somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোশারফ হোসেন ০০৭
বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

ঈদে শেয়ার করুন আর আনন্দ উপভোগ করুন :#)

১০ ই জুন, ২০১৮ ভোর ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- হ্যালো
- হ্যাঁ বলো
- এই জানো আজকে কি হয়েছে ?
- না জানি না
- এ্যা, মানে ?
- তুমিই তো জিজ্ঞেস করলে জানো কি না, আমি উত্তর দিলাম যে, না, জানি না
- আচ্ছা যাই হোক, শোনো, আজকে আব্বুর সাথে মার্কেটিং এ গিয়েছিলাম । একটা লেহেঙ্গা এত পছন্দ হলো, দামও এত কম, তবু জানো, আব্বু কিনেই দিলো না
- দাম কম, ভালো । কত দাম ?
- আরে অনেক কম
- হ্যাঁ, সেই কম দামটাই শুনি
- মাত্র ১৫ হাজার টাকা
- আচ্ছা, আজকে ইফতার করেছো কি দিয়ে ?
- ধুর, আমি তো রোজাই ছিলাম না, ইফতার করলেই কি না করলেই কি
- আচ্ছা, জানো, বেরাকপুরের রাস্তার ধার দিয়ে দক্ষিণদিকে একটা এতিমখানা আছে ।
- কি বলো !! জানতাম না তো
- সেই এতিমখানায় এতিম ক'জন, জানো ? মাত্র ১৭৬ জন । তারা প্রতি ঈদে মাত্র ৫০ টা ঈদের নতুন জামার টাকা পায় । সেই ৫০ জনের জামার টাকা দিয়ে ১৭৬ জনের জামা তৈরি করে । তুমি জানো, তারা কতটা খুশি হয় ?
- মানে কি ? তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ ?
- এতিমদের অধিকাংশের বয়স মাত্র ৯-১২ বছরের মধ্যেই । তাদের উপর ঠিকমত রোজাও ফরজ হয়নি, অথচ তারা এই বছর এখন পর্যন্ত একটা রোজাও ভাঙ্গেনি ।
- হ্যাঁ বুঝলাম, তারপর কি হয়েছে শোনো
- তুমি শোনো আগে । তোমার ঐ পনেরো হাজার টাকায় এদের অর্ধেক মাসের ইফতারের যোগান হয়ে যায় ভালোভাবেই । আচ্ছা, তোমার মন ভরবে ঐ ১৫ হাজার টাকাতে ? আর কিছু চাওয়ার আশা থাকবে না তো ?
- তুমি মনে হয় রেগে গেছো । আমি তো এমনিতেই শেয়ার করলাম একটু । আচ্ছা তাহলে রাখি, পরে কথা বলবো নে
- আজকে জানো, ওদের সাথে বসে ইফতার করলাম । ওরা এত শেয়ার করে যে তোমার কোন আইডিয়াই নেই । ভালো আইটেমগুলো একা না খেয়ে পরস্পরের সাথে শেয়ার করে । আচ্ছা রাখো । ভালো লাগছে না আর কথা বলতে । তার চেয়ে বাইরে বৃষ্টি দেখি । সেটাই ভালো লাগছে ।

মানুষের বিলাসিতাগুলো শুধুমাত্র বাহ্যিক আর সাময়িক । এই সাময়িক বিলাসিতার পরিণতি কি ? শান্তি ? কখনই না । ভালো করে ভেবে দেখলে, এই সাময়িক বিলাসিতাটুকু বরং আরও শান্তি বিনষ্ট করে । কি হবে ঈদের আগে আগে এই বিলাসিতাগুলোকে যদি আমরা শেয়ার করি তাদের সাথে যাদের অনেক অল্প আছে ?! একবার করেই দেখুন, দেখবেন এতেই প্রকৃত শান্তি নিহিত আছে ।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৮ ভোর ৪:৪৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×