করা প্রশ্নের অপেক্ষায় বেশ কিছুক্ষণ চুপ থেকে আবার প্রশ্ন করলো ।

- কে ? কে ঢুকলো ঘরে ? মা, তুমি নাকি ?

সিয়াম উত্তর করলো না কোন । এভাবেও তো মজা নেওয়া যায় । যেভাবে পা টিপেটিপে ঘরে ঢুকেছে সে, সেভাবেই পা টিপেটিপে ঘর থেকে বেরিয়ে গেলেই তো হয় । সিয়াম সেটা করতেই উদ্যত হলো, ফিরতি পথে পা বাড়াতেই লোপা বুঝে ফেললো যে ঘরে ঢুকা ব্যাক্তিটা আর কেউ নয়, সিয়ামই ।

- ভাইয়া, কি করো তুমি এখানে ?

কোন চোর হঠাৎ ধরা পড়লে যেমন ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, সিয়ামের অবস্থাও এখন তাই ।

- কি করি, মানে কি !! তুই কি করিস তাই দেখতে এসেছিলাম ।
- তাই বলে পা টিপেটিপে !! এভাবে নীরবে আসতে হবে কেন ?
- না, মানে, তোর যাতে ডিস্টার্ব না হয়, তাই ।
- তুমি জানো না, এই সময় আমি কি করি ?
- হ্যাঁ, জানি তো । জানবো না কেন !! এই সময় তুই পড়িস ।
- তাহলে ?
- তাহলে, তুই ঠিক এই সময় কি পড়িস, এইটা তো দেখতে পারি, তাই না ?
- হুম, তা পারো । একটা গল্পের বই পড়ছিলাম । চাঁদের কালো জোছনার গল্প ।
- কালো জোছনা !! সে আবার কেমন ?
- আসলে এটা একটা মেয়ের গল্প । মেয়েটা আমার মতই অন্ধ । তার কাছে চাঁদের আলো, জোছনা কোনকিছুই তো দৃশ্যমান না । সবকিছুই তো কালো । কিন্তু মেয়েটার চাঁদ খুব ভালো লাগে, বিশেষ করে চাঁদের জোছনা কিন্তু এই ভালো লাগার বিষয়টা দেখে হয়নি, হয়েছে অনুভব করে । তাই এমন নাম ।
- তোকে না বলেছি, তুই যে অন্ধ, এটা নিয়ে গেজাবি না !!??
- কই গেজালাম আমি ?
- তাহলে এসব গল্প পড়িস কেন ?
- আমার ভালো লাগে ।
- এমন গল্প ভালো লাগানো যাবে না একেবারেই ।
- ও মা, ভালো লাগলে কি করবো ?
- না, লাগানো যাবে না ।
- আচ্ছা, ভাইয়া, ভালো আবার না লাগানো যায় কিভাবে ?
- আমি জানি না । তুই খুঁজে দেখ কোন উপায় ।
- আমি অন্ধ মানুষ, খুঁজবো কি করে ? তুমি খুঁজে দাও না একটু, ভাইয়া !!
- আবার !! ধুর, তুই থাক, আমি যাই ।

(বাকীটা আগামী পর্বে)
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

×